- আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার চরমভাবে ব্যর্থতার পরিচয় দিচ্ছে : মুহাম্মদ ফখরুল ইসলাম
- সুরমা বয়েজ ক্লাবের উদ্যোগে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা
- গার্ল গাইডস্ সিলেট অঞ্চলের মহাতাঁবু জলসা ও ৪র্থ আঞ্চলিক গাইড ক্যাম্প অনুষ্ঠিত
- গোলাপগঞ্জের কুশিয়ারা নদীতে উৎসবমুখর নৌকা বাইচ
- জাকির মজুমদারের মৃত্যুতে মিফতাহ্ সিদ্দিকীর শোক
- সম্প্রীতির বার্তা নিয়ে শেষ ‘ইউথ লিডারশিপ ট্রেনিং’ সহিংসতামুক্ত সমাজ গঠনে তরুণ নেতৃত্বের কোন বিকল্প নেই
- ওয়াদুদ-ময়মুন্নেছা ফাউন্ডেশন ও বাংলাদেশ হার্ট রিসার্চ অ্যাসোসিয়েশনের উদ্যোগে বিনামূল্যে হৃদরোগ চিকিৎসা সেবা নিলেন ৯০ জন
- স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের সভায় সিদ্ধান্ত
- ব্যবসায়ীদের অস্তিত্ব রক্ষায় সিলেট শাহী ঈদগাহ মাঠে সৃজনশীল পণ্য প্রদর্শনী মেলা বন্ধের দাবি
- সিলেট মহানগর বিএনপির প্রবাসী ৩ উপদেষ্টার পদ স্থগিত
» দুর্গাকুমার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণ
প্রকাশিত: ০১. জানুয়ারি. ২০২৫ | বুধবার
ভালো শিক্ষা অর্জন করলে ভালো মানুষ হওয়া যায় : মো. নুরুল ইসলাম
ডেস্ক নিউজঃ
সিলেট বিভাগের প্রাথমিক শিক্ষা বিভাগীয় উপপরিচালক মো. নুরুল ইসলাম বলেছেন, ভালো শিক্ষা অর্জন করলে ভালো মানুষ হওয়া যায়। শিক্ষার কোন বিকল্প নেই, শিক্ষা ছাড়া কোন জাতি এগিয়ে যেতে পারে না।
তাই তোমাদের ভালো করে শিক্ষা অর্জন করতে হবে। নতুন বইয়ের যত্ন নিতে হবে। এই বইয়ের শিক্ষা নিয়ে তোমাদের ভবিষ্যত উজ্জ্বল করে নিজেকে গড়ে তুলতে হবে। শিশুদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে প্রত্যেকের নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে হবে।
শিক্ষার্থীরা পড়াশোনাকে খেলাধুলার মত আনন্দের সাথে গ্রহণ করতে পারে সেরকম উপযুক্ত পরিবেশ সৃষ্টিতে শিক্ষক ও অভিভাবকদের মনোযোগী হওয়ার তাগিদ দেন তিনি।
তিনি বলেন, নতুন বই বিতরণ শিশুদের কাছে অত্যন্ত আনন্দের, কারণ এই বইয়ের মাধ্যমে আমাদের কোমলমতি শিশুরা বছরের প্রথম দিন থেকে নতুন বই পড়ার সুযোগ পায়।
বুধবার (১ জানুয়ারি) সকালে নগরীর বন্দরবাজারস্থ দুর্গাকুমার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মধ্যে নতুন বই বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
দুর্গাকুমার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেগুপ্তা কানিছ আক্তার এর সভাপতিত্বে ও সহকারী শিক্ষক রীতা রানী তালুকদারের পরিচালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিলেট জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাখাওয়াত এরশেদ, সিলেট সদর উপজেলা শিক্ষা অফিসার মো. আব্দুল জলিল তালুকদার।
বই বিতরণকালে উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের সহকারী শিক্ষক মৌসুমী মহারত্ন শিপ্রা রানী নাথ, লাকী রানী দে, স্বর্ণালী দাস, তৃপ্তি রানী দাস, বিপ্লব মোদক, বিভা মজুমদার, সুদীপ্তা দত্ত চৌধুরী।
এছাড়াও এসময় শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
এই সংবাদটি পড়া হয়েছে ২৬৮ বার
সর্বশেষ খবর
- আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার চরমভাবে ব্যর্থতার পরিচয় দিচ্ছে : মুহাম্মদ ফখরুল ইসলাম
- সুরমা বয়েজ ক্লাবের উদ্যোগে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা
- গার্ল গাইডস্ সিলেট অঞ্চলের মহাতাঁবু জলসা ও ৪র্থ আঞ্চলিক গাইড ক্যাম্প অনুষ্ঠিত
- গোলাপগঞ্জের কুশিয়ারা নদীতে উৎসবমুখর নৌকা বাইচ
- জাকির মজুমদারের মৃত্যুতে মিফতাহ্ সিদ্দিকীর শোক
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর
- জিন্দাবাজারে ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সেন্টারে অগ্নিকাণ্ডস্থল পরিদর্শনে ব্যবসায়ী নেতৃবৃন্দ
- আগুনে সর্বস্বান্ত ব্যবসায়ীদের পাশে এমপি এমরান চৌধুরী
- অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে আর্থিক সহায়তা প্রদান
- ডা. নুরুল হুদা নাঈমের ডায়াগনস্টিক সেন্টারে অগ্নিকাণ্ড
- সিলেট উদয়ন স্কুলের ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ


