- সিটি কর্পোরেশনের কোন এলাকাই অনুন্নত থাকবে না : সিসিক প্রশাসক
- হাসান মার্কেটের স্থলে হবে অত্যাধুনিক সুপার মার্কেট : সিসিক প্রশাসক
- বরায়া উচ্চবিদ্যালয়ে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণ
- ফখরুল ইসলামের মাতার মৃত্যুতে সিলেট কয়লা আমদানিকারক গ্রুপ ও জেলা পাথর গ্রুপের শোক
- সিলেট মহানগর জামায়াতের উলামা বিভাগের গণসংযোগ
- সিলেটে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের বর্ণাঢ্য আনন্দ মিছিল
- চেতনা যুব পরিষদের সপ্তাহব্যাপী বৃক্ষরোপণের উদ্বোধন
- হাজী সোরমান আলীর স্মরণে জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন সিলেট-সুনামগঞ্জ শাখার শোকসভা ও দোয়া মাহফিল
- অগ্নিঝুঁকি মোকাবিলায় কলোনির মালিক ও কেয়ারটেকারদের মাঝে ফায়ার এক্সটিংগুইশার বিতরণ
- কানাইঘাট সড়কেরবাজার ইউনাইটেড স্কুল এন্ড কলেজের এসএসসি উত্তীর্ণ সংবর্ধনা
» সিলেটে ৫০ লাখ টাকার ত্রাণ বিতরণ শুরু যে কোন বিপর্যয়ে মানুষের পাশে আছে পূবালী ব্যাংক : মনির উদ্দিন আহমদ
প্রকাশিত: ১০. জুলাই. ২০২৪ | বুধবার
নিউজ ডেস্কঃ
সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্থদের সহায়তার জন্য পূবালী ব্যাংক পিএলসি ৫০ লাখ টাকার ত্রাণ সহায়তা প্রদান করছে।
জেলার ক্ষতিগ্রস্থ উপজেলা সমূহ চিহ্নিত করে এই ত্রাণ সহায়তা প্রদান করা হবে। এর অংশ হিসেবে বুধবার (১০ জুলাই) দক্ষিণ সুরমা এবং জকিগঞ্জ উপজেলায় এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
জকিগঞ্জের হাফসা-মজুমদার মহিলা কলেজ, ইমদাদ-মজুমদার বিদ্যা নিকেতন এবং জামালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জকিগঞ্জ উপজেলা চেয়ারম্যান লোকমান উদ্দিন চৌধুরীর নেতৃত্বে এই ত্রাণ বিতরণ করা হয়।
পরে দক্ষিণ সুরমার জালালপুর উচ্চ বিদ্যালয়ে ত্রাণ সামগ্রী বিতরণকালে ব্যাংকের পরিচালক ও মনির আহমদ একাডেমির প্রতিষ্ঠাতা মনির উদ্দিন আহমদ বলেন, ব্যবসার পাশাপাশি পূবালী ব্যাংক যেকোন মানবিক বিপর্যয়ে মানুষের পাশে থাকে। জালালপুরবাসী আজ এর কিছুটা সুফল পেলেন।
ভবিষ্যতেও পূবালী ব্যাংক এ রকম মানবিক কার্যক্রম হাতে নিয়ে আপনাদের পাশে থাকবে ইনশাআল্লাহ।
অনুষ্ঠানে উপস্থিত দক্ষিণ সুরমা উপজেলার সাবেক চেয়ারম্যান আবু জাহিদ বলেন, পূবালী ব্যাংক একটি মানবিক ব্যাংক। তারা শুধু ব্যবসা করে না। সব সময়, সব সংকটে এই ব্যাংক সাধারণ মানুষের পাশে দাঁড়ায়।
এসময় আরো উপস্থিত ছিলেন, ব্যাংকের সিলেট পূর্ব অঞ্চল প্রধান ডিজিএম চৌধুরী মোহাম্মদ শফিউল হাসান, সিলেট পশ্চিম অঞ্চল প্রধান ডিজিএম মোশাহিদুল্লাহ, সিলেট শাখা প্রধান প্রদ্যুৎ কান্তি দাস, আইন কর্মকর্তা মাহবুব আহসান, স্টেশন রোড শাখা ব্যবস্থাপক নির্মল কান্তি দাস, বরইকান্দি শাখা ব্যবস্থাপক আবু হানিফা রনি, জালালপুর শাখার ব্যবস্থাপক মুন্সি মওদুদ আহমদ, রাজনীতিবিদ আব্দুল মালিক মলিক এবং শামীম আহমদ, যুব সংগঠক ফজলুল করিম হেলাল প্রমুখ।
উল্লেখ্য, কানাইঘাট, গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জ, ছাতক এবং সুনামগঞ্জের বিভিন্ন এলাকায় এই ত্রাণ বিতরণ কার্যক্রম ধারাবাহিকভাবে চলবে।
এই সংবাদটি পড়া হয়েছে ২৯৭ বার
সর্বশেষ খবর
- সিটি কর্পোরেশনের কোন এলাকাই অনুন্নত থাকবে না : সিসিক প্রশাসক
- হাসান মার্কেটের স্থলে হবে অত্যাধুনিক সুপার মার্কেট : সিসিক প্রশাসক
- বরায়া উচ্চবিদ্যালয়ে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণ
- ফখরুল ইসলামের মাতার মৃত্যুতে সিলেট কয়লা আমদানিকারক গ্রুপ ও জেলা পাথর গ্রুপের শোক
- সিলেট মহানগর জামায়াতের উলামা বিভাগের গণসংযোগ
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর