- নগর ভবনে জাসাস নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
- ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় সিসিক প্রশাসক
- UYBDS-এর কার্যকরী কমিটি পুনর্গঠন; সভাপতি ছালিম আহমদ, সম্পাদক সামিহা তাহসিন
- আশিয়ান গ্রুপ সিলেট উশু চ্যাম্পিয়নশিপে সম্মাননা ক্রেস্ট পেলেন মো. আরিফ উদ্দিন ওলি
- বানিজ্য মেলা বন্ধের দাবি জানিয়ে সিলেটের জেলা প্রশাসক ও পুলিশ কমিশনারের কাছে স্মারকলিপি
- সিকৃবিতে উপাচার্যের পদত্যাগের দাবিতে বিক্ষোভ
- সিলেট মহানগর শ্রমিক দলের মিছিল-সমাবেশ
- টোয়াস সদস্যদের সাথে সিউক চেয়ারম্যানের মতবিনিময় ও ‘অভিযাত্রী’ ম্যাগাজিনের মোড়ক উন্মোচন
- ৪৫তম বিশ্ব শান্তি দিবস উপলক্ষে সিলেটে বিএমবিএফ-এর আলোচনা সভা
- সিলেট মহানগরীর ছোট-বড় প্রতিটি রাস্তায় ডিভাইডারের দাবীতে মানব ডিভাইডার কর্মসূচী অনুষ্ঠিত
» সিলেট রেড ক্রিসেন্ট স্বেচ্ছাসেবক সমাবেশ
প্রকাশিত: ১৮. জানুয়ারি. ২০২৫ | শনিবার
ত্যাগ আমাদের স্বপ্নকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে : স্বাস্থ্য উপদেষ্টা
নিউজ ডেস্কঃ
অন্তবর্তীকালীন সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগম বলেছেন, ত্যাগ আমাদের স্বপ্নকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। আমরা মাত্র কয়েক মাস হলো দায়িত্ব গ্রহণ করেছি।
এ দেশকে দুর্নীতিমুক্ত করতে হলে আমাদেরকে প্রাণান্তকর ও ঐক্যবদ্ধ প্রচেষ্টা চালাতে হবে। আমাদেরকে স্বপ্ন দেখাতে হবে এবং সেই স্বপ্ন বাস্তবায়নের দৃঢ় প্রতিজ্ঞ হতে হবে। আমরা যদি নিজেদেরকে পরিবার, সমাজ ও দেশের জন্য তৈরি করতে পারি, তবে আমরাই বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পারবো।
শনিবার (১৮ জানুয়ারি) বাংলাদেশের রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের যুব ও স্বেচ্ছাসেবক সমাবেশ, মাদকবিরোধী শপথ গ্রহণ, রক্তদান কর্মসূচি ও অ্যাফেরেসিস মেশিন হস্তান্তর উপলক্ষে সিলেটে এমএজি ওসমানী মেডিকেল কলেজের হলরুমে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
বাংলাদেশে রেড ক্রিসেন্ট সোসাইটি ট্রেজারার মোহাম্মদ আমিনুল ইসলামের সভাপতিত্বে ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি যুব ও স্বেচ্ছাসেবক বিভাগের পরিচালক ইমাম জাফর শিকদারের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, রাষ্ট্রদূত (সিনিয়র সচিব) মুশফিকুল ফজল আনসারী।
এসময় তিনি বলেন, আমরা আমরাই। আমাদেরকে নামের সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে। বিগত ফ্যাসিস্ট সরকার বিরোধীদলের উপর সীমাহীন দমন-নিপীড়ন চালিয়েছে। ছাত্র-জনতা ঐক্যবদ্ধ হয়ে তাদেরকে বিতারিত করতে পেরেছে। এ কারণে দ্যা ইকোনমিক বাংলাদেশকে বিশ্বের সেরা দেশ হিসেবে স্বীকৃতি।
তিনি আরো বলেন, ফ্যাসিস্টরা পরাজিত হয়ে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। কোন কিছুর বিনিময়ে তারা যেন আমাদের ঐক্য বিনষ্ট করতে না পারে সেজন্য সবাইকে ভ্যানগার্ড হিসেবে কাজ করতে হবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ব্যবস্থাপনা পর্ষদ সদস্য মোহাম্মদ তুহিন ফারাবী ও নুরুল ইসলাম সাজু।
স্বাগত বক্তব্য রাখেন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মহাসচিব ড. কবির মো. আশরাফ আলম এনডিসি।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন, সিনিয়র যুব সদস্য মাজেদ আহমদ চৌধুরী ও গীতা পাঠ করেন সুমিত অধিকারী।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রেড ক্রিসেন্ট সিলেট ইউনিট লাভের কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান সহ ইউনিটের অধীনস্থ সকল প্রতিষ্ঠানে কর্মকর্তা-কর্মচারী, যুব ও স্বেচ্ছাসেবকবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের বিশিষ্ট নেতৃবৃন্দ।
এই সংবাদটি পড়া হয়েছে ২১১ বার
সর্বশেষ খবর
- নগর ভবনে জাসাস নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
- ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় সিসিক প্রশাসক
- UYBDS-এর কার্যকরী কমিটি পুনর্গঠন; সভাপতি ছালিম আহমদ, সম্পাদক সামিহা তাহসিন
- আশিয়ান গ্রুপ সিলেট উশু চ্যাম্পিয়নশিপে সম্মাননা ক্রেস্ট পেলেন মো. আরিফ উদ্দিন ওলি
- বানিজ্য মেলা বন্ধের দাবি জানিয়ে সিলেটের জেলা প্রশাসক ও পুলিশ কমিশনারের কাছে স্মারকলিপি
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর
- জিন্দাবাজারে ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সেন্টারে অগ্নিকাণ্ডস্থল পরিদর্শনে ব্যবসায়ী নেতৃবৃন্দ
- আগুনে সর্বস্বান্ত ব্যবসায়ীদের পাশে এমপি এমরান চৌধুরী
- অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে আর্থিক সহায়তা প্রদান
- ডা. নুরুল হুদা নাঈমের ডায়াগনস্টিক সেন্টারে অগ্নিকাণ্ড
- সিলেট উদয়ন স্কুলের ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ


