- সর্বদা পরিবহন শ্রমিকদের পাশে আছে সরকার : সিসিক প্রশাসক
- জনগণের ভালোবাসা নিয়ে শেওলা ইউনিয়নের উন্নয়নে কাজ করতে চান খন্দকার অলিউর রহমান নাসির
- সাবাস সিলেট সোসাইটির আহবায়ক কমিটি গঠন
- সিলেটে দুই প্রবাসীর কোটি টাকার পৈতৃক সম্পত্তি দখল ও জালিয়াতি
- আন্তর্জাতিক বিজয়ী হাফেজ ইহতেশামুল হক হীরাকে সিলেট জেলা ও মহানগর যুবদলের সংবর্ধনা
- যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট জেলা ও মহানগর যুবদলের তিন দিনব্যাপী কর্মসূচি ঘোষণা
- ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধ শান্তিপূর্ণ সমাজ গঠনের অন্যতম ভিত্তি : জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন
- এবার ২৬ অক্টোবর থেকে শুরু হচ্ছে মাসব্যাপী দামোদর দীপদান উৎসব
- নবীগঞ্জে ‘সনাতন-দীননাথ কিশোর সংসদ’ এর কমিটি গঠন
- ব্যবসায়ী বাবলার বিরুদ্ধে অপপ্রচারের, নিন্দা
» সিলেট অনলাইন প্রেসক্লাব পরিদর্শনে টাওয়ার হ্যামলেটস স্পীকার ব্যারিস্টার সাইফুদ্দিন খালেদ
প্রকাশিত: ১৬. জানুয়ারি. ২০২৫ | বৃহস্পতিবার
“সাংবাদিকরা হচ্ছেন সমাজের অভিভাবক”
নিউজ ডেস্কঃ
বৃটেনের টাওয়ার হ্যামলেটস এর স্পীকার ব্যারিস্টার সাইফ উদ্দিন খালেদ বলেছেন, সাংবাদিকরা হচ্ছেন সমাজের অভিভাবক। সাংবাদিকরা সমাজের যে সংবাদগুলো তুলে ধরেন তাই মানুষ সত্য মনে করেন। তাই আমি চাই সাংবাদিকতাকে বিশ্বমানে নিয়ে যেতে হবে।
পেশাদারিত্ব এমন পর্যায়ে নিতে হবে যাতে আন্তর্জাতিক মানের সাথে তাল মিলিয়ে চলা যায়।তিনি অনলাইন গণমাধ্যমকে আরো সুসংগঠিত ও সুসংহত করার অনুরোধ জানিয়ে বলেন, বিশ্বাসযোগ্য, বস্তুনিষ্ঠ ও নির্মোহ সংবাদ পরিবেশন করলে সমাজ খুব বেশী উপকৃত হবে। দেশের মানুষের কথা বহির্বিশ্বে সুন্দরভাবে ফুটিয়ে তুলতে সাংবাদিকদের প্রতি তিনি আহবান জানান।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সন্ধ্যায় সিলেট অনলাইন প্রেসক্লাব পরিদর্শন শেষে ক্লাব সদস্যদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, এদেশের কলেজ বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা করে বিদেশে ডিগ্রি নিয়ে আমি একটি দায়িত্ব পেয়েছি, তবুও আমি মনে করি এদেশের মানুষের ট্যাক্সের টাকায় আমি পড়াশোনা করেছি, এটিই আমার জীবনে নিয়ামক হিসেবে কাজ করেছে। আমি মনে করি আমরা যারা বিদেশে আছি আমরা প্রথমেই বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার জন্য কাজ করি, যাতে বাংলাদেশকে ভুলভাবে বহির্বিশ্বে তুলে না ধরা হয়, বাংলাদেশকে যেনো স্যা়ংশনের তালিকায় না পরতে হয়। তবে বর্তমানে বাংলাদেশকে যারা এই পর্যন্ত আন্দোলন করে নিয়ে এসেছেন তাদের ভূমিকা বেশি আমাদের চেয়ে।
সিলেট অনলাইন প্রেসক্লাবের ড. রাগীব আলী মিলনায়তনে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন, ক্লাব সভাপতি গোলজার আহমদ হেলাল।
সাধারণ সম্পাদক এম সাইফুর রহমান তালুকদার এর সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, সিলেট জেলা তথ্য অফিসের উপ-পরিচালক সালাহউদ্দিন আহমদ, বড়লেখা মুন্তাজিম আলী কলেজের অধ্যক্ষ মো. আশুক উদ্দিন, সিলেট অনলাইন প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি আব্দুল মুহিত দিদার, সহ সাধারণ সম্পাদক মাসুদ আহমদ রনি, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক মো. কামাল আহমদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক লোকমান আহমদ,কার্যকরী কমিটির সদস্য মোঃ আব্দুল হাছিব, ক্লাবের সাধারণ সদস্য এম. এ ওয়াহিদ চৌধুরী, মো. নুরুল ইসলাম, আব্দুল কাদির জীবন, মো. ফারুক মিয়া ফারুক, আহমেদ পাবেল, প্রবাসী তোফায়েল আহমদ সুমন প্রমুখ।
এই সংবাদটি পড়া হয়েছে ১৬৯ বার
সর্বশেষ খবর
- সর্বদা পরিবহন শ্রমিকদের পাশে আছে সরকার : সিসিক প্রশাসক
- জনগণের ভালোবাসা নিয়ে শেওলা ইউনিয়নের উন্নয়নে কাজ করতে চান খন্দকার অলিউর রহমান নাসির
- সাবাস সিলেট সোসাইটির আহবায়ক কমিটি গঠন
- সিলেটে দুই প্রবাসীর কোটি টাকার পৈতৃক সম্পত্তি দখল ও জালিয়াতি
- আন্তর্জাতিক বিজয়ী হাফেজ ইহতেশামুল হক হীরাকে সিলেট জেলা ও মহানগর যুবদলের সংবর্ধনা
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর
- জিন্দাবাজারে ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সেন্টারে অগ্নিকাণ্ডস্থল পরিদর্শনে ব্যবসায়ী নেতৃবৃন্দ
- আগুনে সর্বস্বান্ত ব্যবসায়ীদের পাশে এমপি এমরান চৌধুরী
- অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে আর্থিক সহায়তা প্রদান
- ডা. নুরুল হুদা নাঈমের ডায়াগনস্টিক সেন্টারে অগ্নিকাণ্ড
- সিলেট উদয়ন স্কুলের ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ


