- সিলেটের শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদরাসার সংবর্ধনা অনুষ্ঠান
- বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরের সঙ্গে ডেনমার্কের রাষ্ট্রদূতের বৈঠক
- প্রধানমন্ত্রীর সিলেট সফরকে স্বাগত জানিয়ে আইনজীবী ফোরামের মিছিল
- প্রধানমন্ত্রীর আগমনকে স্বাগত জানিয়ে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিল
- শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বর্ণাঢ্য ‘শান্তি শোভাযাত্রা’
- দুর্গাকুমার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিদায় সংবর্ধনা
- মহান মে দিবস উপলক্ষে আলোচনা সভা
- প্রধানমন্ত্রী তারেক রহমানের সিলেট সফরকে স্বাগত জানিয়ে তাঁতীদলের আনন্দ মিছিল
- সিলেটে নির্মাণশিল্পের ঠিকাদারদের নিয়ে ‘কেএসআরএম’ এর মতবিনিময় সভা অনুষ্ঠিত
- আজ আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস মহান মে দিবস; নগরিতে হোটেল শ্রমিক ইউনিয়নের বিক্ষোভ
» জেলা পরিষদ শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠান সম্পন্ন
প্রকাশিত: ২৬. ডিসেম্বর. ২০২৪ | বৃহস্পতিবার
সৎ, দক্ষ ও দেশপ্রেমিক নেতৃত্ব তৈরি হলে পৃথিবী স্যালুট জানাবে :বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী
ডেস্ক নিউজঃ
সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী বলেছেন, জনসংখ্যার দিক থেকে আমরা পৃথিবীর অন্যতম বড় একটি জাতি। আমাদের প্রয়োজন সৎ, দক্ষ এবং দেশপ্রেমিক নেতৃত্ব। এটি তৈরি হলে পৃথিবী আমাদেরকে স্যালুট জানাবে। আমরা বিভাজন চাই না, ঐক্যবদ্ধ হতে চাই। দেশকে এগিয়ে নিতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। যারা আমাদের মধ্যে বিভাজন সৃষ্টির কাজ করবেন, তারা আমাদের জাতীয় দুশমন। আমাদের ছাত্রজনতা সকল ধরনের বৈষম্য এবং অবিচারকে রুখে দিতে সাহসী ভূমিকা নিয়েছিল। আমি মনে করি, আজকে যেসকল ছাত্র শিক্ষাবৃত্তি পাচ্ছেন, তারাও নিজেদেরকে সৎ, দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে সচেষ্ট হবেন।
জেলা পরিষদ, সিলেট-এর উদ্যোগে জেলা পরিষদ শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠান-২০২৪-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা পরিষদের প্রশাসক ও অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) দেবজিৎ সিংহ-এর সভাপতিত্বে বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রিকাবিবাজারস্থ কবি নজরুল অডিটোরিয়ামে এ শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়।
জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা অনুপমা দাসের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক নূরের জামান চৌধুরী, স্বাগত বক্তব্য দেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা স›দ্বীপ কুমার সিংহ। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য দেন এসএসসি-২০২২ এর শিক্ষার্থী হাসান আল মাহদী এবং এইচএসসি-২০২২-এর শিক্ষার্থী ফাহমিদা আতিয়া।
অনুষ্ঠানে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন হাসান আহমদ এবং গীতা পাঠ করেন ঝুমি রাণী নাথ। অনুষ্ঠানে জেলা পরিষদের পক্ষ থেকে প্রধান অতিথি সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবীকে সম্মাননা স্মারক উপহার দেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা স›দ্বীপ কুমার সিংহ। অনুষ্ঠানে সিলেট আর্ট অ্যান্ড অটিস্টিক বিদ্যালয়ের ১০ জন অটিস্টিক শিক্ষার্থীও ১ বছরের বেতন ভাতাদির সমপরিমাণ অর্থ অর্থাৎ ৩ লক্ষ টাকার চেক তুলে দেন প্রধান অতিথি।
এছাড়া জেলা পরিষদের উদ্যোগে ৪২৫ জন শিক্ষার্থীর মধ্যে ২৪ লক্ষ ৮৬ হাজার টাকার শিক্ষাবৃত্তি তুলে দেন প্রধান অতিথি এবং অন্যান্য অতিথিবৃন্দ।
এই সংবাদটি পড়া হয়েছে ১৯৪ বার
সর্বশেষ খবর
- সিলেটের শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদরাসার সংবর্ধনা অনুষ্ঠান
- বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরের সঙ্গে ডেনমার্কের রাষ্ট্রদূতের বৈঠক
- প্রধানমন্ত্রীর সিলেট সফরকে স্বাগত জানিয়ে আইনজীবী ফোরামের মিছিল
- প্রধানমন্ত্রীর আগমনকে স্বাগত জানিয়ে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিল
- শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বর্ণাঢ্য ‘শান্তি শোভাযাত্রা’
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর
- অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে আর্থিক সহায়তা প্রদান
- ডা. নুরুল হুদা নাঈমের ডায়াগনস্টিক সেন্টারে অগ্নিকাণ্ড
- সিলেট উদয়ন স্কুলের ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
- গোয়াইনঘাটে সোহরাব আলী স্কুল এন্ড কলেজের পুরস্কার বিতরণ
- সিলেটে বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল দেশের ক্রীড়াঙ্গনকে জাগিয়ে তুলেছিলেন কোকো


