- এনসিপি নেতা কাওসারের বিরুদ্ধে জোড়া মামলার রায় ১৩ জানুয়ারী
- খন্দকার মুক্তাদিরের গণসংযোগে ব্যবসায়ীদের ব্যাপক সাড়া
- গরীব মানুষদের জীবন সহজ করবে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার : ইমদাদ হোসেন চৌধুরী
- মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজের ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক পার্থসারথি নাগকে বিদায়ী সংবর্ধনা
- ক্বারী আব্দুল হাকিমের উমরাহ পালন উপলক্ষে মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ সিলেট বিভাগীয় কমিটির সংবর্ধনা ও দোয়া মাহফিল
- খালেদা জিয়া গণতন্ত্র, মানুষের ভোটাধিকার ও ন্যায়বিচারের সংগ্রামের প্রতিচ্ছবি : পংকী
- সিলেট উইমেন্স নার্সিং কলেজে নতুন ক্যাম্পাসে স্থানান্তর
- সিদাইরগুলে সন্ত্রাসী ও মাদকচক্রের দৌরাত্ম্য; স্বরাষ্ট্র উপদেষ্টা বরাবর স্মারকলিপি
- ৮ ডিসেম্বর ‘৭১ ছাতক মুক্ত হয়; খান সেনারা আসে ২৮ এপ্রিল
- মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজে নবীনবরণ অনুষ্ঠিত
» লেবানন ও প্যালেস্টাইনে গণহত্যা বন্ধের দাবিতে সোচ্চার হোন : বাসদ
প্রকাশিত: ০৭. অক্টোবর. ২০২৪ | সোমবার
নিউজ ডেস্কঃ
লেবানন ও প্যালেস্টাইনে গণহত্যা বন্ধ ও ইসরায়েলকে জাতিসংঘ থেকে বহিষ্কারের দাবিতে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ সিলেট জেলা শাখার উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সোমবার (৭ অক্টোবর) বিকাল ৫টায় আম্বরখানাস্থ দলীয় কার্যালয়ের সামনে সিলেট জেলা বাসদ আহ্বায়ক আবু জাফর এর সভাপতিত্বে ও জেলা বাসদ নেতা জুবায়ের আহমদ চৌধুরী সুমন এর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য শহীদ আহমদ, মিজান উদ্দিন, দুলাল মিয়া, তুহিন আহমদ, জাহেদ আহমদ, মাহফুজ আহমেদ, মোহাম্মদ আলী, রিয়াজ উদ্দিন, খায়রুল ইসলাম, রায়হান নুর, মিজান আহমদ প্রমূখ।
মানববন্ধনে বক্তারা বলেন, মার্কিনসহ সাম্রাজ্যবাদী গোষ্ঠী মধ্যপ্রাচ্যে তাদের আধিপত্য স্থাপন ও তেল সম্পদের উপর কতৃত্ব প্রতিষ্ঠার জন্য ১৯৪৮ সালে স্বাধীন ফিলিস্তিন ভূমিতে ইসরায়েল নামক একটি কৃত্রিম রাষ্ট্র স্থাপন করে। সাম্রাজ্যবাদের মদদে ইসরায়েল রাষ্ট্রটি ক্রমাগত ফিলিস্তিনিদের হত্যা ও জায়গা দখল করে মহীরুহ হয়ে উঠেছে।
বর্তমানে ফিলিস্তিন জনগণ নিজ ভূমিতে পরবাসী। ইতিমধ্যে ইসরায়েলের প্রধানমন্ত্রী জায়েনবাদী নেতানিয়াহু সরকার ৪৮ হাজার ফিলিস্তিনিকে হত্যা করে গাজা উপত্যকা ধ্বংস করে দিয়েছে।
বর্তমানে লেবাননে গণহত্যা চালাচ্ছে। বিশ্ব জনমতকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে ইঙ্গ-মার্কিন মদদে ইসরায়েল ফিলিস্তিন ও লেবাননে ক্রমাগত আক্রমণ পরিচালনা করছে। যুদ্ধবাজ ইসরাইয়েলকে থামানো দরকার। জায়নবাদী ইসরাইলকে যুদ্ধ বন্ধে জাতিসংঘ কার্যকর ভুমিকা রাখতে পারছে না।
যুদ্ধপরাধের দায়ে এই যুদ্ধবাজ ইসরইলেয়কে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে বিচারের আওতায় আনতে হবে। জাতিসংঘ থেকে বহিষ্কার করতে হবে।
নেতৃবৃন্দ ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি উদাত্ত আহবান জানান।
ইসরায়েলের সাথে সকল সম্পর্ক ছিন্ন করা এবং লেবানন ও ফিলিস্তিনের সংগ্রামী জনগণের লড়াইকে সমর্থন করার জন্য বাংলাদেশ সরকারের প্রতিও উদাত্ত আহ্বান জানান নেতৃবৃন্দ।
বক্তারা ঈঙ্গ মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
এই সংবাদটি পড়া হয়েছে ২২৫ বার
সর্বশেষ খবর
- এনসিপি নেতা কাওসারের বিরুদ্ধে জোড়া মামলার রায় ১৩ জানুয়ারী
- খন্দকার মুক্তাদিরের গণসংযোগে ব্যবসায়ীদের ব্যাপক সাড়া
- গরীব মানুষদের জীবন সহজ করবে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার : ইমদাদ হোসেন চৌধুরী
- মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজের ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক পার্থসারথি নাগকে বিদায়ী সংবর্ধনা
- ক্বারী আব্দুল হাকিমের উমরাহ পালন উপলক্ষে মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ সিলেট বিভাগীয় কমিটির সংবর্ধনা ও দোয়া মাহফিল
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর
- পৃথিবীব্যপী তৃতীয় বিশ্বযুদ্ধের পরিস্থিতিতে পরিণত করার প্রতিবাদে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের সমাবেশ
- নিউইয়র্কে সাবেক মেয়র বদরউদ্দিন কামরানের স্মরণ সভা অনুষ্ঠিত
- মেম্বার অব ব্রিটিশ এম্পায়ার (এম বি ই) পদকে ভূষিত হলেন সিলেটের মোহাম্মদ আব্দুল মুছাব্বির
- যুক্তরাষ্ট্রে মতবিনিময় সভায় খন্দকার মুক্তাদির
- যুক্তরাজ্য নর্থহ্যাম্পটন টাউন বিএনপি নেতা জুলহাসের বিরুদ্ধে স্যোশাল মিডিয়ায় অপপ্রচারের নিন্দা


