- বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ
- আওয়ামী নাশকতার প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
- শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ
- প্রবাসীদের বিভিন্ন দাবিদাওয়া নিয়ে জেলা প্রশাসকের সাথে জিএসসি ইউকে নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও স্মারকলিপি প্রদান
- জাতীয় শিক্ষক ফোরাম সিলেট জেলা ও মহানগর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল
- বিশ্বব্যাপী শ্রমিক আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করে সিলেটে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের সমাবেশ
- সিলেটে বিএনপির মঙ্গলবারের বিক্ষোভ কর্মসূচি সফলের আহ্বান মন্ত্রী আরিফুল হকের
- দেবপুরে সংবর্ধনা অনুষ্ঠানে সিসিক প্রশাসক
- সড়ক ও ড্রেনের উন্নয়নকাজ পরিদর্শনকালে সিসিক প্রশাসক
» সিলেট জেলা প্রশাসক কার্যালয়ের সামন থেকে শেখ মুজিবের ম্যুরাল অপসারণে ৩ দিনের আল্টিমেটাম
প্রকাশিত: ০৯. জানুয়ারি. ২০২৫ | বৃহস্পতিবার
ডেস্ক নিউজঃ
আগামী ৩ দিনের মধ্যে সিলেট জেলা প্রশাসক কার্যালয়ের সামন থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল অপসারণের আল্টিমেটাম দিয়েছেন সিলেটের তৌহিদী জনতা।
সিলেট জেলা প্রশাসক কার্যালয়ের সমান থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল অপসারণের দাবিতে বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বাদ যোহর বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে এ আল্টিমেটাম দেয়া হয়। বিক্ষোভ মিছিলটি নগরীর বন্দরবাজার কালেক্টর জামে মসজিদের সামন থেকে বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সিটি পয়েন্টে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, শাহজালাল-শাহপরাণের পূণ্যভূমি সিলেটের পবিত্র মাটিতে ধর্মীয় উপাসনালয় ব্যতিত কোন ব্যক্তির মূর্তি বা ম্যুরাল থাকতে পারে না। ইসলামের দৃষ্টিতে কোন ব্যক্তির ম্যুরাল বা মূর্তি স্থাপন করা নাজায়েজ ও হারাম। এ ধরনের হারাম ও অনৈসলামিক কাজ সিলেটের মাটিতে হতে দেয়া যায় না। এই ম্যুরাল অপসারণের দাবি এখন সিলেটের ধর্মপ্রাণ জনতার । আগামী ৩ দিনের মধ্যে সিলেট জেলা প্রশাসক কার্যালয় কর্তৃপক্ষকে তাদের কার্যালয়ের সামন থেকে শেখ মুজিবুর রহমানের ম্যুরাল অপসারণ করতে হবে। এই ম্যুরাল অপসারণ না হওয়া পর্যন্ত সিলেটের সাধারণ ধর্মপ্রাণ জনতা নিরবে বসে থাকবে না।
সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন নগরীর জামেয়া মাদানিয়া কাজির বাজার মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা শাহ মমশাদ আহমদ, শিক্ষক মাওলানা রফিকুল ইসলাম মুশতাক, ইমাম সমিতি সিলেট মহানগর শাখার সভাপতি মাওলানা হাবিব আহমদ শিহাব, সিলেট ফাউন্ডেশনের উপদেষ্টা মাওলানা মো. রফিকুল ইসলাম, ছাত্রনেতা আখতার আহমদ, সাবেক ছাত্রনেতা নুরুল ইসলাম, আব্দুশ শুকুর, আব্দুল মালেক, লিটন আহমদ চৌধুরী, আলী আহমদ আলী, জিয়াউর রহমান দিপন , শোয়েব আহমদ, শামীম আহমদ, শানুর আহমদ, ফরহাদ আহমদ, জাভেদ আহমদ, শের ইসলাম, হেলাল আহমদ, শাহাদাত আহমদ, সেলিম আহমদ, দুলাল আহমদ, জিল্লুর রহমান চৌধুরী প্রমুখ।
এই সংবাদটি পড়া হয়েছে ৩৪১ বার
সর্বশেষ খবর
- বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ
- আওয়ামী নাশকতার প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
- শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ
- প্রবাসীদের বিভিন্ন দাবিদাওয়া নিয়ে জেলা প্রশাসকের সাথে জিএসসি ইউকে নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও স্মারকলিপি প্রদান
- জাতীয় শিক্ষক ফোরাম সিলেট জেলা ও মহানগর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর
- জিন্দাবাজারে ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সেন্টারে অগ্নিকাণ্ডস্থল পরিদর্শনে ব্যবসায়ী নেতৃবৃন্দ
- আগুনে সর্বস্বান্ত ব্যবসায়ীদের পাশে এমপি এমরান চৌধুরী
- অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে আর্থিক সহায়তা প্রদান
- ডা. নুরুল হুদা নাঈমের ডায়াগনস্টিক সেন্টারে অগ্নিকাণ্ড
- সিলেট উদয়ন স্কুলের ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ


