- ফ্রি ডায়াবেটিস শনাক্তকরণ ক্যাম্প উদ্বোধনকালে সিসিক প্রশাসক
- আগস্ট মাসে সিলেটের সড়কে দুর্ঘটনায় প্রাণ ঝরলো ৪৭ জনের
- শাহ্ খুররাম ডিগ্রি কলেজ সংলগ্ন ১৫ একর সরকারি জমিতে আধুনিক স্টেডিয়াম নির্মাণের উদ্যোগ নেয়া হবে : সিউক চেয়ারম্যান কয়েস লোদী
- সিলেট কালেক্টরেট জামে মসজিদ মার্কেট ২ ও ৪ নম্বর দোকানে ব্যাবসায় বাধা না দিতে হাইকোর্টের নিষেধাজ্ঞা
- সিলেট মহানগর ৩৬নং ওয়ার্ড জামায়াতের দাওয়াতী সভা
- রক্তে সুগার নিয়ন্ত্রন মানে ডায়াবেটিস নিয়ন্ত্রন আর ডায়াবেটিস নিয়ন্ত্রন মানে সুস্থ জীবন যাপন : অধ্যাপক ডা. এম. এ. আহবাব
- জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের এসএসসি উত্তীর্ণ সংবর্ধনা
- ওসমানী হাসপাতালে অনিয়ম ও রোগী হয়রানির প্রতিবাদে বিক্ষোভ মিছিল আগামীকাল
- স্বেচ্ছাসেবক দলের সাথে মহানগর বিএনপি মতবিনিময়
- সাইফুর রহমানের স্বপ্নের সিলেটকে উন্নয়নের শিখরে নিতে চাই : আব্দুল কাইয়ুম চৌধুরী
» যুব সমাজকে অবক্ষয় থেকে রক্ষায় খেলাধুলার বিকল্প নেই : আশিক চৌধুরী
প্রকাশিত: ২৫. ডিসেম্বর. ২০২৪ | বুধবার
ডেস্ক নিউজঃ
বিএনপি সিলেট জেলা শাখার উপদেষ্টা ও সাবেক উপজেলা চেয়ারম্যান আশিক উদ্দিন চৌধুরী বলেছেন, দেশকে মাদকমুক্ত ও তরুণ সমাজকে অবক্ষয় থেকে রক্ষা করতে খেলাধুলার কোনো বিকল্প নেই। খেলাধুলা শারীরিক ও মানসিক বিকাশ ঘটায়। তিনি আরও বলেন, শিশু-কিশোর ও তরুণ প্রজন্মকে মাদকাসক্তি, জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের আসক্তি থেকে দূরে রাখতে তাদের খেলাধুলায় আরও বেশি করে সম্পৃক্ত করতে হবে।
তিনি বুধবার (২৫ ডিসেম্বর) বিকেলে কানাইঘাট উপজেলার সাতবাঁক ইউনিয়নে ভবানীগঞ্জ আইডিয়াল ক্লাব আয়োজিত জুলাই প্রিমিয়ার লীগ (জেপিএল) এর ফাইনাল খেলা পরবর্তী পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন।
সাবেক ইউনিয়ন পরিষদের সদস্য জাহাঙ্গীর শামীম কামরুলের সভাপতিত্বে এবং আব্দুল বাসিত সাগর ও হাবিবুর রহমান এর যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান বক্তার বক্তব্যে এশিয়ান টেলিভিশন এর স্টাফ রিপোর্টার রোটারিয়ান শাহজাহান সেলিম বুলবুল পিএইচএফ বলেন, ভিন দেশের সংস্কৃতি রোধে, দেশীয় ক্রীড়া ও সাংস্কৃতির বিকাশ ঘটাতে হবে। নিয়মিত মাঠে খেলাধুলার মাধ্যমে উদ্দীপনা, কর্মক্ষমতা ও সহনশীলতা বৃদ্ধি করে। জীবনের প্রতিটি ক্ষেত্রে হার ও জিতকে সহজে মেনে নিতে সাহায্য করে। তাই যুব ও তরুণদের জন্য মাঠে খেলার ব্যবস্থা করতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাতবাঁক ইউনিয়ন বিএনপির সভাপতি ফখর উদ্দিন, সমাজসেবী আবু মাহমুদ, আব্দুল ওয়াদুদ চৌধুরী, ইউপি সদস্য মোঃ ফখর উদ্দিন, মো. জাকির হোসেন, মাস্টার আব্দুর রহিম। অনুষ্ঠানে খেলা পরিচালনা কমিটি ও ক্রীড়া সংশ্লিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন জুলাই কিংস’র টিম ম্যানেজার ফয়সাল আহমদ, সুপার বয়েজ জুলাই’র টিম ম্যানেজার সেলিম আহমদ, খেলা পরিচালনা কমিটির সোহেব আহমদ, লোকমান আহমদ, রেজাউল করিম, আর এ নোমান, আব্দুল্লাহ আল শাওন, নাঈম হাসান প্রমুখ।
ফাইনাল খেলায় জুলাই কিংস’কে ১৮ হারিয়ে চ্যাম্পিয়ান ট্রফি অর্জন করে সুপার বয়েজ জুলাই। ফাইনালের ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন ফয়েজ আহমদ। ১৮০ রান ও ১৫ উইকেট নিয়ে টুর্ণামেন্টের সেরা খেলোয়ার নির্বাচিত হন আরিফুল ইসলাম। টুর্ণামেন্টে সর্বোচ্চ রান সংগ্রহ করেন সুলতান আহমদ।
এই সংবাদটি পড়া হয়েছে ২৯৮ বার
সর্বশেষ খবর
- ফ্রি ডায়াবেটিস শনাক্তকরণ ক্যাম্প উদ্বোধনকালে সিসিক প্রশাসক
- আগস্ট মাসে সিলেটের সড়কে দুর্ঘটনায় প্রাণ ঝরলো ৪৭ জনের
- শাহ্ খুররাম ডিগ্রি কলেজ সংলগ্ন ১৫ একর সরকারি জমিতে আধুনিক স্টেডিয়াম নির্মাণের উদ্যোগ নেয়া হবে : সিউক চেয়ারম্যান কয়েস লোদী
- সিলেট কালেক্টরেট জামে মসজিদ মার্কেট ২ ও ৪ নম্বর দোকানে ব্যাবসায় বাধা না দিতে হাইকোর্টের নিষেধাজ্ঞা
- সিলেট মহানগর ৩৬নং ওয়ার্ড জামায়াতের দাওয়াতী সভা
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর
- জিন্দাবাজারে ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সেন্টারে অগ্নিকাণ্ডস্থল পরিদর্শনে ব্যবসায়ী নেতৃবৃন্দ
- আগুনে সর্বস্বান্ত ব্যবসায়ীদের পাশে এমপি এমরান চৌধুরী
- অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে আর্থিক সহায়তা প্রদান
- ডা. নুরুল হুদা নাঈমের ডায়াগনস্টিক সেন্টারে অগ্নিকাণ্ড
- সিলেট উদয়ন স্কুলের ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ


