শিরোনামঃ-

» জিয়া মঞ্চ সিলেট জেলা শাখার উদ্যোগে ৩১ দফা কর্মসূচীর লিফলেট বিতরণ

প্রকাশিত: ১৩. জানুয়ারি. ২০২৫ | সোমবার


Manual7 Ad Code

ডেস্ক নিউজঃ
জিয়া মঞ্চ কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সিলেট জেলা শাখার উদ্যোগে ৩১ দফা কর্মসূচীর লিফলেট বিতরণ করা হয়েছে।

Manual6 Ad Code

সোমবার (১৩ জানুয়ারি) বিকাল ৩টার দিকে কোর্ট পয়েন্ট থেকে শুরু করে নগরীর গুরুত্বপূর্ণ জায়গায় সাধারণ মানুষের মাঝে ৩১ দফার এই লিফলেট বিতরণ করা হয়।

Manual7 Ad Code

লিফলেট বিতরণের পূর্বে সংক্ষিপ্ত সমাবেশে সিলেট জেলা জিয়া মঞ্চ’র আহবায়ক মো. সাহেদ আহমদ এর সভাপতিত্বে সদস্য সচিব মো. মস্তাক আহমদ পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিলেট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামিম আহমদ।

এ সময় তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ২০২৩ সালে এই ৩১ দফা কর্মসূচী ঘোষণা করেন। ৩১ দফা কর্মসূচীর আলোকে আগামীতে বিএনপি এদেশের মানুষের গণরায় নিয়ে দেশ পরিচালনা করতে চায়। তারেক রহমানের ৩১দফাগুলো জনগনের মাঝে জিয়া মঞ্চের নেতাকর্মীদের পৌঁছে দিতে হবে। দীর্ঘ ১৭ বছর আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করে দেশ ২য় বারের মত স্বাধীন হয়েছে। এবার বিএনপির নেতৃত্বে সকল পযার্য়ের নেতৃবৃন্দকে নতুন বাংলাদেশ বিনির্মানে কাজ করে যেতে হবে।

Manual1 Ad Code

সংক্ষিপ্ত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জিয়া মঞ্চের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি রোটারিয়ান শাহজাহান সেলিম বুলবুল।

এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, যুগ্ম আহবায়ক জাকির হাসান শিকদার, দুলাল আহমদ, তারেক আহমদ সুরুক, শামিম আহমদ বেলাল, মো. আমীর আলী, মিসিগান স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সম্পাদক বেলাল আহমদ, আহবায়ক কমিটির সদস্য দপ্তরের দায়িত্বপ্রাপ্ত জুনেদ আহমদ, মো. সুজন মিয়া, আশিকুর রহমান আশিক, আব্দুর রউফ, আনোয়ার হোসেন, দক্ষিণ সুরমা উপজেলার আহবায়ক রেদোয়ান শিকদার, সদস্য সচিব মো. মামুন মিয়া, সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল্লাহ আল মতি, যুগ্ম আহবায়ক রাহেল আহমদ, আবুল হোসেন,  গোলাপগঞ্জ উপজেলার আহবায়ক নজমুল ইসলাম খান, সিনিয়র যুগ্ম আহবায়ক গিয়াস উদ্দিন, যুগ্ম আহবায়ক হিরন মিয়া, রফিক মিয়া, শাহপরান থানার আহবায়ক কাউসার তাপাদার, জিয়া মঞ্চ নেতা আবদুল আহাদ, আকতার হোসেন প্রমুখ।

Manual7 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ২৩২ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930