- সিলেটে চা-শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ
- যুব জাগরণের ডাক; ১৩ আগস্ট যুব জমিয়তের কেন্দ্রীয় কাউন্সিল
- সড়ক ও জনপথ বিভাগ এবং সিসিকের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে খন্দকার মুক্তাদির
- ডিএইচএমএস উত্তীর্ণদের মাঝে সনদ বিতরণ
- জনগণের ভালোবাসা ও বিশ্বাসই আমার পথচলার শক্তি : কয়েস লোদী
- বাণিজ্য মন্ত্রীকে সিলেট জেলা কর আইনজীবী সমিতির স্মারকলিপি প্রদান
- এনজেএল হাসপাতালের উদ্যোগে ওয়ার্ল্ড হেড-নেক ক্যান্সার ডে পালিত
- এবার গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের স্বাস্থ্যে চোখ এমপি এমরান আহমদ চৌধুরীর
- সিলেটের নারী আন্দোলনের পথিকৃৎ সাজেদা বেগমের ৫ম মৃত্যুবার্ষিকী পালিত
- সিলেটে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশে জনতার ঢল
» কাজী নজরুল ইসলাম জাতীয় কবির রাষ্ট্রীয় স্বীকৃতি পাওয়ায় সিলেটে নজরুল আনন্দ উৎসব
প্রকাশিত: ০৬. জানুয়ারি. ২০২৫ | সোমবার
ডেস্ক নিউজঃ
কাজী নজরুল ইসলামকে জাতীয় কবির রাষ্ট্রীয় স্বীকৃতির গেজেট প্রাপ্তি উপলক্ষে নজরুল আনন্দ উৎসব অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৬ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় নজরুল একাডেমী সিলেটের হলরুমে আয়োজিত নজরুল আনন্দ উৎসবের আয়োজন করা হয়।
নজরুল একাডেমী সিলেটের সভাপতি সৈয়দ মিসবাহ্ উদ্দিনের সভাপতিত্বে ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট বোর্ডের ট্রেজারার, নজরুল একাডেমী সিলেটের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. আমিনুল ইসলামের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, নজরুল একাডেমীর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মিন্টু রহমান।
এসময় তিনি বলেন, কাজী নজরুল ইসলাম ছিলেন সর্বস্তরের বাঙালীদের জাতীয় কবি। ১৯২৯ সালের ১০ ডিসেম্বর অবিভক্ত ভারতের কলকাতার এলবার্ট হলে সমগ্র বাঙালি জাতির পক্ষ থেকে নেতাজী সুবাস চন্দ্র বসু কাজী নজরুল ইসলামকে জাতীয় কবি হিসেবে ঘোষণা দেন। আজ থেকে ৫৩ বছর আগে ঘোষিত কবিকে বর্তমান অন্তরবর্তীকালীন সরকার গেজেট পাশ করায় প্রধান উপদেষ্টা সহ পরিষদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান। কবিকে ধারণ করতে হলে তাঁর লেখা বিদ্রোহী কবিতা এবং অগ্নিবিণা পড়তে হবে।
অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তব্য রাখেন, বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট আফতাব চৌধুরী, বিশিষ্ট সংগীত শিল্পী হিমাংশু বিশ্বাস।
স্বাগত বক্তব্য রাখেন নজরুল একাডেমী সিলেটের আজীবন সদস্য শামসুল বাছিত শেরু, দেওয়ান মাহমুদ রাজা চৌধুরী, নিজাম উদ্দিন তরফদার, দেওয়ান তৌফিক মজিদ লায়েক।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, দেওয়ান আহমদ জুলকার নাইন, ফয়ছল ইউসুফ, সাব্বির নিজামী, জয়নাল আহমদ, শামসুল আলম সাঈদ, জসিম উদ্দিন, খোকন আহমেদ, রুহুল আমিন চৌধুরী, সাবের আলী খান মুরাদ।
নজরুলের কবিতা আবৃত্তি করেন শিক্ষক ও কবি শাহাবুদ্দিন আহমেদ।
সংগীত পরিচালনা করেন, নজরুল একাডেমীর শিক্ষার্থীবৃন্দ। কবি আলিম উদ্দিন আলম সম্পাদিত আমাদের ডাক বইয়ের মোড়ক উম্মোচন করেন।
এই সংবাদটি পড়া হয়েছে ২০৮ বার
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর
- অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে আর্থিক সহায়তা প্রদান
- ডা. নুরুল হুদা নাঈমের ডায়াগনস্টিক সেন্টারে অগ্নিকাণ্ড
- সিলেট উদয়ন স্কুলের ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
- গোয়াইনঘাটে সোহরাব আলী স্কুল এন্ড কলেজের পুরস্কার বিতরণ
- সিলেটে বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল দেশের ক্রীড়াঙ্গনকে জাগিয়ে তুলেছিলেন কোকো


