- বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ
- আওয়ামী নাশকতার প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
- শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ
- প্রবাসীদের বিভিন্ন দাবিদাওয়া নিয়ে জেলা প্রশাসকের সাথে জিএসসি ইউকে নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও স্মারকলিপি প্রদান
- জাতীয় শিক্ষক ফোরাম সিলেট জেলা ও মহানগর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল
- বিশ্বব্যাপী শ্রমিক আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করে সিলেটে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের সমাবেশ
- সিলেটে বিএনপির মঙ্গলবারের বিক্ষোভ কর্মসূচি সফলের আহ্বান মন্ত্রী আরিফুল হকের
- দেবপুরে সংবর্ধনা অনুষ্ঠানে সিসিক প্রশাসক
- সড়ক ও ড্রেনের উন্নয়নকাজ পরিদর্শনকালে সিসিক প্রশাসক
» গোয়াইনঘাটে আন্তঃইউনিয়ন ক্রিকেট টুর্নামেন্ট সম্পন্ন
প্রকাশিত: ২৯. ডিসেম্বর. ২০২৪ | রবিবার
ক্রিকেটের সাফল্য ধরে রাখতে খেলোয়াড়দের প্রতিভার মূল্যায়ণ করতে হবে : হাকিম চৌধুরী
গোয়াইনঘাট প্রতিনিধিঃ
গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ আব্দুল হাকিম চৌধুরী বলেছেন, ক্রিকেটের অব্যাহত সাফল্য ধরে রাখতে কোনো প্রকার পক্ষপাত না করে খেলোয়াড়দের প্রতিভাকে মূল্যায়ন করে ট্যালেন্ট হান্টিং প্রক্রিয়ার মাধ্যমে মফস্বল থেকে নতুন নতুন প্রতিভা খুুঁজে বের করতে হবে। ক্রিকেটে বাংলাদেশ দলের সাফল্যধারা বহাল রাখতে সরকারি পৃষ্ঠপোষকতা যথেষ্ট থাকার পাশাপাশি ক্রীড়া প্রেমীদের এগিয়ে আসতে হবে।
তিনি রোববার (২৯ ডিসেম্বর) দুপুরে গোয়াইনঘাটে আন্তঃ ইউনিয়ন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। মফস্বল পর্যায়ে এত জাঁকজমকপূর্ণ আয়োজনে প্রতিযোগিতামূলক ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করায় গোয়াইনঘাট উপজেলা ক্রিকেট এসোসিয়েশনের সকল পর্যায়ের নেতৃবৃন্দকে অভিনন্দন জানান।
গোয়াইনঘাট উপজেলা ক্রিকেট এসোসিয়েশন আয়োজিত গোয়াইনঘাট সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে আন্তঃইউনিয়ন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
গোয়াইনঘাট উপজেলা ক্রিকেট এসোসিয়েশনের আহ্বায়ক জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে, সদস্য আবুল কালাম আজাদ ও সাইদুর রহমানের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদুল ইসলাম, গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ সরকার তোফায়েল আহমেদ, গোয়াইনঘাট উপজেলা বিএনপির সভাপতি মাহবুব আলম, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদিন, জেলা যুবদলের সহ-সভাপতি এডভোকেট শাহজাহান সিদ্দিকী, রুস্তমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাব উদ্দিন শিহাব, গোয়াইনঘাট প্রেসক্লাবের সভাপতি মনজুর আহমদ, উপজেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক খালেদ আহমদ, জাহিদ খাঁন, গোয়াইনঘাট উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আজাদুর রহমান আজাদ প্রমুখ।
উৎসবমুখর পরিবেশে আন্তঃ ইউনিয়ন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলায় রুস্তমপুর ইউনিয়ন ক্রিকেট দলকে পরাজিত করে চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে বিছনাকান্দি ইউনিয়ন ক্রিকেট দল। ফাইনাল ম্যাচ শেষে বিজয়ী ও রানার্সআপ দলের হাতে পুরস্কার এবং প্রাইজমানি তুলে দেয়া হয়।
প্রধান অতিথির বক্তব্যে আব্দুল হাকিম চৌধুরী বলেন, দু’টি বিষয় আমাদের দেশকে পৃথিবীর বুকে ভিন্নভাবে পরিচয় করিয়ে দেয়। প্রথমত একুশে ফেব্রুয়ারি ও দ্বিতীয়ত ক্রিকেট। দেশের প্রত্যন্ত অঞ্চলগুলো থেকে সম্ভাবনাময় ক্রিকেটারকে তুলে আনার দায়িত্ব বিসিবিকে নেওয়ার আহ্বান জানিয়ে প্রতিটি জায়গায় ক্রিকেটারদের মধ্যে তৈরি করতে হবে তুমুল প্রতিযোগিতা। এতে করে বাংলাদেশ দলের আজকের সাফল্যের ধারা অব্যাহত রাখা সম্ভব হবে বলে আমার বিশ্বাস।
এই সংবাদটি পড়া হয়েছে ২৪২ বার
সর্বশেষ খবর
- বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ
- আওয়ামী নাশকতার প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
- শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ
- প্রবাসীদের বিভিন্ন দাবিদাওয়া নিয়ে জেলা প্রশাসকের সাথে জিএসসি ইউকে নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও স্মারকলিপি প্রদান
- জাতীয় শিক্ষক ফোরাম সিলেট জেলা ও মহানগর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর
- জিন্দাবাজারে ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সেন্টারে অগ্নিকাণ্ডস্থল পরিদর্শনে ব্যবসায়ী নেতৃবৃন্দ
- আগুনে সর্বস্বান্ত ব্যবসায়ীদের পাশে এমপি এমরান চৌধুরী
- অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে আর্থিক সহায়তা প্রদান
- ডা. নুরুল হুদা নাঈমের ডায়াগনস্টিক সেন্টারে অগ্নিকাণ্ড
- সিলেট উদয়ন স্কুলের ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ


