শিরোনামঃ-
- নগর ভবনে জাসাস নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
- ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় সিসিক প্রশাসক
- UYBDS-এর কার্যকরী কমিটি পুনর্গঠন; সভাপতি ছালিম আহমদ, সম্পাদক সামিহা তাহসিন
- আশিয়ান গ্রুপ সিলেট উশু চ্যাম্পিয়নশিপে সম্মাননা ক্রেস্ট পেলেন মো. আরিফ উদ্দিন ওলি
- বানিজ্য মেলা বন্ধের দাবি জানিয়ে সিলেটের জেলা প্রশাসক ও পুলিশ কমিশনারের কাছে স্মারকলিপি
- সিকৃবিতে উপাচার্যের পদত্যাগের দাবিতে বিক্ষোভ
- সিলেট মহানগর শ্রমিক দলের মিছিল-সমাবেশ
- টোয়াস সদস্যদের সাথে সিউক চেয়ারম্যানের মতবিনিময় ও ‘অভিযাত্রী’ ম্যাগাজিনের মোড়ক উন্মোচন
- ৪৫তম বিশ্ব শান্তি দিবস উপলক্ষে সিলেটে বিএমবিএফ-এর আলোচনা সভা
- সিলেট মহানগরীর ছোট-বড় প্রতিটি রাস্তায় ডিভাইডারের দাবীতে মানব ডিভাইডার কর্মসূচী অনুষ্ঠিত
» সিএনজি ফিলিং স্টেশন এন্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স এসোসিয়েশন সিলেটের সাধারণ সভা সম্পন্ন
প্রকাশিত: ০৮. জানুয়ারি. ২০২৫ | বুধবার
ডেস্ক নিউজঃ
বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন এন্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির এক সাধারণ সভা সম্পন্ন হয়েছে।
বুধবার (৮ জানুয়ারী) দুপুরে সিলেট নগরীর শাহজালাল উপশহরস্থ কার্যালয়ে উক্ত সভা অনুষ্ঠিত হয়।
এসোসিয়েনের সিলেট বিভাগীয় কমিটির সভাপতি আমিরুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত সভার শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন, এসোসিয়েশনের অর্থ সম্পাদক মো. ফয়েজ উদ্দিন আহমদ।
সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, কামাল উদ্দিন, ফয়েজ উদ্দিন আহমদ, সাজুওয়ান আহমদ, ইফতেখার আহমেদ, সুব্রত ধর বাপ্পি, আলী আফছার মোঃ ফাহিম, স্যার জন রাসু, মো. নাফিস জুবায়ের চৌধুরী, আনহার উদ্দিন, লুৎফুর রহমান, আকবর হোসেন-(আলি সিএনজি), সাব্বির আহমদ, আখতারুল ইসলাম, সাইমুল আলম সেতু, ফরহাদ আলী ইমন, হুরায়রা ইফতার হোসেন, আবুল কালাম ও হারুনুর রশিদ প্রমূখ।
সভাপতির এসোসিয়েশনের সভাপতি আমিরুজ্জামান চৌধুরী বলেন, আমাদের কয়েকটি যৌক্তিক দাবী মেনে নেয়ায় জালালাবাদ গ্যাস ও সংশ্লিষ্ট অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের প্রতি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।
সিএনজি পাম্প খোলা রাখার সময় দুই ঘন্টা বৃদ্ধি সরকারের একটি ইতিবাচক সিদ্ধান্ত। মেয়াদোত্তীর্ণসহ সকল গ্যাস সিলিন্ডারগুলোতে টেস্ট না করে গ্যাস না নেয়ার জন্য চালকদের প্রতি এসোসিয়েশনের নেতৃবৃন্দ আহবান জানান।
তিনি আরো বলেন, ব্যবসায়ীদের সবধরনের সুযোগ-সুবিধা নিশ্চিত করতে বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন এন্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স এসোসিয়েশন কাজ করে যাচ্ছে। তাই আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে সংগঠনের কার্যক্রম আরো গতিশীল করতে হবে। সভায় ব্যবসায়ীদের স্বার্থ নিশ্চিত করতে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
বিস্ফোরক অধিদপ্তর সিলেট বিভাগীয় অফিসের উদ্যোগে ও উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত হয়ে সিএনজি স্টেশন পরিচালনায় সম্পৃক্ত ইঞ্জিনিয়ার, ম্যানেজার, ক্যাশিয়ার, নজেলম্যান, স্টাফ ও সিকিউরিটি গার্ডদের সেইফটি এবং সিকিউরিটির জন্য প্রশিক্ষণের যে সুবর্ণ সুযোগ সৃষ্টি করে দিয়েছেন, সেজন্য আমরা তাদের প্রতি কৃতজ্ঞ।
এর মাধ্যমে সিএনজি স্টেশন পরিচালনায় সম্পৃক্ত জনগোষ্ঠী উপকৃত হবে। এর ধারা ভবিষ্যতে অব্যাহত রাখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবী জানাচ্ছি।
এই সংবাদটি পড়া হয়েছে ২৬৪ বার
সর্বশেষ খবর
- নগর ভবনে জাসাস নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
- ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় সিসিক প্রশাসক
- UYBDS-এর কার্যকরী কমিটি পুনর্গঠন; সভাপতি ছালিম আহমদ, সম্পাদক সামিহা তাহসিন
- আশিয়ান গ্রুপ সিলেট উশু চ্যাম্পিয়নশিপে সম্মাননা ক্রেস্ট পেলেন মো. আরিফ উদ্দিন ওলি
- বানিজ্য মেলা বন্ধের দাবি জানিয়ে সিলেটের জেলা প্রশাসক ও পুলিশ কমিশনারের কাছে স্মারকলিপি
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর
- জিন্দাবাজারে ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সেন্টারে অগ্নিকাণ্ডস্থল পরিদর্শনে ব্যবসায়ী নেতৃবৃন্দ
- আগুনে সর্বস্বান্ত ব্যবসায়ীদের পাশে এমপি এমরান চৌধুরী
- অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে আর্থিক সহায়তা প্রদান
- ডা. নুরুল হুদা নাঈমের ডায়াগনস্টিক সেন্টারে অগ্নিকাণ্ড
- সিলেট উদয়ন স্কুলের ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ


