শিরোনামঃ-

» সিলেটে গরীব ও দুস্থদের মাঝে সরকারী ঈদ সহায়তা বিতরণ

প্রকাশিত: ২৬. মে. ২০২৬ | মঙ্গলবার

Manual3 Ad Code

নাগরিকের আমানত তাদের কাছে পৌছে দেয়া জনপ্রতিনিধিদের দায়িত্ব  অধ্যাপিকা মাহফুজা হান্নান এমপি

নিউজ ডেস্কঃ
জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ও জামায়াতের মহিলা বিভাগের কেন্দ্রীয় ইউনিট সদস্য অধ্যাপিকা মাহফুজা সিদ্দিকা হান্নান এমপি বলেছেন, জামায়াতে ইসলামী একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য কাজ করছে|

রাষ্ট্র প্রদত্ত জনগণের আমানত তাদের কাছে পৌঁছে দিতে আমরা অঙ্গিকারাবদ্ধ| পবিত্র ঈদুল আযহা উপলক্ষে গরীব ও দুস্থদের মাঝে সরকার থেকে বরাদ্দকৃত অর্থ পুঙ্খানুপুঙ্খভাবে তুলে দেয়া হচ্ছে| এক্ষেত্রে শতভাগ ¯^চ্ছতা নিশ্চিত করা হয়েছে|

জনগণের কল্যাণে কাজ করাই জামায়াতের মুল লক্ষ্য| কারণ জামায়াত মানবতার কল্যাণ সাধন করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চায়| জনগণের আমানত তাদের হাতে পৌঁছে দিতে চায়| আজকের এই অর্থ সহায়তা তারই প্রমাণ|

তিনি বলেন, আমার সংসদীয় এলাকা হচ্ছে সিলেটের ৬টি আসন| প্রয়োজনের তুলনায় বরাদ্দ খুবই অপ্রতুল| তবুও কিছু মানুষের মাঝে এই অনুদান তুলে দিতে পেরে আমি আনন্দিত|

আমরা এমন একটি রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলতে চাই| যে রাষ্ট্রে ধনী ও গরিবের কোন ˆবষম্য থাকবেনা| ঘুষ-দুর্নীতি,খুন, গুম, ধর্ষন, সন্ত্রাসী ও চাঁদাবাজী থাকবেনা| মানুষ নির্বিঘ্নে ও শান্তিতে বসবাস করতে পারবে| এজন্য জামায়াতে ক্ষমতায় পাঠানোর বিকল্প নেই|

তিনি মঙ্গলবার (২৬ মে) সকালে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে গরীব ও দুস্থ মানুষের মাঝে সরকারি বরাদ্দকৃত নগদ অর্থ সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন|

জামায়াতের কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলামের সভাপতিত্বে এবং মহানগর সেক্রেটারী মোহাম্মদ শাহজাহান আলীর পরিচালনায় সিলেট জেলা পরিষদ মিলনায়তনে সরকারী অর্থ সহায়তা বিতরণ করা হয়|

Manual6 Ad Code

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সিলেট মহানগর জামায়াতের নায়েবে আমীর ড. নুরুল ইসলাম বাবুল, মহিলা জামায়াতের সিলেট অঞ্চল সেক্রেটারী সাহিমা খানম হেপি, মহানগর মহিলা বিভাগের সেক্রেটারী ফৌজিয়া রহমান শিউলী ও মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারী জাহেদুর রহমান চৌধুরী|

Manual6 Ad Code

এছাড়া অনুষ্ঠানে সিলেট মহানর মহিলা জামায়াতের দায়িত্বশীলাবৃন্দ উপস্থিত ছিলেন|

Manual4 Ad Code

সভাপতির বক্তব্যে মহানগর আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেন, জুলাই গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদী সরকারের পতনের পর গণতান্ত্রিক সরকারের আমলেও দেশের মানুষ ভালো নেই|

আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিতে জনমনে আতঙ্ক বিরাজ করছে|

মাদকসেবীর হাতে র্যাব সদস্যকেও জীবন দিতে হচ্ছে| প্রশাসন থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠান সর্বত্র নগ্ন দলীয়করণ চলছে|

ইসলামী ব্যাংককে লুটেরাদের হাতে তুলে দেয়ার মাধ্যমে ব্যাংকটিকে লুটপাটের সুযোগ সৃষ্টি করে দেয়া হচ্ছে| যা আইনের শাসনের পরিপন্থী|

জামায়াতে ইসলামী মনোনীত সংরক্ষিত আসনের সংসদ সদস্য অধ্যাপিকা মাহফুজা হান্নান এমপি ঈদ উপলক্ষে সরকার থেকে যে অর্থ সহায়তা পেয়েছেন|

Manual6 Ad Code

আমরা মাঠ পর্যায়ে যাচাই বাছাই করে মহানগর এলাকার প্রকৃত ৩০০ সুবিধাভোগী গরীব ও দুস্থ নারী-পুরুষের মধ্যে ৩ হাজার টাকা করে মোট ৩ লক্ষ টাকা তুলে দেয়া হয়েছে| শতভাগ স্বচ্ছতার ভিত্তিতে এই তালিকা করা হয়েছে|

এই তালিকা সরকারের সংশ্লিষ্ট দপ্তরে প্রেরণ করা হবে| জনগণের আমানত জনগণের হাতে তুলে দেয়াকে জামায়াত গুরুত্বপূর্ণ দায়িত্ব মনে করে|

জামায়াত ক্ষমতায় গেলে প্রতিটি নাগরিককে তাদের অধিকার বুঝিয়ে দিবে|

এই সংবাদটি পড়া হয়েছে ৮ বার

Share Button

Callender

May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031