শিরোনামঃ-

» গোয়াইনঘাট মধ্য জাফলং ইউনিয়ন বিএনপির দোয়া মাহফিল সম্পন্ন

প্রকাশিত: ৩০. আগস্ট. ২০২৪ | শুক্রবার


Manual5 Ad Code

গোয়াইনঘাট প্রতিনিধিঃ

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় গোয়াইনঘাট মধ্য জাফলং ইউনিয়ন বিএনপি অঙ্গ সহযোগি সংগঠনের উদ্যোগে দোয়া মাহফিল সম্পন্ন হয়েছে।

Manual5 Ad Code

শুক্রবার (৩০ আগষ্ট) স্থানীয় রাধানগর বাজারে উক্ত দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে বিএনপি চেয়ারপার্সন, ৩ বারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

Manual4 Ad Code

মোনাজাত পরিচালনা করেন গোয়াইনঘাট উপজেলা বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক হাফিজ নুর মোহাম্মদ ।

মধ্য জাফলং ইউনিয়ন বিএনপির সভাপতি মো. সাইদুর রহমানের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক ডা. নুর মোহাম্মদ ও ১ম যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সিলেট জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আব্দুল হাকিম চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোয়াইনঘাট উপজেলা বিএনপির সভাপতি মাহবুব আলম, সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন, জেলা কৃষক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল জব্বার, উপজেলা বিএনপির ১ম যুগ্ম সম্পাদক মাহবুব আহমেদ, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক খালেদ আহমদ, জাহিদ খাঁন, উপজেলা বিএনপির সহ যুব বিষয়ক সম্পাদক নুরুল হক শিকদার।

Manual2 Ad Code

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি সিরাজ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক হুসন আহমেদ, যুবদল নেতা শামীম আহমদ, জসিম উদ্দিন, সেচ্ছাসেবক দল নেতা সাব্বির সানি, লোকমান আহমেদ।

Manual7 Ad Code

এছাড়া মাহফিলে ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

মাহফিলে মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তাঁর ছোট ছেলে আরাফাত রহমান কোকোর, সাবেক সাংসদ দিলদার হোসেন সেলিমের রুহের মাগফেরাত, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা, দেশনায়ক তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু, বিগত আন্দোলনে নিহত ছাত্রজনতার মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনা এবং দেশ জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

এই সংবাদটি পড়া হয়েছে ২৩৫ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930