শিরোনামঃ-

» ইসলামী ব্যাংক ইনস্টিটিউট অব টেকনোলজি সিলেটের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

প্রকাশিত: ১৩. জানুয়ারি. ২০২৫ | সোমবার

Manual2 Ad Code

দক্ষিণ সুরমাঃ
ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের সহায়তা যাকাত ফান্ড থেকে ইসলামী ব্যাংক ইনস্টিটিউট অব টেকনোলজি সিলেটের উদ্যোগে সমাজের অসহায় ও দরিদ্র মানুষের মধ্যে সোমবার (১৩ জানুয়ারি) বিকেলে শীতবস্ত্র বিতরণ করা হয়।

দক্ষিণ সুরমাস্থ হুমায়ুন রশিদ চত্বর ইসলামী ব্যাংক ইন্সটিটিউট অব টেকনোলজি হলরুমে ইসলামী ব্যাংক ইনস্টিটিউট অব টেকনোলজির প্রিন্সিপাল মো. মিরাজ আহমদের সভাপতিত্বে ও সিনিয়র এক্সিকিউটিভ ইকবাল আহমদের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আইবিআইটি সিলেটের স্থানীয় ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান ও আইবিবিপিএলসি সিলেটের সিনিয়র ইভিপি ও জোন প্রধান মো. জাকির হোসেন।

Manual4 Ad Code

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আইবিবি পিএলসির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. শহীদ আহমদ, আইবিবিপিএলসি দক্ষিণ সুরমা শাখা প্রধান সিনিয়ার সহকারী ভাইস প্রেসিডেন্ট সৈয়দ মো. নকিব হোসেন।

Manual5 Ad Code

অনুষ্ঠানে শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন, আইবিআইটি’র একাডেমী ইনচার্জ এম এম সোলায়মান আহসান।

শীতবস্ত্র অনুষ্ঠানের প্রধান অতিথি আইবিআইটি সিলেটের স্থানীয় ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান ও  আইবিবিপিএলসি সিলেটের সিনিয়র ইভিপি ও জোন প্রধান মো. জাকির হোসেন বলেন, সমাজের গরীব ও অসহায় মানুষের কল্যাণে এবং আর্তমানবতার সেবায় কাজ করছে ইসলামী ব্যাংক ইনস্টিটিউট অব টেকনোলজি।

অসহায় ও দরিদ্র মানুষের কল্যাণে সহযোগিতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় প্রচণ্ড এই শীতে সিলেটে অসহায় ও শীতার্ত মানুষের দুর্ভোগ লাঘবের জন্য শীতবস্ত্র বিতরণ হচ্ছে। ইসলামী ব্যাংক ইনস্টিটিউট অব টেকনোলজি দেশের সকল দূর্যোগময় মুহুর্তে মানুষের পাশে দাড়িয়ে সহযোগিতার হাত প্রসারিত করেছে।

Manual7 Ad Code

এছাড়াও গরীব শিক্ষার্থীদের পড়াশুনার জন্য সর্বদা চেষ্টা অব্যাহত রেখে চলেছে।

Manual3 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ২১৫ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930