শিরোনামঃ-

» আহছানপুর গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে এড. রনজিত সরকার

প্রকাশিত: ২৩. মে. ২০২৪ | বৃহস্পতিবার

Manual3 Ad Code

সুনামগঞ্জ প্রতিনিধিঃ

Manual6 Ad Code

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার বেহেলী ইউনিয়নের আহছানপুর গ্রামে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার ও ঘটনাস্থল সরেজমিনে পরিদর্শন করেছেন, সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এডভোকেট রনজিত চন্দ্র সরকার।

Manual4 Ad Code

এ সময় তিনি আগুনে পুড়ে যাওয়া ১৪টি পরিবারের সদস্যদের সাথে কথা বলেন এবং তাঁদের সমস্যা সমাধানে তাদের পাশে থাকার আশ্বাস প্রদান করেন।

বৃহস্পতিবার (২৩ মে) দুপুরে আহছানপুর গ্রামের অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এখলাছুর রহমান তারা, সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি আবুল খয়ের, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ইমরান হোসেন বিপক, উপজেলা আওয়ামী লীগের সদস্য আজিজুল হক, উপজেলা যুবলীগ নেতা আবুল কাশেম, জামালগঞ্জ উপজেলা যুবলীগ নেতা এড. রোকন উদ্দিন, সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সহ সভাপতি রাজন চন্দ, রোমান মিয়া প্রমুখ।

পরিদর্শনকালে ১৪টি ক্ষতিগ্রস্থ পরিবারের প্রত্যেকের হাতে নগদ ৬ হাজার টাকা ও ২ বান ঢেউটিন প্রদান করা হয়।

Manual2 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ২৪৭ বার

Share Button

Callender

April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930