- আম্বরখানায় সিলেট আরবান কমিউনিটি ভলেন্টিয়ার গ্রুপের দূর্যোগ বিষয়ক মহড়া
- প্রতিবন্ধী শিক্ষার্থীদের নিয়ে জিডিএফ’র মৌসুমী ফল উৎসব অনুষ্ঠান
- সিলেটে চা-শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ
- যুব জাগরণের ডাক; ১৩ আগস্ট যুব জমিয়তের কেন্দ্রীয় কাউন্সিল
- সড়ক ও জনপথ বিভাগ এবং সিসিকের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে খন্দকার মুক্তাদির
- ডিএইচএমএস উত্তীর্ণদের মাঝে সনদ বিতরণ
- জনগণের ভালোবাসা ও বিশ্বাসই আমার পথচলার শক্তি : কয়েস লোদী
- বাণিজ্য মন্ত্রীকে সিলেট জেলা কর আইনজীবী সমিতির স্মারকলিপি প্রদান
- এনজেএল হাসপাতালের উদ্যোগে ওয়ার্ল্ড হেড-নেক ক্যান্সার ডে পালিত
- এবার গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের স্বাস্থ্যে চোখ এমপি এমরান আহমদ চৌধুরীর
» অচলাবস্থা কাটিয়ে উঠতে নির্বাচনের কোনো বিকল্প নেই : কাইয়ুম চৌধুরী
প্রকাশিত: ১৪. জানুয়ারি. ২০২৫ | মঙ্গলবার
গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হলেই ছাত্র-জনতার বিপ্লব সফল হবে
ডেস্ক নিউজঃ
সিলেট জেলা বিএনপি সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, দেশে অচলাবস্থা ও জনগণের মধ্যে অস্থির অবস্থা কাটিয়ে উঠতে নির্বাচনের দিকে হাঁটতে হবে। বাজারে আগুন, আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি ব্যবসা-বাণিজ্যের অচলাবস্থা, জনগণের মধ্যে অস্থির অবস্থা এগুলো কাটিয়ে উঠতে নির্বাচনের দিকে হাঁটতে হবে। যদি এই সময়ের মধ্যে নির্বাচন করতে পারি, তাহলে আমার প্রত্যাশা আমরা এসব সংকট থেকে মুক্ত হব। তাই এখন সরকারের উচিত অনতিবিলম্বে নির্বাচনের ব্যবস্থা করা।
তিনি বলেন, গণতন্ত্রের জন্য দেশের হাজার হাজার ছাত্র-জনতা প্রাণ দিয়েছে। পতিত স্বৈরশাসক দেশ ছেড়ে পালিয়ে গেলেও তাদের দোসররা এখনও ষড়যন্ত্রের বীজ রোপণ করছে। বর্তমান সরকার দেশকে দোসরমুক্ত করতে ব্যর্থ হয়েছে, চক্রান্তকারীদের চিহ্নিত করতে ব্যর্থ হয়েছে। তাদের অবহেলার কারণে দেশবিরোধীরা একে একে দেশ থেকে পালিয়ে গেছে। এভাবে জুলাই বিপ্লবের সফলতা আসবে না। গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হলেই ছাত্র-জনতার বিপ্লব শতভাগ সফল হবে।
মঙ্গলবার (১৪ জানুয়ারী) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়ন বিএনপির আয়োজনে মানিকগঞ্জ বাজারে শীতবস্ত্র বিতরণ ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন।
উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি সনজিদ আলীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক ফয়সাল আহমদ ও ছাত্রদল নেতা শিপু আহমেদের যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক এড. হাসান আহমদ পাটোয়ারী রিপন, ওয়াহিদুজ্জামান সুফি চৌধুরী ও এড. সাঈদ আহমদ, সহ দফতর সম্পাদক মাহবুব আলম, মওদুদূল হক, এনায়েত হোসেন রুহেল, সাদিকুর রহমান টিপু, জিয়াউল হক জিয়া, আসাদুর রহমান, সাজু আহমদ, জহিরুল ইসলাম তানিম, রুহুল আমিন, তুহিন চৌধুরী, রাশেদুল হাসান, সাহিন আহমদ, দিনার আহমদ শাহ, নুরুল ইসলাম নাহিদ, বদরুল ইসলাম খান, আতাউর রহমান মনাই, জামাল আহমেদ চৌধুরী, আকরম হোসেন, শ্যামল আহমেদ, হুসেন পাটোয়ারী শিপন, আব্দুল লতিফ, আজিম উদ্দিন, ইউসুফ আহমদ, মেহেদি হাসান রফি, রাহিবুল হাসান চৌধুরী, হাফিজুল করিম সায়মন, কমল হাসান বাবর, দাহিরুল করিম রানা, সৈয়দ মুজিব, কামরুল ইসলাম টুনা প্রমুখ।
এই সংবাদটি পড়া হয়েছে ২৩১ বার
সর্বশেষ খবর
- আম্বরখানায় সিলেট আরবান কমিউনিটি ভলেন্টিয়ার গ্রুপের দূর্যোগ বিষয়ক মহড়া
- প্রতিবন্ধী শিক্ষার্থীদের নিয়ে জিডিএফ’র মৌসুমী ফল উৎসব অনুষ্ঠান
- সিলেটে চা-শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ
- যুব জাগরণের ডাক; ১৩ আগস্ট যুব জমিয়তের কেন্দ্রীয় কাউন্সিল
- সড়ক ও জনপথ বিভাগ এবং সিসিকের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে খন্দকার মুক্তাদির
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর
- অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে আর্থিক সহায়তা প্রদান
- ডা. নুরুল হুদা নাঈমের ডায়াগনস্টিক সেন্টারে অগ্নিকাণ্ড
- সিলেট উদয়ন স্কুলের ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
- গোয়াইনঘাটে সোহরাব আলী স্কুল এন্ড কলেজের পুরস্কার বিতরণ
- সিলেটে বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল দেশের ক্রীড়াঙ্গনকে জাগিয়ে তুলেছিলেন কোকো


