- এবার ২৬ অক্টোবর থেকে শুরু হচ্ছে মাসব্যাপী দামোদর দীপদান উৎসব
- নবীগঞ্জে ‘সনাতন-দীননাথ কিশোর সংসদ’ এর কমিটি গঠন
- ব্যবসায়ী বাবলার বিরুদ্ধে অপপ্রচারের, নিন্দা
- বিশ্ব পোলিও দিবসে সিলেটে রোটারির র্যালি
- বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন সিলেট বিভাগের আলোচনা সভা
- শাহজালাল মাজার পরিচালনায় জেলা প্রশাসনের নিয়ন্ত্রণ চান ‘একতাবদ্ধ সিলেটবাসী’, বিভিন্ন কর্মসূচী গ্রহণ
- জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সিলেট জেলা’র প্রতিষ্ঠাতা সভাপতি আবু হেনা চৌধুরীর মৃত্যুবার্ষিকী পালিত
- দক্ষিণ সুরমার পারাইরচকে ‘স্ট্রাইক হাউজ ইনডোর ফুটবল মাঠ’-এর উদ্বোধন
- দেশ ও জাতির কাঙ্খিত প্রত্যাশা পূরণে জামায়াত কাজ করে যাচ্ছে : অ্যাডভোকেট জুবায়ের
- সিলেটে শামসুর রহমান স্মৃতি প্রাথমিক ও জুনিয়র বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
» বিশ্বনাথ-ওসমানীনগরে মুক্তিযোদ্ধাদের হাতে ঈদ উপহার তুলে দিলেন প্রতিমন্ত্রী শফিক চৌধুরী
প্রকাশিত: ০৬. এপ্রিল. ২০২৪ | শনিবার
বিশ্বনাথ প্রতিনিধিঃ
সিলেটের বিশ্বনাথ-ওসমানীনগর উপজেলার ১৫০ জন বীর মুক্তিযোদ্ধাদের হাতে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ঈদ উপহার তুলে দিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী এমপি।
শনিবার (৬ এপ্রিল) দুপুরে বিশ্বনাথ ও ওসমানীনগর পরিষদের অডিটোরিয়ামে মুক্তিযোদ্ধা ও উপজেলা এবং ইউনিয়ন আওয়ামী লীগ নেতৃবৃন্দের হাতে এই ঈদ উপহার তুলে দেন তিনি।
এসময় প্রতিমন্ত্রী শফিক চৌধুরী বলেন, মুক্তিযোদ্ধারা মানে বাংলাদেশ, বাংলাদেশ মানে বঙ্গবন্ধু। জাতির পিতা বঙ্গবন্ধুর আহ্বানে সাড়া দিয়ে যে মুক্তিযোদ্ধারা জীবনের তোয়াক্কা না করে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন তাদের প্রতি আমাদের ঋণ, শ্রদ্ধা ও ভালোবাসার শেষ নেই। কোন কিছু দিয়েই বীর মুক্তিযোদ্ধাদের ঋণ পরিশোধ করা সম্ভব নয়।
তিনি বলেন, আজ ঈদের অনুষ্ঠান নয়, তবুও অনুভব করছি ঈদ আনন্দের মতো। এ আনন্দ আমাদের মাঝে বিরাজ করছে কারণ আমরা ঈদের আগে মুক্তিযোদ্ধাদের এই সামান্য উপহার দিয়ে একসাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে পারছি। বীরদের যদি আমরা সম্মান না জানাই, দেশে বীর জম্ম নেবে না।
এসময় উপস্থিত ছিলেন, সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য এইচ এম ফিরোজ আলী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজলুর, উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা রাজীব দাশ পুরকায়স্থ, ওসমানীনগর থানার অফিস ইনচার্জ রাশেদুল হক, মুক্তিযোদ্ধার সাবেক কমান্ডার আফতাব আহমদ,উপজেলা আওয়ামী লীগের সহ- সভাপতি নেফা মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন, ইউপি চেয়ারম্যান গোলাম রব্বানী চৌধুরী সুমন, অরুনোদয় পাল ঝলক, সাহেদ আহমদ ভিপি মুছা, বীর মুক্তিযোদ্ধা হিরন খান, ওসমানীনগর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক লুৎফুর রহমান, উছমানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমদ, ওসমানীনগর উপজেলা আওয়ামী লীগের সদস্য জুবায়ের আহমদ শাহীন।
বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহ আসাদুজ্জামান আসাদ, সাধারণ সম্পাদক ফারুক আহমদ, উপজলা নির্বাহী কর্মকর্তা শাহিনা আক্তার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মুকদ্দুস আলী, বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রমা প্রসাদ চক্রবর্তী, উপজেলা আওয়ামী লীগ নেত্রী আফিয়া রশিদ, জুলিয়া বেগম, মুক্তিযোদ্ধা ওয়াহিদ আলী প্রমুখ।
এই সংবাদটি পড়া হয়েছে ২৪২ বার
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর
- প্রধানমন্ত্রীর অঙ্গীকার, ধর্ম যার যার নিরাপত্তা পাওয়ার অধিকার সবার : এমপি এমরান আহমদ চৌধুরী
- গোয়াইনঘাট প্রেসক্লাবে নতুন কমিটির দায়িত্ব গ্রহণ
- বিএনপির আদর্শ ও জনকল্যাণমূলক রাজনীতি তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে : সাহেদ আহমদ
- গ্যাস, বিদ্যুৎ সমস্যা সমাধানে পদক্ষেপ সম্বলিত দক্ষিণ সুরমা উপজেলা স্বেচ্ছাসেবক দলের লিফলেট বিতরণ
- বিশ্বনাথে প্রবীণ ব্রিটিশ নাগরিকের ১৭০ শতক জমি দখলের অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে


