শিরোনামঃ-
- সিলেট জেলা ও মহানগর যুবদলের নতুন কমিটিকে ড. এনামুল হক চৌধুরীর অভিনন্দন
- সিলেট প্রেসক্লাব, জেলা প্রেসক্লাব, অনলাইন প্রেসক্লাব ও ইমজা নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা
- খেলার মাঠে মেলা বন্ধের দাবিতে দোকান মালিক সমিতি ও সিলেট জেলা ব্যবসায়ী ঐক্যকল্যাণ পরিষেদর স্মারকলিপি
- সিলেট জেলা ও মহানগর যুবদলের নতুন নেতৃত্বকে মিফতাহ্ সিদ্দিকীর অভিনন্দন
- নবগঠিত সিলেট জেলা ও মহানগর যুবদলের আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
- সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি ছাতক থানার মিজানুর রহমান
- সিলেটে খেলার মাঠে মেলা বন্ধের ও রাত ৯টা পর্যন্ত দোকান খোলার দাবিতে মহানগর ব্যবসায়ীদের স্মারকলিপি
- ওসমানী হাসপাতালের নবনিযুক্ত পরিচালকের সাথে হিমোফিলিয়া সোসাইটি ও হেমাটোলজী বিভাগের সৌজন্য সাক্ষাৎ
- নবম জাতীয় বেতন স্কেল অনুমোদিত হওয়ায় শাবিপ্রবিতে আনন্দ র্যালি ও আলোচনা সভা
- সিলেট জেলা ও মহানগর যুবদলের নবগঠিত কমিটিকে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের অভিনন্দন
» সুষ্টু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সচিবালয় অগ্নিকাণ্ডের কারণ উদঘাটন করতে হবে : মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি
প্রকাশিত: ২৭. ডিসেম্বর. ২০২৪ | শুক্রবার
ডেস্ক নিউজঃ
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী বলছেন, দেশকে অস্থিতিশীল করতে একের পর এক চক্রান্ত চলছেই,সচিবালয়ের অগ্নিকাণ্ড এমন চক্রান্তের অংশ কি না তা খতিয়ে দেখতে হবে এবং সুষ্টু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে এর কারণ উদঘাটন করতে হবে।
তিনি আরো বলেছেন, স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে ছাত্র জমিয়ত বাংলাদেশের প্রত্যেক নেতাকর্মীকে দেশের একজন আদর্শিক ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে আত্মপ্রতিষ্ঠা লাভ করতে হবে।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বাদ যোহর নগরীর একটি অভিজাত হোটেলে ছাত্র জমিয়ত বাংলাদেশ সিলেট মহানগর আয়োজিত প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মহানগর সভাপতি মুহাম্মদ আবু খয়ের এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হা নুরুল ইসলাম ও এম শাকির আলমের যৌথ পরিচালনায় মহান বিজয় দিবস উপলক্ষে নতুন বাংলাদেশ ও আগামীর সপ্ন শীর্ষক আলোচনা সভা ও কাউন্সিল অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও মহানগর সভাপতি মাও খলিলুর রহমান, যুগ্ম মহাসচিব ও ছাত্র জমিয়ত বাংলাদেশের সাবেক সাধারণ সম্পাদক মাও আব্দুল মালিক চৌধুরী।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, ছাত্র জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি রিদওয়ান মাযহারী।
বিশেষ বক্তার বক্তব্য রাখেন, ছাত্র জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কাউসার আহমদ।
এছাড়াও উপস্থিত হয়ে বক্তব্য রাখেন, মহানগর জমিয়তের সহ সভাপতি মাওলানা মুজিবুর রহমান, জেলা উত্তর জমিয়তের সিনিয়র সহ সভাপতি মাওলানা নুর আহমদ ক্বাসীমি, মহানগর জমিয়তের সাংগঠনিক সম্পাদক মাওলানা আখতারুজ্জামান তালুকদার, যুব বিষয়ক সম্পাদক মাওলানা কবির আহমদ, ছাত্র বিষয়ক সম্পাদক মাওলানা লুৎফুর রহমান, ছাত্র জমিয়ত বাংলাদেশের সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম, মাওলানা তুফায়েল উসমানী, আতিক নগরী, কায়সান মাহমুদ আকবরী প্রমুখ।
পরবর্তীতে কাউন্সিলে অধিবেশনে জামিল আহমাদকে সভাপতি, আবু হানিফ সাদী কে সাধারণ সম্পাদক ও সাকির আলমকে সাংগঠনিক সম্পাদক করে ২৫ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
এই সংবাদটি পড়া হয়েছে ২০৪ বার
সর্বশেষ খবর
- সিলেট জেলা ও মহানগর যুবদলের নতুন কমিটিকে ড. এনামুল হক চৌধুরীর অভিনন্দন
- সিলেট প্রেসক্লাব, জেলা প্রেসক্লাব, অনলাইন প্রেসক্লাব ও ইমজা নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা
- খেলার মাঠে মেলা বন্ধের দাবিতে দোকান মালিক সমিতি ও সিলেট জেলা ব্যবসায়ী ঐক্যকল্যাণ পরিষেদর স্মারকলিপি
- সিলেট জেলা ও মহানগর যুবদলের নতুন নেতৃত্বকে মিফতাহ্ সিদ্দিকীর অভিনন্দন
- নবগঠিত সিলেট জেলা ও মহানগর যুবদলের আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর
- জিন্দাবাজারে ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সেন্টারে অগ্নিকাণ্ডস্থল পরিদর্শনে ব্যবসায়ী নেতৃবৃন্দ
- আগুনে সর্বস্বান্ত ব্যবসায়ীদের পাশে এমপি এমরান চৌধুরী
- অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে আর্থিক সহায়তা প্রদান
- ডা. নুরুল হুদা নাঈমের ডায়াগনস্টিক সেন্টারে অগ্নিকাণ্ড
- সিলেট উদয়ন স্কুলের ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ


