শিরোনামঃ-

» শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকীতে মহানগর বিএনপির ২ দিনের কর্মসূচি

প্রকাশিত: ২৯. মে. ২০২৬ | শুক্রবার

Manual1 Ad Code

রবিবারের আলোচনা সভায় প্রধান অতিথি খন্দকার মুক্তাদির

নিউজ ডেস্কঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা ও বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ২ দিনব্যাপী বিস্তারিত কর্মসূচি ঘোষণা করেছে সিলেট মহানগর বিএনপি।

আগামী ৩০ ও ৩১ মে (শনিবার ও রবিবার) এই কর্মসূচি পালিত হবে।

শুক্রবার (২৯ মে) গণমাধ্যমে প্রেরিত সিলেট মহানগর বিএনপির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

Manual5 Ad Code

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২ দিনব্যাপী কর্মসূচির প্রথম দিন ৩০ মে শনিবার বাদ জোহর পবিত্র হযরত শাহজালাল (রহ.) মাজার মসজিদে দোয়া মাহফিল ও শিরণী বিতরণ করা হবে।

Manual7 Ad Code

কর্মসূচির দ্বিতীয় দিন ৩১ মে রবিবার বিকাল ৩টায় নগরীর শহীদ সুলেমান হলে এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

Manual6 Ad Code

উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখবেন, বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, এমপি।

Manual8 Ad Code

এদিকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীর এই ২ দিনব্যাপী কর্মসূচিগুলো সফলভাবে সম্পন্ন করার জন্য সিলেট মহানগর বিএনপির আওতাধীন ৪২টি ওয়ার্ড, থানা কমিটি এবং সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীদের যথাসময়ে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন, সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী।

এই সংবাদটি পড়া হয়েছে ৩০২ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30