- শ্রীকৃষ্ণের জন্মষ্টমীর নগর পরিক্রমায় সিসিক প্রশাসক
- সিলেট সফরে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন দেশব্যাপী হামের বিশেষ টিকা ক্যাম্পেইন শুরু হচ্ছে চলতি মাসেই
- সিলেট মহানগর জামায়াতের ২ দিনব্যাপী শিক্ষাশিবির সম্পন্ন
- সিলেট সিটি কর্পোরেশনে জামায়াতের মেয়র প্রার্থী ড. নূরুল ইসলাম বাবুল
- ছাতকে পুলিশের অভিযানে ইয়াবা সহ ৩ জন বিভিন্ন মামলার আরো ৪ আসামী গ্রেফতার
- জ্বালানি সংকট উত্তরণে দেশীয় সক্ষমতা বৃদ্ধির বিকল্প নেই : ডা. রিয়াজুল ইসলাম রিয়াজ
- ব্রাইট মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত, অংশ নিল প্রায় ৯ শতাধিক শিক্ষার্থী
- জেলা ও মহানগর বিএনপির মতবিনিময় সভায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির
- ৮ম চায়না এম্বাসেডর কাপ উশুতে অংশগ্রহণ করবে সিলেটের চাইনিজ উশু ফাইটার স্কুলের ৭ জন
- ওসমানী মেডিকেলে এনডিএফ’র সীরাত কনফারেন্স
» জৈন্তাপুর উপজেলা চেয়ারম্যান পদে আলোচনায় সাংবাদিক গোলজার
প্রকাশিত: ০৫. মার্চ. ২০২৪ | মঙ্গলবার
জৈন্তাপুর প্রতিনিধিঃ
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে বেশ কয়েকজন প্রার্থীর নাম শুনা যাচ্ছে। সম্ভাব্য প্রার্থীরা ইতিমধ্যে ভোটারদের মন জয় করতে আটঘাট বেঁধেই মাঠে নেমেছেন।
এই উপজেলায় সম্ভাব্য প্রার্থীদের মধ্যে এখন ভোটারদের আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন, সাংবাদিক ও সংগঠক গোলজার আহমদ হেলাল।
তিনি সিলেট থেকে প্রকাশিত দৈনিক আলোকিত সিলেট এর ভারপ্রাপ্ত সম্পাদক ও সিলেটের খবর টোয়েন্টিফোর ডটকম এর সম্পাদকের দায়িত্ব পালন করছেন।
সাংবাদিক গোলজার বর্ণাঢ্য কর্মজীবনে দৈনিক পূণ্যভূমি পত্রিকার প্রতিষ্ঠাকালিন ভারপ্রাপ্ত সম্পাদক ছিলেন।
এছাড়াও তিনি বিভিন্ন জাতীয় ও স্থানীয় গণমাধ্যমে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তিনি ডিজিটাল সাংবাদিকতার স্মারক প্রতিষ্ঠান সিলেট অনলাইন প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতির দায়িত্ব পালন করছেন।
আইন বিভাগ নিয়ে পড়াশুনা করা এই প্রতিভাবান সাংবাদিক বিভিন্ন সাংবাদিক সংগঠনের সাথে জড়িত রয়েছেন।
সাংবাদিকতার পাশাপাশি তিনি উন্নয়ন ও সমাজকর্মী হিসেবে আর্থ সামাজিক উন্নয়নে ভূমিকা রাখছেন। ছাত্রজীবন থেকেই তিনি নিপীড়িত তৃণমূল সাধারণ জনগোষ্ঠীর মাঝে কাজ করছেন। তিনি প্রায় দুই যুগ থেকে সমাজসেবায় নিয়োজিত আছেন।
মহামারি করোনা, বন্যা, খরা, প্রাকৃতিক দুর্যোগ সহ যেকোন সংকটকালে এবং দুঃসময়ে ও সুসময়ে সমান্তরালভাবে কাজ করে যাচ্ছেন তিনি।
অরাজনৈতিক সামাজিক সংগঠন বৃহত্তর জৈন্তিয়া কল্যাণ পরিষদের চেয়ারম্যান, জৈন্তিয়া শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশনের প্রথম প্রকল্প পরিচালক, হাজী আস্রব আলী শিক্ষা ও সমাজকল্যাণ ফাউন্ডেশনের সেক্রেটারি, জৈন্তাপুরবাসীর ওয়ার্ল্ড ওয়াইড অনলাইন প্লাটফর্ম আমার জৈন্তাপুর এর প্রধান সহ বিভিন্ন উন্নয়ন ও সেবামুলক সংগঠন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে সম্পৃক্ত সহ তিনি স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার সাথে জড়িত আছেন।
নির্বাচনে প্রতিদ্বন্ধিতার বিষয়ে জানতে চাইলে গোলজার আহমদ হেলাল সাংবাদিককে বলেন, বিভিন্ন কারণে আমি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হতে চাই। নেতৃত্ব একটি স্বাভাবিক মৌলিক প্রক্রিয়া। এর মাধ্যমে জনগণের ইচ্ছা, অভিলাষ, আকাঙ্খা প্রতিফলিত হয়, সমাজের চিত্র পাল্টানো যায়। নেতৃত্বে সততা, দক্ষতা ও সাহসিকতা খুব বেশি প্রয়োজন। তা না হলে টেকসই সমাজ গড়ে তোলা সম্ভব নয়।
