- আম্বরখানায় সিলেট আরবান কমিউনিটি ভলেন্টিয়ার গ্রুপের দূর্যোগ বিষয়ক মহড়া
- প্রতিবন্ধী শিক্ষার্থীদের নিয়ে জিডিএফ’র মৌসুমী ফল উৎসব অনুষ্ঠান
- সিলেটে চা-শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ
- যুব জাগরণের ডাক; ১৩ আগস্ট যুব জমিয়তের কেন্দ্রীয় কাউন্সিল
- সড়ক ও জনপথ বিভাগ এবং সিসিকের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে খন্দকার মুক্তাদির
- ডিএইচএমএস উত্তীর্ণদের মাঝে সনদ বিতরণ
- জনগণের ভালোবাসা ও বিশ্বাসই আমার পথচলার শক্তি : কয়েস লোদী
- বাণিজ্য মন্ত্রীকে সিলেট জেলা কর আইনজীবী সমিতির স্মারকলিপি প্রদান
- এনজেএল হাসপাতালের উদ্যোগে ওয়ার্ল্ড হেড-নেক ক্যান্সার ডে পালিত
- এবার গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের স্বাস্থ্যে চোখ এমপি এমরান আহমদ চৌধুরীর
» শতাধিক পণ্যের ভ্যাট বৃদ্ধি ও টিসিবির ৪৩ লাখ কার্ড বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার করুন : বাসদ
প্রকাশিত: ১২. জানুয়ারি. ২০২৫ | রবিবার
ডেস্ক নিউজঃ
টিসিবির ট্রাক সেল বন্ধ, ৪৩ লাখ পরিবারের কার্ড বাতিল এবং শতাধিক পণ্যের ভ্যাট ও শুল্ক বৃদ্ধির প্রতিবাদে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল – বাসদ সিলেট জেলা শাখার উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
রোববার (১২ জানুয়ারি) বিকাল সাড়ে ৪টায় আম্বরখানাস্থ দলীয় কার্যালয়ের সামনে বাসদ সিলেট জেলা আহ্বায়ক আবু জাফর এর সভাপতিত্বে ও জেলা সদস্য,চারণ সাংস্কৃতিক কেন্দ্রের আহ্বায়ক নাজিকুল ইসলাম রানার সঞ্চালনায় মানববন্ধন-বিক্ষোভ সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, বাসদ সিলেট জেলা শাখার সদস্য জুবায়ের আহমদ চৌধুরী সুমন, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সহ সভাপতি শহীদ আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক মনজুর আহমদ, জাহেদ আহমদ, সংগ্রাম পরিষদের শরিফুল ইসলাম, রনি তালুকদার, মো. কামাল আহমেদ, আজিজুল ইসলাম প্রমূখ।
মানববন্ধনে বক্তারা বলেন, অন্তরর্বর্তী সরকার অনিয়মের অভিযোগ তুলে সারাদেশে টিসিবির ৪৩ লাখ কার্ড বাতিল করেছে। যদিও এত বেশি পরিমাণ কার্ড অনিয়ম হয়েছে বলে জনমনে তা বিশ্বাসযোগ্য মনে হয়না। তাদের উচিত ছিল এই ৪৩ লাখ কার্ড বাতিল না করে যথাযথ পরীক্ষা করে প্রকৃত ঘটনা দেশবাসীকে জানানো এবং অন্য দরিদ্রদের মাঝে ঐ কার্ড বিতরণ করা। কিন্তু তারা তা না করে উল্টো টিসিবির ট্রাক সেল কর্মসূচিও ডিসেম্বর থেকে বন্ধ করে দিয়েছে। এই ট্রাক সেল কর্মসূচি থাকলে অন্তত নিম্ন আয়ের মানুষ কম দামে তেল, ডাল ও চাল কিনতে পারত। বাসদ দীর্ঘদিন ধরে জনজীবনের সংকট নিরসনের দাবিতে গ্রাম ও শহরের শ্রমজীবী মানুষের জন্য সর্বজনীন রেশন চালু ও ন্যায্যমূল্যের দোকান চালু করার দাবি জানিয়ে আসছে। অন্তর্বর্তী সরকার সে দাবির প্রতি কর্ণপাত না করে বিগত ফ্যাসিস্ট সরকারের মতোই বর্তমান মূল্যস্ফীতির মধ্যে শতাধিক পণ্যের ভ্যাট ও শুল্ক বাড়িয়ে নিম্ন আয়ের মানুষের জীবন আরও বিপদের মুখে ঠেলে দিচ্ছে। এই তুঘলকী সিদ্ধান্তের মধ্য দিয়ে এই অন্তর্বর্তীকালীন সরকারের গণবিরোধী চরিত্রই জনগণের সামনে স্পষ্ট হয়ে উঠল। উচ্চ মুদ্রাস্ফীতির ফলে জনজীবন এমনিতেই দুর্বিসহ তদুপরি আইএমএফের পরামর্শে অন্তর্বর্তী সরকারের এই সিদ্ধান্ত গ্রামীণ স্বল্প উপার্জনকারী এবং নিম্ন-মধ্যম আয়ের মানুষের উপর যে বিরূপ প্রভাব পড়বে, তা দেশের অর্থনীতি ও জনজীবনে গভীর সংকট তৈরি করবে।
বক্তারা অবিলম্বে সরকারের এই গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করার জোর দাবি জানান এবং বিদেশে পাচারকৃত অর্থ ও খেলাপি ঋণ আদায় করে শিল্প, কৃষি ও শিক্ষা খাতে বরাদ্দ করে জনজীবনের সংকট নিরসন করার দাবি জানান।
এই সংবাদটি পড়া হয়েছে ১৯০ বার
সর্বশেষ খবর
- আম্বরখানায় সিলেট আরবান কমিউনিটি ভলেন্টিয়ার গ্রুপের দূর্যোগ বিষয়ক মহড়া
- প্রতিবন্ধী শিক্ষার্থীদের নিয়ে জিডিএফ’র মৌসুমী ফল উৎসব অনুষ্ঠান
- সিলেটে চা-শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ
- যুব জাগরণের ডাক; ১৩ আগস্ট যুব জমিয়তের কেন্দ্রীয় কাউন্সিল
- সড়ক ও জনপথ বিভাগ এবং সিসিকের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে খন্দকার মুক্তাদির
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর
- অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে আর্থিক সহায়তা প্রদান
- ডা. নুরুল হুদা নাঈমের ডায়াগনস্টিক সেন্টারে অগ্নিকাণ্ড
- সিলেট উদয়ন স্কুলের ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
- গোয়াইনঘাটে সোহরাব আলী স্কুল এন্ড কলেজের পুরস্কার বিতরণ
- সিলেটে বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল দেশের ক্রীড়াঙ্গনকে জাগিয়ে তুলেছিলেন কোকো


