শিরোনামঃ-

» সিলেট আইডিয়াল মাদরাসা যুগোপযোগী মানুষ তৈরি করছে : কবি কালাম আজাদ

প্রকাশিত: ২৯. ডিসেম্বর. ২০২৪ | রবিবার

Manual3 Ad Code
ডেস্ক নিউজঃ
অধ্যক্ষ কবি কালাম আজাদ বলেছেন, সিলেট আইডিয়াল মাদরাসা যুগোপযোগী মানুষ তৈরি করছে। ইসলাম ও আধুনিক শিক্ষার সমন্বয়ে আদর্শ ও যোগ্য নাগরিক তৈরিতে প্রতিষ্ঠানটি নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
কুরআন হাদিসের জ্ঞানার্জনের পাশাপাশি আল্লামা ইকবালের চেতনাকে শিক্ষার্থীদের মনে ধারণ করতে হবে। আমাদের সন্তানদেরকে আগামীর নেতৃত্বে গুণাবলী সম্পন্ন ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে হবে।
তিনি রোববার (২৯ ডিসেম্বর) সিলেট আইডিয়াল মাদ্রাসার ২০২৪ সালের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও ২০২৫ সালের নতুন বছরের ক্যালেন্ডারের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
মাদ্রাসার প্রিন্সিপাল ডক্টর এ এইচ এম সোলাইমানের সভাপতিত্বে ও ভাইস প্রিন্সিপাল (ভারপ্রাপ্ত) মাওলানা আহমাদ হোসাইনের পরিচালনায় মাদরাসার উপশহর ক্যাম্পাসে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিশিষ্ট লেখক ও কলামিস্ট আফতাব চৌধুরী, মাদ্রাসার কার্যবাস্তবায়ন কমিটির আহবায়ক জুবায়ের রকিব চৌধুরী, মাদ্রাসার রেক্টর মোঃ জাহেদুর রহমান চৌধুরী প্রমূখ।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, প্রভাষক মো. ফারুক মিয়া, প্রভাষক মাওলানা আব্দুল খালিক, হাফিজ মাওলানা ফখরুল ইসলাম, আহমদ আল মাসুদ, মাওলানা বজলুর রহমান, মো আমিনুল বারী, মাওলানা আমির হোসাইন, সাইদুজ্জান কোরাইশী ও হোসাইন আহমদ আহসান প্রমুখ।
বিশেষ অতিথির বক্তব্যে বিশিষ্ট লেখক ও কলামিস্ট আফতাব চৌধুরী বলেন, সিলেট আইডিয়াল মাদরাসা শৃঙ্খলা নিয়মানুবর্তিতা ড্রেসাপসহ বোর্ড পরীক্ষার ফলাফলে সিলেট অঞ্চলে ঈর্ষনীয় সাফল্যের ধারা অব্যাহত রেখেছে। আন্তরিক প্রচেষ্টা ও চৌকস নেতৃত্বের সমন্বয়ে সুধী মহলের প্রশংসা অর্জনে সক্ষম হয়েছে।
জুবায়ের রকিব চৌধুরী বলেন, উদীয়মান দ্বীনি প্রতিষ্ঠানটিকে সামনের দিকে এগিয়ে নিতে সবার পরামর্শ প্রত্যাশা করি। এ ক্ষেত্রে অভিভাবক ও সুধী মহলের সহযোগিতা চাই।
জাহেদুর রহমান চৌধুরী বলেন, ২২ বছর পদার্পণকারী এই প্রতিষ্ঠানটিকে আদর্শ নাগরিক তৈরীর পাশাপাশি দেশ পরিচালনার উপযোগী মানুষ তৈরিতেও গুরুত্বপূর্ণ অবদান রেখে যাচ্ছে। আদর্শ সমাজ বিনির্মানে আদর্শ নাগরিক অপরিহার্য।

এই সংবাদটি পড়া হয়েছে ২১৪ বার

Share Button

Callender

July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031