শিরোনামঃ-

» ভাস্কর এর আনন্দ আড্ডা অনুষ্ঠিত

প্রকাশিত: ০৬. জানুয়ারি. ২০২৫ | সোমবার

Manual1 Ad Code

ডেস্ক নিউজঃ
বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ ও ভাস্কর -এর সম্পাদনা সহযোগী মো. নিয়াজ উদ্দিন এর চাকরি জীবনের শেষে পিআরএল-এ গমন ও ৬০ তম জনা¥দিন উপলক্ষে আনন্দ আড্ডা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৬ জানুয়ারি) সন্ধ্যায় নগরীর জিন্দাবাজারস্থ একটি অভিজাত হোটেলের হলরুমে ভাস্কর (লিটন ম্যাগাজিন) আয়োজিত আনন্দ আড্ডা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভাস্কর সম্পাদক কবি পুলিন রায়।

প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট কবি ও লোকসংস্কৃতি গবেষক ড. আবুল ফতেহ ফাত্তাহ।

Manual4 Ad Code

সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কবি এ কে শেরাম, গল্পকার জামান মাহবুব, কবি সংগঠক বাবুল আহমদ, কবি শান্তা কামালী।

Manual3 Ad Code

শিক্ষক প্রাবন্ধিক সঞ্জয় নাথ সঞ্জুর এর সঞ্চালনায় আলোচনায় অংশ নেন, অধ্যাপক জান্নাত আরা খান পান্না, কবি অঞ্জন কুমার পাল, বড়লেখা সরকারি কলেজের অধ্যাপক মো. খোরশেদ আলম,  কবি অমিতা বর্দ্ধন, কবি হিমাংসু রঞ্জন দাস, কবি ধ্রুব গৌতম, কবি মাসুদা সিদ্দিকা রুহি, শিক্ষক-কবি কমল কান্ত রায় তালুকদার, রামানুজ রায়, বিমান বিহারী, নাদের নীহাল নীপ, মো. তানজীব শুভ ও অভিনয় সরকার প্রমুখ।

অনুষ্ঠানে ভাস্কর এর পক্ষ থেকে কবি পুলিন রায়, বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের পক্ষে অধ্যাপক মো. খোরশেদ আলম অধ্যক্ষ মো. নিয়াজ উদ্দিনকে ফুলেল শুভেচ্ছা জানান।

Manual3 Ad Code

আনন্দ আড্ডায় বক্তারা বলেন, অধ্যক্ষ মো. নিয়াজ উদ্দিন একজন কর্মবীর মানুষ। দক্ষ প্রশাসক ও একজন সাহিত্যকর্মী হিসেবে তিনি কৃতিত্বের স্বাক্ষর রাখতে সক্ষম হয়েছেন।

Manual7 Ad Code

বক্তারা তাঁর কর্মজীবনের বিভিন্ন দিক তুলে ধরেন এবং দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করেন।

এই সংবাদটি পড়া হয়েছে ২৩০ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30