- দেবপুরে সংবর্ধনা অনুষ্ঠানে সিসিক প্রশাসক
- সড়ক ও ড্রেনের উন্নয়নকাজ পরিদর্শনকালে সিসিক প্রশাসক
- মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর
- সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত
- বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকে’র সভাপতি গুলজার খান’র নাগরিক সংবর্ধনা
- কেমুসাস সাহিত্য সম্মেলন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত
- সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা
- তাহফিজুল কুরআন শিক্ষাবোর্ডের হিফজুল কুরআন প্রতিযোগিতার পুরস্কার প্রদান
- আদালতে বিচারাধীন মামলায় ভোগান্তি লাঘব করে রায় কার্যকর ও দ্রুত নিষ্পত্তির দাবীতে সিলেটে নাগরিক সমাজের মানববন্ধন
- বিএমজেএ সিলেট বিভাগীয় কমিটির নতুন সদস্য বরণ ও মনোনয়নপত্র বিতরণ শুরু
» বিয়যানীবাজারে সিলেট জেলা বিএনপির খাদ্যসামগ্রী বিতরণ
প্রকাশিত: ০৮. জুলাই. ২০২৪ | সোমবার
জনগনের প্রতি ডামি সরকারের কোন দায়বদ্ধতা নেই : নায়ক হেলাল খান
বিয়ানীবাজার প্রতিনিধিঃ
জাসাসেস আহবায়ক ও বিশিষ্ট চিত্রনায়ক হেলাল খান বলেছেন, আওয়ামীলীগ ভোটারবিহীন নির্বাচন করে ষড়যন্ত্রের মাধ্যমে জোর করে রাষ্ট্রক্ষমতা আকড়ে আছে। ডামি নির্বাচনে জনগনের ভোটের প্রয়োজন হয়নি, জনগনে নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করেন নি। জনগনের ভোটে নির্বাচিত না হওয়ায় জনগনের প্রতি সরকারের কোন দায়বদ্ধতা নেই। তাই বন্যা সহ যেকোন দুর্যোগে সরকার ও আওয়ামলীগকে পাওয়া যায় না। এজন্য সর্বাত্মক আন্দোলনের মাধ্যমে ফ্যাসিস্ট সরকারকে ক্ষমতা থেকে বিতাড়িত করে দেশে জনগনের সরকার প্রতিষ্ঠা করতে হবে।
সোমবার (৮ জুলাই) বিকেলে সিলেট জেলা বিএনপির উদ্যোগে বিয়ানীবাজার উপজেলার চারখাই ইউনিয়নে বন্যায় দুর্গতদের মাঝে খাদ্য সহায়তা বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরীর সভাপতিত্বে, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ ও সিদ্দিক আহমদের যৌথ সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সিলেট জেলা বিএনপির সহ সভাপতি নজমুল হোসেন পুতুল, জেলা বিএনপির উপদেষ্টা অধ্যক্ষ নিজাম উদ্দিন তরফদার, সহ সাংগঠনিক সম্পাদক আহাদ চৌধুরী শামীম, ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক জয়নাল আহমেদ রানু, শিশু বিষয়ক সম্পাদক ছিদ্দিকুর রহমান, সহ সাংস্কৃতিক সম্পাদক রায়হান এইচ খান।
সভাপতির বক্তব্যে সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেন, সিলেটে বার বার বন্যা হচ্ছে। আমরা অবিলম্বে সিলেটের সকল নদনদী খনন সহ সিলেটবাসীকে বন্যা থেকে রক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য বার বার আহবান জানিয়েছি। কিন্তু সরকার এতে কর্ণপাত করছে না। তারা উল্টো উন্নয়নের নামে নির্লজ্জ লুটপাট করে দেশের লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে। এই সরকারকে ক্ষমতা থেকে বিতাড়িত করতে না পারলে দেশ চরম অস্থিত্ব সংকটে পড়বে।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সিলেট জেলা বিএনপি নেতা রাসেল আহমেদ, মহানগর জাসাস আহবায়ক তাজ উদ্দিন মাসুম, বিয়ানীবাজার উপজেলা বিএনপি নেতা কামাল আহমদ, তানভীর আহমদ, দৌলা হোসেন সুভাস, সাব্বির আহমদ, জেলা জাসাসের যুগ্ম আহবায়ক আব্দুল করিম চৌধুরী, সি.এম আরিফ, কামরুজ্জামান, আব্দুল্লাহ, সাইদ মেহদী সাদি, মহানগর সদস্য সচিব রাসেল আহমেদ রানা, মুজিবুর রহমান, হালিম রানা, ছাত্রদল নেতা আজমল হোসেন অপু প্রমূখ।
এই সংবাদটি পড়া হয়েছে ৩৭৬ বার
সর্বশেষ খবর
- দেবপুরে সংবর্ধনা অনুষ্ঠানে সিসিক প্রশাসক
- সড়ক ও ড্রেনের উন্নয়নকাজ পরিদর্শনকালে সিসিক প্রশাসক
- মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর
- সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত
- বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকে’র সভাপতি গুলজার খান’র নাগরিক সংবর্ধনা
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর
- বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকে’র সভাপতি গুলজার খান’র নাগরিক সংবর্ধনা
- হবিগঞ্জ বিশ্ববিদ্যালয়ে প্রধানমন্ত্রীর জন্মদিনে আলোচনা সভা ও দোয়া মাহফিল
- ছাতকের পাগনা বড়বিলে ইজারার শর্ত ভেঙে মাছ লুটপাট, কৃষি ও হুমকিতে মৎস্যসম্পদ!
- শিক্ষাঙ্গনের শান্তি ও নিরাপত্তা রক্ষায় ঐক্যবদ্ধ থাকতে হবে : ভিসি ড. মোজাম্মেল
- ছাতকে পুলিশের পৃথক অভিযানে নিষিদ্ধ সংগঠনের নেতা ও ওয়ারেন্টভুক্ত আসামি সহ গ্রেপ্তার ২


