- মোহাম্মদ আবুল ফজল অ্যাডভোকেট আউশকান্দি রশিদিয়া পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজের অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত
- বৈশাখী যুব কল্যাণ পরিষদের ঈদ পুনর্মিলনী ও ম্যাগাজিন প্রকাশনা উৎসব অনুষ্ঠিত
- ফ্যাসিস্ট সরকারের মেয়র সিলেট নগরীর উন্নয়ন না করে লুটপাটের মহোৎসব করেছে : ইমদাদ হোসেন চৌধুরী
- সিম কোম্পানীগুলোর অর্থ আত্মসাতের প্রতিবাদে গণজমায়েত, পদযাত্রা ও স্মারকলিপি প্রদান
- ‘ঘাটতি ও চমকে ভরা বাজেট সফল করতে ওয়াদা পূরণ জরুরি’-দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম
- বিশ্ব রক্তদাতা দিবসে সিলেটে ২৬ জন বীর রক্তদাতাকে বিশেষ সম্মাননা
- অন্যান্য ৭টি উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানদেরও দায়িত্ব গ্রহণ
- জেলা পর্যায়ে স্টার্টআপ ও সায়েন্স প্রজেক্ট শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
- সিটির পরিচ্ছন্ন কর্মীদের স্বাস্থ্য-সুরক্ষা প্রশিক্ষণ ও পিপিই বিতরণ
- উৎসবমুখর পরিবেশে সিলেটে জেলা পর্যায়ের সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত
» জৈন্তাপুর ও গোয়াইনঘাটে বন্যার্তদের মাঝে জামায়াতের ত্রাণ বিতরণ
প্রকাশিত: ৩১. মে. ২০২৪ | শুক্রবার
দুর্যোগে মানবতার পাশে দাঁড়ানোকে জামায়াত নৈতিক দায়িত্ব মনে করে : অধ্যক্ষ মো: শাহাব উদ্দীন
জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ মো: শাহাব উদ্দীন বলেছেন, সিলেটের জৈন্তাপুর ও গোয়াইনঘাট সহ সীমান্তবর্তী ৫টি উপজেলার লাখ লাখ মানুষ পানিবন্দী হয়ে মানবেতর জীবনযাপন করছেন।
মানুষ ক্ষতিগ্রস্ত ও বিপদগ্রস্ত হলে তাদের পাশে দাঁড়ানো, বিপদ মুক্তির জন্য সাহায্য করা ইসলামের শিক্ষা। জামায়াত সেই দায়িত্বপালন করে যাচ্ছে। তাদের দুর্দিনে আর্থিক সহায়তা, খাদ্য-সামগ্রী, ত্রাণ ও পুনর্বাসন এবং চিকিৎসা সেবায় এগিয়ে আসা ঈমানের দাবি। অসহায় দুর্গত মানুষদের সাহায্য করাও ইবাদত।
তিনি শুক্রবার (৩১ মে) দিনভর সিলেটের জৈন্তাপুর ও গোয়াইনঘাট উপজেলার বিভিন্ন বন্যা কবলিত এলাকা পরিদর্শন এবং বন্যার্তদের মাঝে খাবার বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
সিলেট মহানগর ও জেলা উত্তর জামায়াতের নেতৃত্ব গঠিত টিম দিনভর জৈন্তাপুরের ২নং জৈন্তাপুর ইউনিয়নের ডুলটিরপার, চাতলারপার সহ আশপাশের এলাকা এবং গোয়াইনঘাটের ৪টি ইউনিয়নে (পূর্ব ও পশ্চিম আলিরগাঁও, পূর্ব ও মধ্য জাফলং) ইউনিয়নের বন্যার্ত মানুষের মাঝে শুকনো খাবার ও প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী বিতরণ করেন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম, জেলা উত্তরের আমীর হাফিজ মাওলানা আনওয়ার হোসাইন খাঁন, সেক্রেটারী ও সাবেক জৈন্তাপুর উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদীন, জেলা উত্তরের সহকারী সেক্রেটারী মাওলানা মাশুক আহমদ, সিলেট পূর্ব জেলা ছাত্রশিবির সভাপতি মো, নাজমুল হাসান শিকদার, মহানগর জামায়াত নেতা মো, নজরুল ইসলাম, জেলা জামায়াত নেতা ডা. জাকারিয়া ও সাইদুর রহমান।
এ ছাড়াও এসময় জৈন্তাপুর ও গোয়াইনঘাট উপজেলা জামায়াতের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নেতৃবৃন্দ বলেন, আল্লাহর সৃষ্টি সব মানুষই অসহায়। একমাত্র আল্লাহ রাব্বুল আলামীনই মহাপরাক্রমশালী ও সমস্ত সম্পদের মালিক। সকল বিপদ মুছিবত আল্লাহর তরফ থেকেই আসে।
এই সংবাদটি পড়া হয়েছে ২৬৭ বার
সর্বশেষ খবর
- মোহাম্মদ আবুল ফজল অ্যাডভোকেট আউশকান্দি রশিদিয়া পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজের অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত
- বৈশাখী যুব কল্যাণ পরিষদের ঈদ পুনর্মিলনী ও ম্যাগাজিন প্রকাশনা উৎসব অনুষ্ঠিত
- ফ্যাসিস্ট সরকারের মেয়র সিলেট নগরীর উন্নয়ন না করে লুটপাটের মহোৎসব করেছে : ইমদাদ হোসেন চৌধুরী
- সিম কোম্পানীগুলোর অর্থ আত্মসাতের প্রতিবাদে গণজমায়েত, পদযাত্রা ও স্মারকলিপি প্রদান
- ‘ঘাটতি ও চমকে ভরা বাজেট সফল করতে ওয়াদা পূরণ জরুরি’-দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর
- বৈশাখী যুব কল্যাণ পরিষদের ঈদ পুনর্মিলনী ও ম্যাগাজিন প্রকাশনা উৎসব অনুষ্ঠিত
- রক্তদাতা মানবতার শ্রেষ্ঠ সৈনিক
- মউশিক কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মিনহাজ উদ্দিনকে সুয়েবুননেছা আইডিয়াল একাডেমির সংবর্ধনা
- গোলাপগঞ্জে কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করলেন এমপি এমরান আহমদ চৌধুরী
- চ্যাম্পিয়ন রাজন ভলিবল একাডেমি সিলেটে বার্ষিক ক্রীড়া কর্মসূচির ভলিবল প্রতিযোগিতা সম্পন্ন


