শিরোনামঃ-

» দক্ষিণ সুরমায় শিক্ষানুরাগী এহিয়া চৌধুরী’র ৬ষ্ট মৃত্যু বার্ষিকী পালন

প্রকাশিত: ২২. আগস্ট. ২০২৪ | বৃহস্পতিবার


Manual6 Ad Code
দক্ষিণ সুরমা প্রতিনিধিঃ
দক্ষিণ সুরমার লালাবাজার দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ পরিচালনা কমিটির দু’বারের সাবেক সভাপতি, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবী আলহাজ্ব ফজলুল গনি চৌধুরী (এহিয়া চৌধুরী)’র ৬ষ্ট মৃত্যু বার্ষিকী পালন করা হয়েছে।
এ উপলক্ষে বৃহস্পতিবার (২২ আগস্ট) বাদ জোহর লালাবাজার দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ  মিলনায়তনে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
লালাবাজার দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ এর অধ্যক্ষ শফিকুল ইসলাম এর সভাপতিত্বে ও সহকারী প্রধান শিক্ষক মাওলানা আব্দুল মালিকের পরিচালনায় আলোচনা সভা ও মিলাদ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী ফালাকুজ্জামান চৌধুরী জগলু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লালাবাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান পীর ফয়জুল হক ইকবাল, লালাবাজার কিন্ডারগার্টেন স্কুলের পরিচালক আমিনুর রহমান চৌধুরী শিফতা, লালাবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনাম উদ্দিন, দক্ষিণ সুরমা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক  সাংবাদিক শফিক আহমদ শফি, লালাবাজার ফাউন্ডেশনের সভাপতি আব্দুল মোহিত, ব্যবসায়ী জুবায়ের আহমদ।
উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, লালাবাজার দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের
সিনিয়র শিক্ষক জালাল উদ্দীন, সহকারী শিক্ষক ফরিদদ ইয়াসমিন, সীমা রানী দাস, জিয়াউর রহমান, মতিউর রহমান, শহিদুল ইসলাম, নিখিল কর্মকার ও আশিকুর রহমান।
বক্তারা মরহুম এহিয়া চৌধুরীর কর্মময় জীবনের উপর আলোকপাত করেন এবং আত্মর মাগফেরাত কামনা করেন।
আলোচনা শেষে মিলাদ ও দোয়া পরিচালনা করেন, লালাবাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা খয়রুল ইসলাম।
Manual4 Ad Code

উল্লেখ্য, দক্ষিণ সুরমার খালপাড় চৌধুরী বাড়ির কৃতিসন্তান, লালাবাজার ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও দাতা সদস্য, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবী আলহাজ্ব ফজলুল গনি চৌধুরী (এহিয়া চৌধুরী) ২০১৮ সালের ২৪ আগস্ট সিলেট নগরীর শিবগঞ্জস্থ নিজ বাসভবনে ইন্তেকাল করেন।

Manual3 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ২৫০ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30