শিরোনামঃ-

» সিলেটে আল কোরআন শিক্ষা পরিষদের উদ্যোগে দুই প্রবাসীকে সংবর্ধনা প্রদান

প্রকাশিত: ২৬. ডিসেম্বর. ২০২৪ | বৃহস্পতিবার


Manual8 Ad Code

ডেস্ক নিউজঃ
আল কোরআন শিক্ষা পরিষদ সিলেট বাংলাদেশের উদ্যোগে পরিষদের প্রবাসী সদস্য কমিউনিটি ব্যক্তিত্ব মোহাম্মদ ইরশাদ এবং নিউইয়র্ক প্রবাসী মিজানুর রহমান শামীমের সম্মানে এক সংবর্ধনা অনুষ্ঠান বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রাতে নগরীর দরগা মহল্লাস্থ আল কোরআন ওয়াসসুন্নাহ শিক্ষা কেন্দ্রের হলরুমে অনুষ্টিত হয়।

Manual5 Ad Code

আল কোরআন শিক্ষা পরিষদের সভাপতি শায়খুল কোররা মাওলানা ক্বারী সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন আল কোরআন ওয়াসসুন্নাহ শিক্ষা কেন্দ্রের সেক্রেটারি, মদন মোহন কলেজ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ফরিদ আহমদ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম, সাবেক সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ আমজাদ হোসাইন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ট্রেজারার মো. আমিনুল ইসলাম আমিন। ইলমুল ক্বিরাআত মাদরাসা সিলেটের শিক্ষক হাফিজ মাওলানা ক্বারী ছহুল আহমদের পরিচালনায় সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন পরিষদের প্রবাসী সদস্য কমিউনিটি ব্যক্তিত্ব মোহাম্মদ ইরশাদ এবং নিউইয়র্ক প্রবাসী মিজানুর রহমান শামীম।

Manual5 Ad Code

সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, মাওলানা সামসুদ ইমাদ, ইলমুল ক্বিরাআত মাদরাসা সিলেটের শিক্ষক ক্বারী হুসেন আহমদ ইসলাহ প্রমুখ। এছাড়া অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

Manual7 Ad Code

শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন, হাফিজ আহমদ ইব্রাহিম হাসান, মোস্তাকিম বিল্লাহ ও আহমাদ ইয়াহইয়া হুসাইন। দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া পরিচালনা করেন শায়খুল কোররা মাওলানা ক্বারী সিরাজুল ইসলাম।

অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রবাসীদের কষ্টার্জিত অর্থে দেশের উন্নয়ন শিক্ষা চিকিৎসা সহ অর্থনীতির চাকা সচল রয়েছে। বিশেষ করে ইসলামিক কাজ ও কুরআনের খেদমতে প্রবাসীদের অবদান অপরিহার্য। যারা নিঃস্বার্থে আল-কোরআনের খেদমতে সর্বদা নিয়োজিত থাকেন তারাই সমাজের শ্রেষ্ঠ মানুষ। মহাগ্রন্থ আল কোরআন এর বাণী সর্বত্র পৌঁছে দেওয়ার লক্ষ্যে আমাদের কাজ করতে হবে।

Manual6 Ad Code

বক্তারা আরো বলেন, প্রবাসীরা আল কোরআন এর  খেদমত, দেশের উন্নয়ন সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার মাধ্যমে ভূমিকা রাখছেন। তেমনি দুই জন প্রবাসী মোহাম্মদ ইরশাদ এবং মিজানুর রহমান শামীম। বক্তারা মহাগ্রন্থ আল কোরআন শিক্ষার কার্যক্রম অব্যাহত রাখতে সকলকে এগিয়ে আসার আহবান জানান।

এই সংবাদটি পড়া হয়েছে ২২৬ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930