- বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ
- আওয়ামী নাশকতার প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
- শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ
- প্রবাসীদের বিভিন্ন দাবিদাওয়া নিয়ে জেলা প্রশাসকের সাথে জিএসসি ইউকে নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও স্মারকলিপি প্রদান
- জাতীয় শিক্ষক ফোরাম সিলেট জেলা ও মহানগর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল
- বিশ্বব্যাপী শ্রমিক আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করে সিলেটে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের সমাবেশ
- সিলেটে বিএনপির মঙ্গলবারের বিক্ষোভ কর্মসূচি সফলের আহ্বান মন্ত্রী আরিফুল হকের
- দেবপুরে সংবর্ধনা অনুষ্ঠানে সিসিক প্রশাসক
- সড়ক ও ড্রেনের উন্নয়নকাজ পরিদর্শনকালে সিসিক প্রশাসক
» নবীগঞ্জে ডাকাত চক্রের ৪ ডাকাত গ্রেফতার এবং লুণ্ঠিত ৩৯টি গরু, ১টি ট্রাক এবং ডাকাতি কাজে ব্যবহৃত ১টি নোহা গাড়ী সহ মালামাল উদ্ধার
প্রকাশিত: ০২. অক্টোবর. ২০২৪ | বুধবার
নবীগঞ্জ প্রতিনিধিঃ
সূত্রঃ নবীগঞ্জ থানার মামলা নং-০২, তারিখ-০২/১০/২০২৪খ্রিঃ, ধারা-৩৯৫/৩৯৭ পেনাল কোড।
গত মঙ্গলবার (১ অক্টোবর) রাত অনুমান সাড়ে ৮টার সময় নবীগঞ্জ থানাধীন ৫নং আউশকান্দি ইউনিয়নের অন্তর্গত মডেল বাজার সংলগ্ন ব্রীজের সামনে ঢাকা-সিলেট মহাসড়কের উপর অজ্ঞাতনামা ১২/১৩ জন ডাকাত বাদীর বিভিন্ন রংয়ের ৩৯ (ঊনচল্লিশ)টি ডেকা বাছুর মূল্য ১৬ লক্ষ ৫ হাজার ৫শ টাকা ও একটি ট্রাক গাড়ী মূল্য অনুমান ২৬ লক্ষ টাকা, বিভিন্ন কোম্পানীর মোবাইল ফোন ৫টি মূল্য অনুমান ১৮ হাজার টাকা এবং নগদ ২ লক্ষ ৫০ হাজার টাকা ডাকাতি করে নিয়ে যায়।
এই ঘটনায় মো এনায়েতুল ওরফে এনাতুল বেপারী (৩৮) বাদী হয়ে নবীগঞ্জ থানায় মামলা করেন।
এসআই/স্বাধীন চন্দ্র তালুকদার মামলা তদন্তভার গ্রহণ করেন। গোপন সূত্রের ভিত্তিতে ডাকাতির মাত্র ৩ (তিন) ঘন্টার মধ্যেই হবিগঞ্জ (বর্তমানে অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) পুলিশ সুপার রেজাউল হক খান এর দিক নির্দেশনায় অফিসার ইনচার্জ মো. কামাল হোসেন, পিপিএম-এর নেতৃত্বে এসআই/স্বাধীন চন্দ্র তালুকদার, এসআই/পিযুষ কান্তি দেবনাথ ও সঙ্গীয় ফোর্স সহ মঙ্গলবার (১ অক্টোবর) রাত ১১টা ৩৫ মিনিটের সময় ১০নং দেবপাড়া ইউনিয়নস্থ টোলপ্লাজার সামনে গোপলারবাজার এলাকায় অভিযান পরিচালনা করে ডাকাত চক্রের ৪ সদস্য (১) মো. সৈয়দুর রহমান (৩০), (২) মো. সামসুদ্দিন (২৯), (৩) মো. উজ্জল হোসেন (২১), (৪) মো. রেফু মিয়া (২৪) কে গ্রেফতার করা হয় এবং ডাকাতদের ডাকাতি কাজে ব্যবহৃত একটি নোহা গাড়ী সহ বাদীর ডাকাতি হওয়া বিভিন্ন রংয়ের ৩৯ (ঊনচল্লিশ)টি ডেকা বাছুর মূল্য ১৬ লক্ষ ৫ হাজার ৫শ টাকা ও একটি ট্রাক গাড়ী মূল্য অনুমান ২৬ লক্ষ টাকা, বিভিন্ন কোম্পানীর মোবাইল ফোন ০৫টি মূল্য অনুমান ১৮ হাজার টাকা উদ্ধার করা হয়।
আসামীরা সকলেই ডাকাত চক্রের সদস্য। তাঁরা ডাকাতির ঘটনার কথা স্বীকার করেছে। উক্ত ডাকাত চক্রের গ্রেফতার হওয়ায় জনমনে স্বস্তি এসেছে।
এই সংবাদটি পড়া হয়েছে ২২৫ বার
সর্বশেষ খবর
- বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ
- আওয়ামী নাশকতার প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
- শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ
- প্রবাসীদের বিভিন্ন দাবিদাওয়া নিয়ে জেলা প্রশাসকের সাথে জিএসসি ইউকে নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও স্মারকলিপি প্রদান
- জাতীয় শিক্ষক ফোরাম সিলেট জেলা ও মহানগর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর
- সিলেটে অন্তঃসত্ত্বা স্ত্রীকে জোরপূর্বক ওষুধ সেবন করিয়ে রক্তক্ষরণের অভিযোগ, স্বামী ও তাঁর প্রথম স্ত্রীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন
- ছাতকে পুলিশের পৃথক অভিযানে নিষিদ্ধ সংগঠনের নেতা ও ওয়ারেন্টভুক্ত আসামি সহ গ্রেপ্তার ২
- ওসমানী মেডিকেলে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় সিলেট অনলাইন প্রেসক্লাবের নিন্দা ও প্রতিবাদ
- ওসমানী হাসপাতালে ফটো সাংবাদিক রেজা রুবেল’র উপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে (বিপিজেএ) সিলেট
- ওসমানী হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলা : এমজাসের তীব্র নিন্দা ও প্রতিবাদ


