শিরোনামঃ-
- সাইফুর রহমানের স্বপ্নের সিলেটকে উন্নয়নের শিখরে নিতে চাই : আব্দুল কাইয়ুম চৌধুরী
- সবার আগে আমরা মানুষ, প্রভুপাদের অমৃতবাণী ছড়িয়ে দিতে হবে : অতিরিক্ত জেলা প্রশাসক
- সিলেট কেন্দ্রীয় কারাগার-২ এ রোটারী ক্লাবের চারা গাছ হস্তান্তর ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত
- সিলেটে সন্তানদের ফেলে টাকা ও স্বর্ণ নিয়ে প্রেমিকের সাথে ভারতে পালানোর চেষ্ঠা প্রবাসীর স্ত্রীর; থানায় অভিযোগ
- ছাতকে মুক্তাক্ষরের শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
- সীরাতে রাসূল (সাঃ) এর আদর্শে আগামী প্রজন্মকে গড়ে তুলতে হবে : কয়েস লোদী
- রংপুরে গণপতি চক্রবর্তী ও সিলেটের ছত্তার পরিবার হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার নিশ্চিত কর : বাসদ
- শ্রীকৃষ্ণের জন্মষ্টমীর নগর পরিক্রমায় সিসিক প্রশাসক
- সিলেট সফরে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন দেশব্যাপী হামের বিশেষ টিকা ক্যাম্পেইন শুরু হচ্ছে চলতি মাসেই
- সিলেট মহানগর জামায়াতের ২ দিনব্যাপী শিক্ষাশিবির সম্পন্ন
» বিএনপি দেশ ও জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে : খন্দকার মুক্তাদির
প্রকাশিত: ২৮. ডিসেম্বর. ২০২৪ | শনিবার
দক্ষিণ সুরমা প্রতিনিধিঃ
বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, স্বৈরাচারমুক্ত নতুন বাংলাদেশে বিএনপি সকলকে নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে চায়। আগামী দিনের রাজনীতি হবে ভিন্ন রাজনীতি। নতুন বাংলাদেশে বিএনপি সকলকে নিয়ে এগিয়ে যেতে চায়। তারেক রহমান যে ৩১ দফা সংস্কার প্রস্তাব দিয়েছেন, এর মধ্যে দেশের মৌলিক সমস্যার সমাধান রয়েছে। পতিত স্বৈরাচার শেখ হাসিনা পালানোর পর দেশের মানুষের যে মনোজগত সৃষ্টি হয়েছে তা বুঝতে হবে। মানুষের প্রত্যাশা ও আকাঙ্খা কি বুঝতে হবে। যুব সমাজের আকাঙ্খা কি তাও বুঝতে হবে। ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে আরও কোন সংস্কার প্রয়োজন হলে বিএনপি সেটা করতেও প্রস্তুত রয়েছে।
তিনি আরোও বলেন, বিএনপি দেশের মানুষের পাশে রয়েছে আগামীতেও থাকবে। বিএনপি’র প্রতিটি কর্মীকে দেশ ও দেশের জনগনের কল্যাণে কাজ করার জন্য নির্দেশনা দিয়েছেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশ অনুসারে বিএনপি দেশ ও জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে।
তিনি শনিবার (২৮ ডিসেম্বর) নগরীর দক্ষিণ সুরমার আলমপুরে ২৭নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
সিলেট মহানগর বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ও ২৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি নাজিম উদ্দিনের সভাপতিত্বে ও ওয়ার্ড বিএনপির যুগ্ম সম্পাদক উজ্জ্বল রঞ্জন চন্দ এবং দপ্তর সম্পাদক মঞ্জুর আহমদ চৌধুরীর যৌথ পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, সহ-সভাপতি আফজল উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মুর্শেদ আহমদ মুকুল, আবুল কালাম, সহ-সাংগঠনিক সম্পাদক রেজাউর রহমান রুজন, সহ-স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক মিনহাজ পাঠান, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক সরওয়ার রেজা, কৃষি বিষয়ক সম্পাদক মুফিজুর রহমান জুবেদ, সদস্য মকবুল হোসেন, মঈন খান, বজলুর রহমান ফয়েজ।
আরোও উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির সদস্য জমির মিয়া, সুহেল আহমদ, ২৭নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি মিছবাহ উদ্দিন মোল্লা, সহ-সভাপতি মোতাহির হোসেন জিহাদ, ফরিদ আহমদ, আব্দুল আলী, ২৭নং ওয়ার্ড ছাত্রদলের সদস্য সচিব নাকিব খান প্রমুখ।
এই সংবাদটি পড়া হয়েছে ২২১ বার
সর্বশেষ খবর
- সাইফুর রহমানের স্বপ্নের সিলেটকে উন্নয়নের শিখরে নিতে চাই : আব্দুল কাইয়ুম চৌধুরী
- সবার আগে আমরা মানুষ, প্রভুপাদের অমৃতবাণী ছড়িয়ে দিতে হবে : অতিরিক্ত জেলা প্রশাসক
- সিলেট কেন্দ্রীয় কারাগার-২ এ রোটারী ক্লাবের চারা গাছ হস্তান্তর ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত
- সিলেটে সন্তানদের ফেলে টাকা ও স্বর্ণ নিয়ে প্রেমিকের সাথে ভারতে পালানোর চেষ্ঠা প্রবাসীর স্ত্রীর; থানায় অভিযোগ
- ছাতকে মুক্তাক্ষরের শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর
- জিন্দাবাজারে ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সেন্টারে অগ্নিকাণ্ডস্থল পরিদর্শনে ব্যবসায়ী নেতৃবৃন্দ
- আগুনে সর্বস্বান্ত ব্যবসায়ীদের পাশে এমপি এমরান চৌধুরী
- অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে আর্থিক সহায়তা প্রদান
- ডা. নুরুল হুদা নাঈমের ডায়াগনস্টিক সেন্টারে অগ্নিকাণ্ড
- সিলেট উদয়ন স্কুলের ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ


