শিরোনামঃ-

» জাতীয় নির্বাচনের তারিখ যৌক্তিক সময়ের মধ্যে ঘোষণা না হলে রাজনৈতিক অস্থিতিশীলতা সৃষ্টি হতে পারে : এড. মাওলানা আব্দুর রকীব

প্রকাশিত: ১৮. জানুয়ারি. ২০২৫ | শনিবার

Manual1 Ad Code

নিউজ ডেস্কঃ
ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সভাপতি এবং সুপ্রিমকোর্টের বিশিষ্ট আইনজীবী এডভোকেট মাওলানা আব্দুর রকীব এক বিবৃতিতে বলেছেন, জাতীয় সংসদ নির্বাচনের তারিখ যৌক্তিক সময়ের মধ্যে ঘোষণা না করা হলে দেশে রাজনৈতিক বিশৃঙ্খলা তৈরি হতে পারে।

Manual6 Ad Code

শনিবার (১৮ জানুয়ারি) এক বিবৃতিতে তিনি ১৯৯১, ১৯৯৬, ও ২০০১ সালের অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের উদাহরণ তুলে ধরে বলেন, জনগণের প্রত্যাশা অনুযায়ী গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন জরুরি। তিনি ২০০৭ সালের ১/১১ সরকারের বিলম্বের প্রসঙ্গ উল্লেখ করে বলেন, দেশের শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে যৌতিক সময়ের মধ্যে নির্বাচন আয়োজন করে ক্ষমতা হস্তান্তর নিশ্চিত করা অত্যন্ত জরুরি। দেরি করলে অস্থিরতা বাড়বে, যা কারও জন্য মঙ্গলজনক নয়।

Manual7 Ad Code

মাওলানা এড. রকিব হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটির অন্যতম উপদেষ্টা হিসেবে মনে করেন, ২০১৩ সালের হেফাজতের আন্দোলন, অগণিত হেফাজতকর্মীদের শাহাদত বরণসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক আন্দোলনে জনগণের ত্যাগ-তিতিক্ষা এই দাবির যৌক্তিকতা আরও বাড়িয়ে তুলেছে।

তিনি বলেন, সময়মতো জাতীয় সংসদের নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর নিশ্চিত করতে হবে। কৌটা পদ্ধতি বাতিল সহ জনগণের অন্যান্য দাবির বাস্তবায়ন একটি বৈধ ও প্রতিনিধিত্বশীল সংসদের অধীনেই সম্ভব। জনগণের শান্তি ও সমতা প্রতিষ্ঠায় দ্রুত নির্বাচনের বিকল্প নেই।

Manual3 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ২২৯ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30