- সর্বদা পরিবহন শ্রমিকদের পাশে আছে সরকার : সিসিক প্রশাসক
- জনগণের ভালোবাসা নিয়ে শেওলা ইউনিয়নের উন্নয়নে কাজ করতে চান খন্দকার অলিউর রহমান নাসির
- সাবাস সিলেট সোসাইটির আহবায়ক কমিটি গঠন
- সিলেটে দুই প্রবাসীর কোটি টাকার পৈতৃক সম্পত্তি দখল ও জালিয়াতি
- আন্তর্জাতিক বিজয়ী হাফেজ ইহতেশামুল হক হীরাকে সিলেট জেলা ও মহানগর যুবদলের সংবর্ধনা
- যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট জেলা ও মহানগর যুবদলের তিন দিনব্যাপী কর্মসূচি ঘোষণা
- ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধ শান্তিপূর্ণ সমাজ গঠনের অন্যতম ভিত্তি : জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন
- এবার ২৬ অক্টোবর থেকে শুরু হচ্ছে মাসব্যাপী দামোদর দীপদান উৎসব
- নবীগঞ্জে ‘সনাতন-দীননাথ কিশোর সংসদ’ এর কমিটি গঠন
- ব্যবসায়ী বাবলার বিরুদ্ধে অপপ্রচারের, নিন্দা
» কওমী মাদরাসা ঐক্য পরিষদের সমাবেশ-বিক্ষোভ মিছিল ইজতেমা মাঠের খুনিদের অবিলম্বে গ্রেফতার করুন
প্রকাশিত: ১০. জানুয়ারি. ২০২৫ | শুক্রবার
ডেস্ক নিউজঃ
গত ১৭ ডিসেম্বর দিবাগত রাতে ইজতেমা মাঠে পেন্ডাল নির্মানে কর্মরত ঘুমন্ত নিরীহ তাবলীগ সাথীদের উপর হামলা-তিনজন মুসল্লী হত্যায় জড়িত খুনিদের গ্রেফতার ও ফাঁসির দাবীতে দেশব্যাপী বিক্ষোভ দিবসের অংশ হিসেবে সিলেটে বিশাল সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১০ জানুয়ারি) বাদ জুম্মা সিলেট মহানগর কওমী মাদরাসা ঐক্য পরিষদের ডাকে বাদ জুম্মা কোর্টপয়েন্টে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন-ইজতেমা মাঠের হত্যাকাণ্ড জড়িত খুনিরা এখনো ঘুরে বেড়াচ্ছে-সিলেট থেকেও অনেক সাদপন্থীরা খুন ও হামলায় অংশ নিয়েছে।
অবিলম্বে এদের গ্রেফতার করতে হবে-প্রতি মসজিদে খুনিদের কার্যক্রম নিষিদ্ধ করতে হবে।
পরিষদের সমন্বয়ক মাওলানা সৈয়দ শামীম আহমদের সভাপতিত্বে ও মুফতি রশিদ আহমদ ও মাওলানা নেয়ামাতুল্লাহ খাসদবিরি এর যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন, বর্ষীয়ান আলেম মাওলানা মুশতাক আহমদ খান, জমিয়তে উলামায়ে ইসলাম সিলেট মহানগর সভাপতি মাওলানা খলিলুর রহমান, প্রখ্যাত আইনজীবী মুহাম্মদ আলী, মাওলানা শাহ মমশাদ আহমদ, পরিষদের অন্যতম সমন্বয়ক মাওলানা ক্বারী রফিকুল ইসলাম মুশতাক, ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট মাহমুদুল হাসান, আবুতুরাব মসজিদের ইমাম, সুবাহানীঘাট জামেয়া মাহমুদিয়ার মুহাদ্দিস মাওলানা বেলাল আহমদ, কাজির বাজার জামেয়ার আল-হাবীব ছাত্র সংসদের জি এস আখতার আহমদ, ছাত্রনেতা মুকাব্বির হুসেইন প্রমুখ।
সমাবেশ শেষে নগরীর কোর্ট পয়েন্ট থেকে বিশাল বিক্ষোভ মিছিলটি শুরু করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আম্বখানা পয়েন্টে গিয়ে শেষ হয়। মিছিল শেষে এতে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন-মাওলানা শাহ মমশাদ আহমদ।
মুনাজাত পরিচালনা করেন, হাফেজ মাওলানা শামীম আহমদ।
এই সংবাদটি পড়া হয়েছে ২৬৭ বার
সর্বশেষ খবর
- সর্বদা পরিবহন শ্রমিকদের পাশে আছে সরকার : সিসিক প্রশাসক
- জনগণের ভালোবাসা নিয়ে শেওলা ইউনিয়নের উন্নয়নে কাজ করতে চান খন্দকার অলিউর রহমান নাসির
- সাবাস সিলেট সোসাইটির আহবায়ক কমিটি গঠন
- সিলেটে দুই প্রবাসীর কোটি টাকার পৈতৃক সম্পত্তি দখল ও জালিয়াতি
- আন্তর্জাতিক বিজয়ী হাফেজ ইহতেশামুল হক হীরাকে সিলেট জেলা ও মহানগর যুবদলের সংবর্ধনা
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর
- জিন্দাবাজারে ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সেন্টারে অগ্নিকাণ্ডস্থল পরিদর্শনে ব্যবসায়ী নেতৃবৃন্দ
- আগুনে সর্বস্বান্ত ব্যবসায়ীদের পাশে এমপি এমরান চৌধুরী
- অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে আর্থিক সহায়তা প্রদান
- ডা. নুরুল হুদা নাঈমের ডায়াগনস্টিক সেন্টারে অগ্নিকাণ্ড
- সিলেট উদয়ন স্কুলের ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ


