শিরোনামঃ-

» দীর্ঘদিনপর দেশে ফিরছেন যুক্তরাজ্য বিএনপি’র সহ-সভাপতি আবেদ রাজা

প্রকাশিত: ১২. জানুয়ারি. ২০২৫ | রবিবার

Manual3 Ad Code

ডেস্ক নিউজঃ
যুক্তরাজ্য বিএনপি’র সহ-সভাপতি ও লন্ডন মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক আবেদ রাজা দীর্ঘ এক যুগ পর মাতৃভূমি বাংলাদেশে আসছেন।

Manual8 Ad Code

আগামী মঙ্গলবার (১৪ জানুয়ারি) তিনি লন্ডন থেকে সরাসরি ফ্লাইটে সকাল ১১টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন।

Manual5 Ad Code

একই দিন দুপুর ৩টায় তিনি ঢাকা থেকে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা নিশ্চিত করেছেন।

Manual2 Ad Code

জানা গেছে, আগামী ২২ জানুয়ারি, সকাল ১১টায় তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর মাজারে কেন্দ্রীয় বিএনপির নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে পুষ্পস্তবক অর্পণ করবেন এবং বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে তার রুহের মাগফিরাত কামনা করবেন।

আবেদ রাজা দীর্ঘ দিন প্রবাসে অবস্থান করলেও দেশের প্রতি তার ভালোবাসা অটুট। তবে তিনি ব্যক্তিগত ভাবে গভীর দুঃখ প্রকাশ করেছেন, কারণ সরকারের নিপীড়ন ও দমননীতির কারণে মায়ের মৃত্যু এবং বড় ভাই সিলেট জেলা যুবদলের নির্বাচিত সাধারণ সম্পাদক তালাত আজিজের জানাজায় উপস্থিত থাকার সুযোগ পাননি।

তিনি বলেন, ’স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকার তার পরিবারকে হারানোর বেদনাকে বহুগুণ বাড়িয়েছে। তবে দেশের জনগণের প্রতি তার দায়িত্ব এবং ভালোবাসা কখনোই কমেনি।

আবেদ রাজা দেশে ফিরে বিএনপি’র নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে কাজ করবেন বলেও তিনি জানান।

উল্লেখ্য, আবেদ রাজা বর্তমানে যুক্তরাজ্য বিএনপি’র সহ-সভাপতি এবং লন্ডন মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

এছাড়া তিনি দক্ষিণ সুরমা যুবদলের সাবেক সভাপতি এবং সিলেট সদর থানা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।

তিনি মাহবুব আলী খান স্মৃতি সংসদ কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হিসেবেও সক্রিয় ভূমিকা পালন করেছেন।

Manual4 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ২১৩ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930