শিরোনামঃ-

» শেওলায় কৃতি শিক্ষার্থীদের মধ্যে উপহার সামগ্রী বিতরণ করলো ছাত্র জমিয়ত

প্রকাশিত: ৩০. ডিসেম্বর. ২০২৪ | সোমবার


Manual7 Ad Code
ডেস্ক নিউজঃ
ছাত্র জমিয়ত বাংলাদেশ বিয়ানীবাজার উপজেলাধীন শেওলা ইউনিয়নের ৯নং ওয়ার্ড শাখার উদ্যোগে বার্ষিক পরীক্ষায় নেরাউদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের মধ্যে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
আজ সোমবার (৩০ ডিসেম্বর) দুপুর ১২টায় ওয়ার্ড সভাপতি ফখরুজ্জামানের সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক আব্দুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন নেরাউদি সরকারি বিদ্যালয়ের সদ্য বিদায়ী প্রধান শিক্ষক সাধন চন্দ্র, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির দায়িত্বশীল হাজী আলকাছ উদ্দীন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, শেওলা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সাবেক সাধারণ সম্পাদক ছিদ্দিক আলম,  ওয়ার্ড ছাত্র জমিয়তের সহ সভাপতি ইমরান আহমদ, অর্থ সম্পাদক তামিম, সদস্য তায়েফ সহ শিক্ষার্থীদের অভিবাবকবৃন্দ।

এই সংবাদটি পড়া হয়েছে ৩০৪ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30