- দেবপুরে সংবর্ধনা অনুষ্ঠানে সিসিক প্রশাসক
- সড়ক ও ড্রেনের উন্নয়নকাজ পরিদর্শনকালে সিসিক প্রশাসক
- মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর
- সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত
- বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকে’র সভাপতি গুলজার খান’র নাগরিক সংবর্ধনা
- কেমুসাস সাহিত্য সম্মেলন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত
- সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা
- তাহফিজুল কুরআন শিক্ষাবোর্ডের হিফজুল কুরআন প্রতিযোগিতার পুরস্কার প্রদান
- আদালতে বিচারাধীন মামলায় ভোগান্তি লাঘব করে রায় কার্যকর ও দ্রুত নিষ্পত্তির দাবীতে সিলেটে নাগরিক সমাজের মানববন্ধন
- বিএমজেএ সিলেট বিভাগীয় কমিটির নতুন সদস্য বরণ ও মনোনয়নপত্র বিতরণ শুরু
» কিডনি ফাউন্ডেশন সিলেটের উদ্যোগে শহীদ মেমোরিয়াল গার্ডেনে বৃক্ষরোপন
প্রকাশিত: ২৪. এপ্রিল. ২০২৬ | শুক্রবার
নিউজ ডেস্কঃ
কিডনি ফাউন্ডেশন সিলেটের উদ্যোগে শহীদ মেমোরিয়াল গার্ডেন সিলেটে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে সিলেট ক্যাডেট কলেজের পূর্ব পাশে কোম্পানীগঞ্জ রাস্তা থেকে শহীদ মেমোরিয়াল গার্ডেন এর ১ কিলোমিটার রাস্তাজুড়ে বিভিন্ন প্রজাতির কয়েকশো বৃক্ষরোপণ করা হয়।
বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করে পরিবেশবাদী সংগঠন ‘অমরাবতী’, নৃত্য সংগঠন ‘নৃত্যশৈলী’ সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।
বৃক্ষরোপনের পূর্বে অনুষ্ঠিত এক সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, কিডনি ফাউন্ডেশন সিলেটের সাধারণ সম্পাদক কর্নেল (অব.) মুহাম্মদ আব্দুস সালাম (বীরপ্রতীক)।
এ সময় তিনি বলেন, প্রকৃতি আমাদের অস্তিত্বের অংশ। এই পরিবেশ রক্ষায় বৃক্ষরোপনের কোন বিকল্প নেই।
গাছ পরিবেশ রক্ষার পাশাপাশি মানুষের মনকেও প্রশান্তি দেয়। একটা সুস্থ সুন্দর বাসযোগ্য পৃথিবীর স্বপ্ন দেখতে হলে আমাদের নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসতে হবে। বসতবাড়ির আশপাশ ও ফাঁকা জায়গায় বৃক্ষরোপণ করতে হবে।
তিনি আরো বলেন, আমাদের কেবল বৃক্ষরোপণ করেই বসে থাকলে চলবে না। গাছ লাগানোর পাশাপাশি নিয়মিত পরিচর্যাও করতে হবে।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, মোস্তফা শাহজামান চৌধুরী বাহার, মিসেস নুরুন্নাহার সালাম, অমরাবতীর মুখ্য সমন্বয়ক খোরশেদা তাহমিন শিমু, পরিবেশবিদ আব্দুল করিম কীম, গবেষক অপূর্ব শর্মা, মিসেস ফরিদা নাসরিন, সংস্কৃতি ব্যক্তিত্ব বিভাস শ্যাম যাদন, আসাদুজ্জামান সায়েম, নৃত্যশৈলীর পরিচালক নীলাঞ্জনা জুঁই, মহিবুর রহমান রাসেল, জিয়া ইসলাম, নায়মা তুলি, রোমেনা বেগম রুজি, সুমন বিন বাসিত, আবুল কাশেম, কামরান আহমদ, জাফর সাদেক, বদরুল আলম, সুলতানা সাত্তার, দিলরুবা মুনমুন, নুসরাত জাহান, এস জায়গীরদার বাবলা, সাবিহা সুলতানা, জান্নাত আরা খান পান্না প্রমুখ।
এই সংবাদটি পড়া হয়েছে ২৫৬ বার
সর্বশেষ খবর
- দেবপুরে সংবর্ধনা অনুষ্ঠানে সিসিক প্রশাসক
- সড়ক ও ড্রেনের উন্নয়নকাজ পরিদর্শনকালে সিসিক প্রশাসক
- মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর
- সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত
- বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকে’র সভাপতি গুলজার খান’র নাগরিক সংবর্ধনা
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর