শিরোনামঃ-
- মে দিবসের চেতনায় উদ্ধুদ্ধ হয়ে গেজেট বাস্তবায়নের সংগ্রামকে অগ্রসর করুন
- ৮ ঘন্টা শ্রম দিবসের সংগ্রামকে মজুরি দাসত্বের শৃঙ্খল ভাঙ্গার সংগ্রামে পরিণত করুন
- সিলেটের শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদরাসার সংবর্ধনা অনুষ্ঠান
- বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরের সঙ্গে ডেনমার্কের রাষ্ট্রদূতের বৈঠক
- প্রধানমন্ত্রীর সিলেট সফরকে স্বাগত জানিয়ে আইনজীবী ফোরামের মিছিল
- প্রধানমন্ত্রীর আগমনকে স্বাগত জানিয়ে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিল
- শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বর্ণাঢ্য ‘শান্তি শোভাযাত্রা’
- দুর্গাকুমার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিদায় সংবর্ধনা
- মহান মে দিবস উপলক্ষে আলোচনা সভা
- প্রধানমন্ত্রী তারেক রহমানের সিলেট সফরকে স্বাগত জানিয়ে তাঁতীদলের আনন্দ মিছিল
» এমসি মাঠে ৩দিনব্যাপী মাহফিল সফল করায় আনজুমানের কৃতজ্ঞতা
প্রকাশিত: ১২. জানুয়ারি. ২০২৫ | রবিবার
ডেস্ক নিউজঃ
সিলেট এমসি কলেজ মাঠে ৩দিনব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কুরআন মাহফিল সফল করায় আইনশৃঙ্খলায় রক্ষায় নিয়োজিত সকল বাহিনী, এমসি কলেজ কর্তৃপক্ষ, সিটি কর্পোরেশন, পিডিবি, সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠান ও স্থানীয় এলাকাবাসীসহ সর্বস্তরের সিলেটবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন আনজুমানে খেদমতে কুরআন সিলেটের নেতৃবৃন্দ।
রোববার (১২ জানুয়ারি) এক বিবৃতিতে আনজুমানে খেদমতে কুরআন সিলেটের সভাপতি প্রফেসর সৈয়দ মোঃ একরামুল হক ও সেক্রেটারী হাফিজ মিফতাহুদ্দীন আহমদ বলেন, দীর্ঘ একযুগ পর সিলেট এমসি কলেজ মাঠে আল্লামা সাঈদী (র.) এর স্মৃতি বিজড়িত আনজুমানের ৩ দিনব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কুরআন মাহফিল সর্বাত্মকভাবে সফল হয়েছে আলহামদুলিল্লাহ।
এই মাহফিল সফলে সিলেটবাসীর সার্বিক সহযোগিতায় আমরা কৃতজ্ঞ। বিশেষ করে পুলিশ- সিভিল প্রশাসন, সেনাবাহিনী, র্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারি বাহিনী, বিভিন্ন এজেন্সী, সিলেট সিটি কর্পোরেশন, এমসি কলেজ কর্তৃপক্ষ, বিদ্যুৎ বিভাগ, বিভিন্ন সরকারী-বেসরকারী সংস্থা ও প্রতিষ্ঠান, মাঠের পাশর্^বর্তী এলাকার মসজিদ, ঈদগাহ ও মহল্লা কমিটির দায়িত্বশীলবৃন্দ, স্থানীয় এলাকাবাসীর সর্বাত্মক সহযোগিতায় এই মাহফিল সফল করা হয়েছে। বিশেষ করে সিলেটের ধর্মপ্রাণ তৌহিদী জনতার উপস্থিতি, শ্রম ও বিভিন্ন ধরনের সহযোগিতা আমাদেরকে অনুপ্রাণিত করেছে। আল্লাহ পাক সবাইকে এর উত্তম প্রতিদান দান করুন। আমীন।
নেতৃবৃন্দ বলেন, শেষ দিনের মাহফিলে অনাকাঙ্খিত পরিস্থিতি এড়াতে নগরীর কয়েকটি রাস্তায় যান চলাচল বন্ধ থাকায় অনেকেই দুর্ভোগের শিকার হয়েছেন। অনিচ্ছাকৃত এই দুর্ভোগের জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।
এমসি কলেজের মতো বিশাল মাঠে প্রথমবারের মতো লক্ষ লক্ষ জনতার উপস্থিতিতে মাহফিল সফল করা একটি মাইলফলক। মাহফিল ব্যবস্থাপনায় সৃষ্ট কিছু ত্রুটি-বিচ্যুতির ব্যাপারে ভবিষ্যতে আরো বেশী সতর্কতা অবলম্বনে আমরা দৃঢ় প্রতিজ্ঞ।
আল্লাহ পাক আমাদেরকে উক্ত তাফসীর মাহফিলে আলোচ্য কুরআন ও হাদীসের আলোকে জীবন পরিচালনার তৌফিক দান করুন। আমীন।
এই সংবাদটি পড়া হয়েছে ১৬৪ বার
সর্বশেষ খবর
- মে দিবসের চেতনায় উদ্ধুদ্ধ হয়ে গেজেট বাস্তবায়নের সংগ্রামকে অগ্রসর করুন
- ৮ ঘন্টা শ্রম দিবসের সংগ্রামকে মজুরি দাসত্বের শৃঙ্খল ভাঙ্গার সংগ্রামে পরিণত করুন
- সিলেটের শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদরাসার সংবর্ধনা অনুষ্ঠান
- বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরের সঙ্গে ডেনমার্কের রাষ্ট্রদূতের বৈঠক
- প্রধানমন্ত্রীর সিলেট সফরকে স্বাগত জানিয়ে আইনজীবী ফোরামের মিছিল
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর
- অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে আর্থিক সহায়তা প্রদান
- ডা. নুরুল হুদা নাঈমের ডায়াগনস্টিক সেন্টারে অগ্নিকাণ্ড
- সিলেট উদয়ন স্কুলের ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
- গোয়াইনঘাটে সোহরাব আলী স্কুল এন্ড কলেজের পুরস্কার বিতরণ
- সিলেটে বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল দেশের ক্রীড়াঙ্গনকে জাগিয়ে তুলেছিলেন কোকো