তিনি বলেন, জৈন্তাপুর উপজেলা দেশের একটি প্রাচীন ও প্রান্তিক জনপদ। বিভিন্ন কারণে সিলেট জেলার একটি গুরুত্বপুর্ণ উপজেলা। এক সময় একটি স্বাধীন রাজ্য ছিল এখানে।
নান্দনিক ও প্রত্মতাত্মিক সভ্যতায় সমৃদ্ধ অপরূপ সৌন্দর্যের অপার লীলাভূমি জৈন্তাপুর।
প্রাকৃতিক সম্পদে ভরপুর এ উপজেলা অন্যতম পর্যটন এলাকা হিসেবে বিশ্বব্যাপী স্বীকৃত ও সমাদৃত। দেশের প্রথম গ্যাসক্ষেত্র এখানেই। এখানে এখনো নেই কোন পৌরসভা। নেই ভালো মানের কোন শিক্ষাপ্রতিষ্ঠান। এখানকার বালু, পাথর দিয়ে সারাদেশ গড়া হচ্ছে, অথচ যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন কাংখিতভাবে হয়নি। এখনো অনেক রাস্তাঘাট জরাজীর্ণ, বেহাল দশা।
তিনি আরো বলেন, নগরায়নের এ যুগে গ্রাম হবে শহর শ্লোগান নয় কাজে পরিণত করতে হবে। অনাবাদী জমিকে আবাদযোগ্য করতে হবে। কৃষিকে আধুনিকায়ন করতে হবে। সামন্তবাদী ধ্যান ধারণা কে পেছনে ফেলে দিতে হবে। এককালের ৫ হাজার বছরের পুরনো সেই সোনালী জনপদ আজো পিছিয়ে। বলা যায়, অবহেলিত এক জনপদ।
সরকারী অনেক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত এতদঞ্চলের মানুষ। আজ সময়ের দাবী টেকসই সমাজ উন্নয়ন। প্রয়োজন নাগরিকদের জীবনমান উন্নয়নে সময়োপযোগী ব্যাপক কর্মসুচী গ্রহণ।
তিনি বলেন, আমি বৃহত্তর জৈন্তার সবচেয়ে ভালো মানের স্কুল সেন্ট্রেল জৈন্তা দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয় এর ফার্স্ট বয় ছিলাম। ভালো ঈর্ষণীয় ফলাফল নিয়ে এ স্কুল থেকে বেরিয়ে বিশ্ববিদ্যালয় থেকে সর্বোচ্চ ডিগ্রী অর্জন করেছি। আমার এ অর্জনের পেছনে এলাকার সর্বস্তরের মানুষের অনেক অবদান আছে। আমি সেই দায় শোধ করতে চাই। যেহেতু আমি সরকারী চাকরি করছি না। তাই জনপ্রতিনিধি হয়ে জনগণের খেদমতে নিজেকে বিলিয়ে দিতে চাই।
একটি মডেল উপজেলা গড়ার স্বপ্নচারী গোলজার আহমদ হেলাল অত্র অঞ্চলের চেয়ারম্যান নির্বাচিত হলে সকল মহলের সার্বিক সহযোগিতা নিয়ে উপজেলাবাসীর পরিকল্পিত উন্নয়নে নিজেকে নিয়োজিত রাখবেন জানিয়ে তিনি বলেন, উপজেলা পরিষদ হবে সকলের। কোন ব্যক্তি বা দলের নয়। তিনি আলোকিত সোনার জৈন্তা বিনির্মাণে অঙ্গীকারাবদ্ধ হয়ে কাজ করতে সকলের সহযোগিতা কামনা করেন।
এই সংবাদটি পড়া হয়েছে ৩২২ বার
সর্বশেষ খবর
- শ্রীকৃষ্ণের জন্মষ্টমীর নগর পরিক্রমায় সিসিক প্রশাসক
- সিলেট সফরে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন দেশব্যাপী হামের বিশেষ টিকা ক্যাম্পেইন শুরু হচ্ছে চলতি মাসেই
- সিলেট মহানগর জামায়াতের ২ দিনব্যাপী শিক্ষাশিবির সম্পন্ন
- সিলেট সিটি কর্পোরেশনে জামায়াতের মেয়র প্রার্থী ড. নূরুল ইসলাম বাবুল
- ছাতকে পুলিশের অভিযানে ইয়াবা সহ ৩ জন বিভিন্ন মামলার আরো ৪ আসামী গ্রেফতার
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর
- জাতীয় পর্যায়ে নতুন দায়িত্ব, ছাতক-দোয়ারাবাজারের ডাক ও টেলিযোগাযোগ স্থায়ী কমিটির সভাপতি মিলন
- দক্ষিণ সুরমায় শ্রীকৃষ্ণের ৫২৫২তম শুভ জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রা
- গোলাপগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
- নারীশিক্ষা ও নারীর ক্ষমতায়নে গুরুত্ব দিতে হবে : সিসিক প্রশাসক
- দক্ষিণ সুরমাকে সিলেট সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত করা হোক : ব্যারিস্টার নুরুল হুদা জুনেদ


