শিরোনামঃ-

» মাদ্রাসা শিক্ষার্থীদের মধ্যে রোটারি ক্লাব অব সিলেট মিডটাউনের শীতবস্ত্র,পাগড়ী ও মৌসুমী ফল বিতরণ

প্রকাশিত: ০১. জানুয়ারি. ২০২৫ | বুধবার


Manual8 Ad Code

ডেস্ক নিউজঃ
রোটারি ক্লাব অব সিলেট মিডটাউনের আয়োজনে গাজী বুরহান উদ্দিন মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র, পাগড়ী ও সৌসুমী ফল বিতরণ করা হয়েছে।

Manual4 Ad Code

বুধবার (১ জানুয়ারি) সকাল ১১টায় গাজী বুরহান উদ্দিন মাদ্রাসায় ক্লাবের পাস্ট প্রেসিডেন্ট রোটারিয়ান আমিনুর রহমান শিবলুর সৌজন্যে শীতবস্ত্র, পাগড়ী ও ক্লাব প্রেসিডেন্ট ইলেক্ট রোটারিয়ান সেলিনা আক্তার চৌধুরী সৌজন্যে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে মৌসুমী ফল বিতরণ করা হয়েছে।

Manual5 Ad Code

ক্লাবের প্রেসিডেন্ট রোটারিয়ান রাশেদুজ্জামান রাশেদের সভাপতিত্বে এবং ক্লাব সেক্রেটারি রোটারিয়ান ফারুক আহমেদের পরিচালনায় শীতবস্ত্র ও পাগড়ী বিতরণকালে বক্তব্য রাখেন, পাস্ট প্রেসিডেন্ট রোটারিয়ান আমিনুর রহমান শিবলু আরএফএসএম, রোটারিয়ান আনোয়ার হোসেন, মাদ্রাসার মুহতামিম আলহাজ্ব মাওলানা শায়খ নাজির উদ্দিন প্রমুখ।

শীতবস্ত্র, পাগড়ী ও সৌসুমী ফল বিতরণকালে বক্তারা বলেন, মাদ্রাসা শিক্ষার্থীরা আমাদের ভবিষ্যৎ এবং তাদের সঠিক বিকাশে সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব। রোটারি ক্লাব অব সিলেট মিডটাউন সবসময়ই মানবিক কার্যক্রমে সচেষ্ট ভূমিকা পালন করে আসছে। শীতবস্ত্র, পাগড়ি ও মৌসুমী ফল বিতরণ কর্মসূচি এরই একটি অংশ।

Manual6 Ad Code

তারা আরও বলেন, শীতের এই কঠিন সময়ে বিশেষ করে মাদ্রাসা ছাত্রদের প্রয়োজনীয় সহায়তা দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।

Manual5 Ad Code

রোটারি ক্লাবের এই উদ্যোগ শুধু তাদের শীত নিবারণে সাহায্য করবে না, বরং তাদের শিক্ষার পথে মনোযোগী হতে প্রেরণা যোগাবে। বক্তারা সমাজের বিত্তশালীদের এই ধরনের মানবিক কার্যক্রমে এগিয়ে আসার আহ্বান জানান।

এই সংবাদটি পড়া হয়েছে ২৬০ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30