শিরোনামঃ-

» সিলেট জেলা কর আইনজীবী সমিতির নির্বাচনে প্রার্থীতা প্রত্যাহার ঘোষণা অনুষ্ঠিত

প্রকাশিত: ১২. জানুয়ারি. ২০২৫ | রবিবার

Manual2 Ad Code

নিউজ ডেস্কঃ
সিলেট জেলা কর আইনজীবী সমিতির ২০২৫ সালের নির্বাচনে প্রার্থীতা প্রত্যাহার ঘোষণা করা হয়েছে।

সিলেট জেলা কর আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচন-২০২৫ এর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ঘোষিত তফসিল অনুযায়ী রবিবার ১২.০১.২০২৫ বিকাল সাড়ে  ৪টা পর্যন্ত ছিল।

Manual4 Ad Code

বিকাল সাড়ে ৪টায় সিলেট জেলা কর আইনজীবী সমিতির কার্যালয়ে নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মোহাম্মদ আজমল হোসেইন এবং সহকারী নির্বাচন কমিশনার আয়কর আইনজীবী ইফতিয়াক হোসেন মঞ্জু নির্বাচনে প্রার্থীতা প্রত্যাহারের নাম ঘোষণা করেন।

Manual2 Ad Code

আগামী ২৩ জানুয়ারি অনুষ্ঠিতব্য এ নির্বাচনে কার্যনির্বাহী সদস্যপদ প্রার্থী আয়কর আইনজীবী মোহাম্মদ আলী খোকন তাঁর প্রার্থীতা প্রত্যাহার করেন।

এসময় উপস্থিত ছিলেন, সিলেট জেলা কর আইনজীবী সমিতির বর্তমান সভাপতি অ্যাডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা, সাবেক সভাপতি ও বিটিএল’র ভাইস প্রেসিডেন্ট অ্যাডভোকেট মো. আবুল ফজল, সহ সভাপতি ও মানবপাচার ট্রাইব্যুনালের স্পেশাল পিপি অ্যাডভোকেট গিয়াস উদ্দিন চৌধুরী, সাবেক সহ সভাপতি আয়কর আইনজীবী মো. সিরাজুল হোসেন আহমদ, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সমর বিজয় সী শেখর, বারের বর্তমান সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. আজিজুর রহমান,  অ্যাডভোকেট মো. ফজলুর রহমান শিপু, আয়কর আইনজীবী মো. বাহা উদ্দিন, আয়কর আইনজীবী মো. কামাল আহমদ, আয়কর আইনজীবী মো. ইব্রাহিম, অ্যাডভোকেট প্রভাত চন্দ্র দেবনাথ, আয়কর আইনজীবী জহিরুল ইসলাম রিপন, অ্যাডভোকেট আ.স.ম. মুবিনুল ইসলাম শাহীন, আয়কর আইনজীবী মো. জাহাঙ্গীর আলম প্রমুখ।

Manual4 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ২৮১ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30