- সাইফুর রহমানের স্বপ্নের সিলেটকে উন্নয়নের শিখরে নিতে চাই : আব্দুল কাইয়ুম চৌধুরী
- সবার আগে আমরা মানুষ, প্রভুপাদের অমৃতবাণী ছড়িয়ে দিতে হবে : অতিরিক্ত জেলা প্রশাসক
- সিলেট কেন্দ্রীয় কারাগার-২ এ রোটারী ক্লাবের চারা গাছ হস্তান্তর ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত
- সিলেটে সন্তানদের ফেলে টাকা ও স্বর্ণ নিয়ে প্রেমিকের সাথে ভারতে পালানোর চেষ্ঠা প্রবাসীর স্ত্রীর; থানায় অভিযোগ
- ছাতকে মুক্তাক্ষরের শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
- সীরাতে রাসূল (সাঃ) এর আদর্শে আগামী প্রজন্মকে গড়ে তুলতে হবে : কয়েস লোদী
- রংপুরে গণপতি চক্রবর্তী ও সিলেটের ছত্তার পরিবার হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার নিশ্চিত কর : বাসদ
- শ্রীকৃষ্ণের জন্মষ্টমীর নগর পরিক্রমায় সিসিক প্রশাসক
- সিলেট সফরে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন দেশব্যাপী হামের বিশেষ টিকা ক্যাম্পেইন শুরু হচ্ছে চলতি মাসেই
- সিলেট মহানগর জামায়াতের ২ দিনব্যাপী শিক্ষাশিবির সম্পন্ন
» জাসাসের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী সিলেটে উদযাপিত
প্রকাশিত: ২৮. ডিসেম্বর. ২০২৪ | শনিবার
ডেস্ক নিউজঃ
জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)-এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে সিলেট জেলা জাসাসের উদ্যোগে প্রতিষ্ঠা বার্ষিকী পালন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে বিপুল উদ্দীপনার মধ্য দিয়ে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়।
অধ্যক্ষ নিজাম উদ্দিন তরফদারের সভাপতিত্বে এবং রায়হান এইচ খানের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, জেলা জাসাসের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জয়নাল আহমেদ রানু, যুগ্ম আহ্বায়ক জহির চৌধুরী, আব্দুল করিম চৌধুরী, সি এম আরিফ আব্দুল্লাহ, সাইদ মেহদী সাদী, জাবেদ কাদির কালাম আহমেদ,রাজন খান,এফ কে ফয়সল,অলক কর,দেলোয়ার হোসেন শিপলু,হাসনাত, সদর উপজেলা জাসাসের আহ্বায়ক হেলাল মিয়া, কানাইঘাট উপজেলা জাসাসের সদস্য সচিব কলিম উল্লাহ, সাজন আহমেদ এমদাদ,সুদীপ্ত প্রমুখ।
শুভেচ্ছা বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহমেদ চৌধুরী, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ আহমদ চৌধুরী, মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, মহানগর জাসাসের সাবেক প্রতিষ্ঠাতা আহ্বায়ক অধ্যাপিকা সামিয়া চৌধুরী, বিএনপি নেতা সালেহ আহমদ খসরু।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির প্রচার সম্পাদক বেলায়েত হোসেন মোহন, মহানগর বিএনপির সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মোস্তফা কামাল ফরহাদ, সাবেক ছাত্রদল নেতা আবু জাফর রাসেল, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মাশরুর রাসেলসহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ।
মতবিনিময় সভায় বক্তারা বলেন, জাসাস শুধু একটি সংগঠন নয়, এটি জাতির সাংস্কৃতিক আন্দোলনের প্রতীক। দেশকে সুস্থ সংস্কৃতির পথে এগিয়ে নিতে জাসাস তার জন্মলগ্ন থেকেই নিরলস কাজ করে যাচ্ছে। আমাদের তরুণ প্রজন্মকে এই সাংস্কৃতিক আন্দোলনে আরও সম্পৃক্ত করতে হবে, কারণ তারাই ভবিষ্যতের নেতৃত্ব দেবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে জাসাস সবসময়ই দেশের সার্বভৌমত্ব রক্ষা, সত্যের পক্ষে অবস্থান এবং সুস্থ সংস্কৃতি চর্চার জন্য কাজ করছে। সাংস্কৃতিক অঙ্গনে মেধা ও সততার ভিত্তিতে কাজ করার মাধ্যমে আমরা একটি শক্তিশালী জাতি গড়ে তুলতে পারব। জাসাস আজ ৪৬ বছর ধরে মানুষের মননশীলতা এবং সংস্কৃতির বিকাশে কাজ করে চলেছে। এ পথচলা অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
মতবিনিময় সভায় নেতৃবৃন্দ দলের কার্যক্রম আরও সুসংহত করার বিষয়ে মতামত প্রদান করেন এবং ভবিষ্যৎ রাজনৈতিক কৌশল নিয়ে আলোচনা করেন। অনুষ্ঠানে জাসাস সিলেট জেলা শাখার নেতৃবৃন্দ, সাংস্কৃতিক কর্মী এবং সংগঠনের সদস্যরা অংশ নেন। অনুষ্ঠান শেষে নেতৃবৃন্দ জাসাসের ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে ইতিবাচক দৃষ্টিভঙ্গি প্রকাশ করেন এবং দেশের সাংস্কৃতিক আন্দোলনে আরও বড় ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
এই সংবাদটি পড়া হয়েছে ২২৪ বার
সর্বশেষ খবর
- সাইফুর রহমানের স্বপ্নের সিলেটকে উন্নয়নের শিখরে নিতে চাই : আব্দুল কাইয়ুম চৌধুরী
- সবার আগে আমরা মানুষ, প্রভুপাদের অমৃতবাণী ছড়িয়ে দিতে হবে : অতিরিক্ত জেলা প্রশাসক
- সিলেট কেন্দ্রীয় কারাগার-২ এ রোটারী ক্লাবের চারা গাছ হস্তান্তর ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত
- সিলেটে সন্তানদের ফেলে টাকা ও স্বর্ণ নিয়ে প্রেমিকের সাথে ভারতে পালানোর চেষ্ঠা প্রবাসীর স্ত্রীর; থানায় অভিযোগ
- ছাতকে মুক্তাক্ষরের শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর
- জিন্দাবাজারে ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সেন্টারে অগ্নিকাণ্ডস্থল পরিদর্শনে ব্যবসায়ী নেতৃবৃন্দ
- আগুনে সর্বস্বান্ত ব্যবসায়ীদের পাশে এমপি এমরান চৌধুরী
- অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে আর্থিক সহায়তা প্রদান
- ডা. নুরুল হুদা নাঈমের ডায়াগনস্টিক সেন্টারে অগ্নিকাণ্ড
- সিলেট উদয়ন স্কুলের ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ


