শিরোনামঃ-

» ক্রিকেট উইথ সামি’র কর্ণধার মাহিদুল ইসলামের সিলেট আগমন

প্রকাশিত: ০৩. জানুয়ারি. ২০২৫ | শুক্রবার


Manual6 Ad Code

ডেস্ক নিউজঃ
বাংলাদেশের প্রথম পূর্ণাঙ্গ স্পোর্টস ম্যানেজমেন্ট কোম্পানি ‘ক্রিকেট উইথ সামি’র কর্ণধার মাহিদুল ইসলাম (সামি) সিলেটে এসেছেন আজ।

Manual5 Ad Code

শুক্রবার (৩ জানুয়ারি) বিকাল ৫টায় ইংল্যান্ড থেকে সরাসরি ফ্লাইটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। বিমানবন্দরে তাকে ফুল দিয়ে স্বাগত জানান ক্রিকেট উইথ সামির টিম মেম্বারসহ শত শত শুভাকাঙ্ক্ষীরা।

Manual2 Ad Code

এ সময় উপস্থিত ছিলেন, সিলেট জেলা বিএনপির সহ সভাপতি ফখরুল ইসলাম ফারুক, সিলেট স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আজিজ খান সজিব, সিলেট মহানগর বিএনপির সদস্য রাসেল আহমেদসহ সিলেট জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দল এবং বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

Manual5 Ad Code

ক্রিকেট উইথ সামি বাংলাদেশের একমাত্র স্পোর্টস ম্যানেজমেন্ট কোম্পানি যারা জাতীয় পর্যায়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করা ক্রিকেটারদের রক্ষণাবেক্ষণ করছে। এমনকি খেলার বাইরেও ক্রিকেটারদের যাবতীয় বিষয় দেখভাল করছে। মাহিদুল ইসলাম সামি’র হাত ধরেই বাংলাদেশে এই সংস্কৃতি শুরু হয়েছে যেটা এত বছর বাংলাদেশে ছিল না। তবে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া কিংবা ভারতে এমন সংস্কৃতি রয়েছে।

এদিকে, চলমান বাংলাদেশ প্রিমিয়ার লীগে (বিপিএল) চিটাগং কিংসের সাথে পার্টনারশিপে আছে ‘ক্রিকেট উইথ সামি’। মূলত বিপিএলের কারণেই বাংলাদেশে আসছেন সামি।

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর মাহিদুল ইসলাম সামি বলেন, আমরা বেশ কিছু বছর থেকে দেখেছি বাংলাদেশের ক্রিকেটে বিশেষত খেলোয়াড়দের নিয়ে আলাদা ব্যবস্থাপনার অভাব রয়েছে। সেই জায়গায় আমরা চিন্তা ভাবনা করেছি, দেশের খেলোয়ারদের জন্য কিছু অবদান রাখতে৷ বাংলাদেশে এসেছি মূলত দু’টি কারণে। একটি হচ্ছে বিপিএল।

তিনি আরও বলেন, ‘আগামী ৮ জানুয়ারি ‘ক্রিকেট উইথ সামি’র সকল ক্রিকেটারদের একটি গেট টুগেদারের আয়োজন করা হয়েছে।

Manual4 Ad Code

দরগা গেইটের স্টার প্যাসিফিক হোটেলে অনুষ্ঠিতব্য এই গেট টুগেদারে অংশ নিবেন ক্রিকেট উইথ সামি’র সাথে যুক্ত থাকা সকল ক্রিকেটার, চিটাগং কিংসের কর্ণধার সামির কাদের চৌধুরীসহ পাকিস্তানের সাবেক কিংবদন্তি ক্রিকেটার শহীদ আফ্রিদি, বাংলাদেশের সাবেক অধিনায়ক মো. আশরাফুলের মত তারকা ক্রিকেটাররা।’

এই সংবাদটি পড়া হয়েছে ২৭৬ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930