শিরোনামঃ-

» শাহপরান থানা পশ্চিম জামায়াতের ইউনিট দায়িত্বশীল সম্মেলন

প্রকাশিত: ২৭. ডিসেম্বর. ২০২৪ | শুক্রবার

Manual3 Ad Code

মানবিক বাংলাদেশ বিনির্মাণে জামায়াত আদর্শবান সুনাগরিক গড়ে তুলতে চায় : মুহাম্মদ ফখরুল ইসলাম

ডেস্ক নিউজঃ
জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, জামায়াত আর্ত মানবতার কল্যাণ সাধন করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চায়। বাংলাদেশকে একটি সুখী সমৃদ্ধ মানবিক দেশ হিসেবে গড়ে তুলতে চায়। এজন্য জামায়াত একদল সৎ আর্দশবান সুনাগরিক গড়ে তুলতে কাজ করছে। আদর্শিক মোকাবেলায় ব্যর্থ হয়ে পতিত আওয়ামী ফ্যাসিস্ট গোষ্টী জামায়াতের উপর সীমাহীন জুলুম-নিপীড়ন চালিয়েছে। কিন্তু জামায়াত আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করেনি। সময়ের ব্যবধানে জামায়াত ময়দানে থাকলেও ফ্যাসিস্টরা দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে।
তিনি বলেন, ৫ আগস্ট ছাত্র-জনতার গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে দেশের আপামর জনতার কাছে জামায়াতের ব্যাপারে ব্যাপক আগ্রহ দেখা দিয়েছে। দেশপ্রেমিক জনতাকে জামায়াতের সাথে ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাস-দুর্নীতিমুক্ত মানবিক বাংলাদেশ গঠন করতে চায়। তাই মাঠ পর্যায়ের দেশপ্রেমিক জনতাকে ঐক্যবদ্ধ করতে জামায়াতের ইউনিট দায়িত্বশীলদের অগ্রনী ভুমিকা পালন করতে হবে।
তিনি শুক্রবার (২৭ ডিসেম্বর) সিলেট মহানগরীর শাহপরান পশ্চিম থানা জামায়াতের ইউনিট দায়িত্বশীল সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। থানা আমীর মোহাম্মদ শাহেদ আলীর সভাপতিত্বে ও সেক্রেটারী মো. নজরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারী এডভোকেট মোঃ আব্দুর রব ও মহানগর জামায়াত নেতা মাওলানা শামছুদ্দিন।
সম্মেলনে উপস্থিত ছিলেন, থানা জামায়াতে সহকারী সেক্রেটারী সাবেক কাউন্সিলার সোহেল আহমদ রিপন, থানা সহকারী সেক্রেটারী মাওলানা আহমদ হোসাইন, আইন ও মানবাধিকার সম্পাদক এডভোকেট আব্দুল আহাদ সিদ্দিকী, পাঠাগার ও প্রকশনা সম্পাদক হামিদ বকস মুহিন, প্রচার ও মিডিয়া সম্পাদক আহমদ আল মাসউদ প্রমূখ।
সম্মেলনে থানা জামায়াতের সকল ওয়ার্ড ও ইউনিটের দায়িত্বশীলবৃন্দ উপস্থিত ছিলেন।

এই সংবাদটি পড়া হয়েছে ২৫৪ বার

Share Button

Callender

July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031