শিরোনামঃ-
- সিলেটে কৃতী শিক্ষার্থী সংবর্ধনায় বাণিজ্যমন্ত্রী
- সিলেট জেলা ও মহানগর যুবদলের নবগঠিত কমিটিকে মহানগর স্বেচ্ছাসেবক দলের অভিনন্দন
- ফুলেল শুভেচ্ছায় মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরকে বরণ করল সিলেট জেলা ও মহানগর যুবদল
- সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন
- সিলেটে নাজিরেরগাঁও জামেয়ায় তামাদ্দুনিক প্রতিযোগিতার উদ্বোধন
- নগরীর মেন্দিবাগে পূবালী ব্যাংকের ক্যাশলেস প্রোগ্রাম ‘ব্যবসায়ীরা নিলেন কিউ আর কোড’
- সবাইকে মানবিক কাজে এগিয়ে আসা দরকার : এমপি এমরান আহমদ চৌধুরী
- সিলেট উইমেন্স মেডিকেল কলেজের ‘অ্যাক্রেডিটেশন’ উদযাপন বৃহস্পতিবার
- বি.কে.এম সিলেট মহানগর শাখার বর্ধিত সভা অনুষ্ঠিত
- সিলেটে বাণিজ্যমেলা শান্তিপূর্ণভাবে সফলে বাণিজ্যমন্ত্রী ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি
» দেশের ক্রীড়াক্ষেত্রে জিয়া পরিবারের অবদান অবিস্মরণীয় : খন্দকার মুক্তাদির
প্রকাশিত: ১২. জানুয়ারি. ২০২৫ | রবিবার
ডেস্ক নিউজঃ
বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, দেশের ক্রীড়াক্ষেত্রে জিয়া পরিবারের অবদান অবিস্মরণীয়। আমাদের ক্রীড়াঙ্গনে দীর্ঘদিন ধরে দলীয়করণের প্রভাব রয়েছে।
এ প্রভাবের কারণে যোগ্য খেলোয়াড়রা অনেক ক্ষেত্রে অবহেলিত হয়েছেন। পরিবর্তিত পরিস্থিতিতে এখন ক্রীড়াঙ্গনে একটি অরাজনৈতিক ঐক্য সবচেয়ে বেশি প্রয়োজন। এটি ক্রীড়ার মানোন্নয়নের পাশাপাশি তরুণ সমাজকে সঠিক পথে পরিচালিত করতে সহায়তা করবে। গত ১৭ বছর ধরে আওয়ামী লীগ তাদের ফ্যাসিবাদী নীতির মাধ্যমে দেশের প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে।
ক্রীড়াঙ্গনও এই ধ্বংসের শিকার হয়েছে। দলীয়করণের ফলে অনেক প্রতিভাবান খেলোয়াড় তাদের সুযোগ হারিয়েছে। এটা শুধু খেলোয়াড়দের জন্য নয়, পুরো দেশের জন্য হতাশার।
তিনি রবিবার (১২ জানুয়ারি) সকালে সিলেট সিটি কর্পোরেশনের ৪০নং ওয়ার্ডের কুচাই মাঠে বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে শুরু হওয়া ১ম শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট কুচাই-২০২৫এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
কুচাই এলাকার বিশিষ্ট মুরব্বী সৈয়দ আলী আজম মুকুলের সভাপতিত্বে ও টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি হুসেইন আহমেদ তালুকদার ও সাধারণ সম্পাদক সাকের রহমানের যৌথ পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, সিলেট জেলা বিএনপির যুগ্ম সম্পাদক তাজুরুল ইসলাম তাজুল, মহানগর বিএনপির সহ-সভাপতি আফজল উদ্দিন, মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক মুর্শেদ আহমদ মুকুল, মহানগর বিএনপির প্রশিক্ষন বিষয়ক সম্পাদক নাজিম উদ্দিন, কৃষি বিষয়ক সম্পাদক মফিজুর রহমান জুবেদ, মহানগর বিএনপির সদস্য বজলুর রহমান ফয়েজ, জমির উদ্দিন, সুহেল আহমদ, জনতা ক্লাবের সভাপতি সৈয়দ তারেক আহমদ, সিনিয়র সহ-সভাপতি মাহমুদ হুসেন শাহীন, সাধারন সম্পাদক সাদেক আহমদ, সাবেক জেলা দলের গোলকিপার ক্যাপ্টেন সাব্বির আহমদ সুহেল, সিলেট ড্রিংকিং ওয়াটারের স্বাত্ত্বাধিকারী শাহরিয়ার আহমদ রাসেল।
উদ্বোধনী ম্যাচে এফসি সামাদ ফাইটার্স ও গ্রীন সিলেট একাডেমি মুখোমুখি হয়। উক্ত ম্যাচে এফসি সামাদ ফাইটার্স ২-০ গোলে জয় লাভ করে।
মনমুগ্ধকর খেলা ও গোল দিয়ে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হোন এফসি সামাদ ফাইটার্সের শাকিল।
এই সংবাদটি পড়া হয়েছে ২১৯ বার
সর্বশেষ খবর
- সিলেটে কৃতী শিক্ষার্থী সংবর্ধনায় বাণিজ্যমন্ত্রী
- সিলেট জেলা ও মহানগর যুবদলের নবগঠিত কমিটিকে মহানগর স্বেচ্ছাসেবক দলের অভিনন্দন
- ফুলেল শুভেচ্ছায় মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরকে বরণ করল সিলেট জেলা ও মহানগর যুবদল
- সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন
- সিলেটে নাজিরেরগাঁও জামেয়ায় তামাদ্দুনিক প্রতিযোগিতার উদ্বোধন
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর
- জিন্দাবাজারে ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সেন্টারে অগ্নিকাণ্ডস্থল পরিদর্শনে ব্যবসায়ী নেতৃবৃন্দ
- আগুনে সর্বস্বান্ত ব্যবসায়ীদের পাশে এমপি এমরান চৌধুরী
- অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে আর্থিক সহায়তা প্রদান
- ডা. নুরুল হুদা নাঈমের ডায়াগনস্টিক সেন্টারে অগ্নিকাণ্ড
- সিলেট উদয়ন স্কুলের ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ


