শিরোনামঃ-

» সাংবাদিক এটিএম তুরাব স্মরণে দক্ষিণ সুরমা প্রেসক্লাবের দোয়া মাহফিল

প্রকাশিত: ১৭. আগস্ট. ২০২৪ | শনিবার

Manual3 Ad Code

দক্ষিণ সুরমা প্রতিনিধিঃ

Manual8 Ad Code

পেশাগত দায়িত্ব পালনকালে পুলিশের গুলিতে নিহত শহীদ সাংবাদিক আবু তাহের মো. তুরাবসহ বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নিহতদের স্মরণে ও আহতদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

Manual6 Ad Code

শনিবার (১৭ আগস্ট) বিকেলে দক্ষিণ সুরমা প্রেসক্লাব সিলেট এর উদ্যোগে কদমতলী পয়েন্ট জামে মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, দক্ষিণ সুরমা প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম মুসিক, সাধারণ সম্পাদক শরীফ আহমদ, কোষাধ্যক্ষ আজমল আহমদ রোমন, দপ্তর ও পাঠাগার সম্পাদক রফিক আহমদ, নির্বাহী সদস্য মনসুর আলী মাসুম, সদস্য জাবেদ এমরান, আব্দুল হাসিব, আহমদুর রহমান ছাদেক, সোহেল মিয়া, মাওলানা এখলাছুর রহমান, মোয়াজ্জিম হাফিজ এমদাদুল ইসলাম, এলাকার বিশিষ্ট মুরুব্বি জিয়ার রহমান ফারুক প্রমুখ।

সাংবাদিক এটিএম তুরাবসহ নিহত সকলের রুহের মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন কদমতলী পয়েন্ট জামে মসজিদের খতিব মুফতি মজির উদ্দিন কামিসী।

Manual5 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ২২৯ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930