- আম্বরখানায় সিলেট আরবান কমিউনিটি ভলেন্টিয়ার গ্রুপের দূর্যোগ বিষয়ক মহড়া
- প্রতিবন্ধী শিক্ষার্থীদের নিয়ে জিডিএফ’র মৌসুমী ফল উৎসব অনুষ্ঠান
- সিলেটে চা-শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ
- যুব জাগরণের ডাক; ১৩ আগস্ট যুব জমিয়তের কেন্দ্রীয় কাউন্সিল
- সড়ক ও জনপথ বিভাগ এবং সিসিকের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে খন্দকার মুক্তাদির
- ডিএইচএমএস উত্তীর্ণদের মাঝে সনদ বিতরণ
- জনগণের ভালোবাসা ও বিশ্বাসই আমার পথচলার শক্তি : কয়েস লোদী
- বাণিজ্য মন্ত্রীকে সিলেট জেলা কর আইনজীবী সমিতির স্মারকলিপি প্রদান
- এনজেএল হাসপাতালের উদ্যোগে ওয়ার্ল্ড হেড-নেক ক্যান্সার ডে পালিত
- এবার গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের স্বাস্থ্যে চোখ এমপি এমরান আহমদ চৌধুরীর
» সমাজ সংস্কারে আলেম সমাজের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
প্রকাশিত: ২৭. ডিসেম্বর. ২০২৪ | শুক্রবার
জাতি গঠন করার জন্য প্রতিটি মহল্লায় ইসলামি কিন্ডার গার্ডেন ও মক্তব প্রতিষ্ঠা করতে হবে: মাওলানা উবায়দুল্লাহ ফারুক
ডেস্ক নিউজঃ
প্রখ্যাত হাদিস-বিশারদ, লেখক, গবেষক, বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ ও রাজনীতিবিদ শায়খুল হাদীস মাওলানা উবায়দুল্লাহ ফারুক বলেছেন, সমাজ সংস্কারে আলেম সমাজকে অনর্থক প্রোগ্রাম পরিহার করে মৌলিক কর্মসূচি গ্রহণ করতে হবে। জাতি গঠন করার জন্য প্রতিটি মহল্লায় ইসলামি কিন্ডার গার্ডেন ও মক্তব প্রতিষ্ঠা করতে হবে। মৌলিক দ্বীনি শিক্ষার পাশাপাশি উন্নত মানের ইংলিশ ও জাগতিক শিক্ষার সমন্বয় ঘটাতে হবে। মহল্লায় মহল্লায় বয়স্ক পুরুষ ও মহিলাদের দ্বীনি শিক্ষার ব্যাবস্থা করতে হবে।
শুক্রবার (২৭ ডিসেম্বর) নগরীর সিলভিউ হোটেলের দ্বিতীয় তলায় হলরুমে কানাইঘাট উলামা-হুফফায কল্যাণ পরিষদ সিলেট’র উদ্যোগে সমাজ সংস্কারে আলেম সমাজের ভূমিকা শীর্ষক একটি সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
কানাইঘাট উলামা-হুফফায কল্যাণ পরিষদ সিলেট’র সভাপতি মাওলানা আশরাফুদ্দিনের সভাপতিত্বে ও মীম সুফিয়ানের সঞ্চালনায় অনুষ্ঠিত সেমিনারে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, দৈনিক আমার দেশ পত্রিকার বিভাগীয় সম্পাদক, বিশিষ্ট আলোচক মাওলানা শরীফ মুহাম্মদ। পরিষদের সিনিয়র সহ সভাপতি মাওলানা আশিকুর রহমান এর স্বাগত বক্তব্য ও পরিষদের সাধারণ সম্পাদক হাফিজ মুহাম্মদ রেজাউল করীম পরিষদের পরিচিতি তুলে ধরে বক্তব্য রাখেন।
সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট ইমাম প্রশিক্ষণ একাডেমির উপ পরিচালক মাওলানা শাহ নজরুল ইসলাম, আয়েশা সিদ্দীকা রা. মহিলা মাদ্রাসার মুহতামিম মাওলানা মুখলিসুর রহমান রাজাগঞ্জি, জামেয়াতুল খাইর সিলেটের শাখুল হাদিস মাওলানা বদরুদ্দিন বিন ইসহাক আল মাদানি। বিশেষ অতিথির বক্তব্যে মাওলানা শাহ নজরুল ইসলাম বলেন, সমাজ সংস্কার করতে হলে সমাজের সর্বোচ্চ সুশীল সমাজ তথা আলেম সমাজের শিক্ষাক্রমকে সরকারি স্বীকৃতি ও তা কার্যকর করতে হবে।
শুভেচ্ছা বক্তব্য রাখেন, মহানগর জাতীয় ইমাম সমিতির সভাপতি মাওলানা হাবীব আহমদ শিহাব, দারুল উলুম কানাইঘাট মাদরাসার উস্তাদ ক্বারী মাওলানা হারুনুর রশিদ চতুলী, মাওলানা সৈয়দ সালিম ক্বাসিমী, লন্ডন মহানগর জমিয়তের প্রচার সম্পাদক মাওলানা আব্দুল হাই আল হাদী, বিশিষ্ট ব্যবসায়ী মারভেলাস হজ্জ কাফেলার স্বত্তাধিকারী নজরুল ইসলাম। উপস্থিত ছিলেন মাওলানা আনওয়ার হোসাইন চৌধুরী, মাওলানা আসরারুল হক, মাওলানা আব্দুল্লাহ শাহান, মাওলানা ইমদাদুল্লাহ মারজান, মাওলানা আসআদ আহমদ প্রমুখ।
এই সংবাদটি পড়া হয়েছে ২৪৩ বার
সর্বশেষ খবর
- আম্বরখানায় সিলেট আরবান কমিউনিটি ভলেন্টিয়ার গ্রুপের দূর্যোগ বিষয়ক মহড়া
- প্রতিবন্ধী শিক্ষার্থীদের নিয়ে জিডিএফ’র মৌসুমী ফল উৎসব অনুষ্ঠান
- সিলেটে চা-শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ
- যুব জাগরণের ডাক; ১৩ আগস্ট যুব জমিয়তের কেন্দ্রীয় কাউন্সিল
- সড়ক ও জনপথ বিভাগ এবং সিসিকের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে খন্দকার মুক্তাদির
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর
- অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে আর্থিক সহায়তা প্রদান
- ডা. নুরুল হুদা নাঈমের ডায়াগনস্টিক সেন্টারে অগ্নিকাণ্ড
- সিলেট উদয়ন স্কুলের ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
- গোয়াইনঘাটে সোহরাব আলী স্কুল এন্ড কলেজের পুরস্কার বিতরণ
- সিলেটে বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল দেশের ক্রীড়াঙ্গনকে জাগিয়ে তুলেছিলেন কোকো


