শিরোনামঃ-

» ক্ষতিগ্রস্তদের মাঝে গোলাপগঞ্জ সোসাইটি অব মিশিগান ইউএসএ এর ডেউটিন বিতরণ

প্রকাশিত: ০৪. এপ্রিল. ২০২৪ | বৃহস্পতিবার


Manual6 Ad Code

গোলাপগঞ্জ প্রতিনিধিঃ

Manual2 Ad Code

শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্তদের মাঝে গোলাপগঞ্জ সোসাইটি অব মিশিগান ইউএসএ এর পক্ষ থেকে ডেউটিন বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ এপ্রিল) বিকেলে উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের কায়স্থগ্রামে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী শাহিদুর রহমান চৌধুরী জাবেদের উদ্যোগে ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকার মানুষের মধ্যে এ ডেউটিন বিতরণ করা হয়।

Manual7 Ad Code

বিতরণ অনুষ্ঠানে শাহিদুর রহমান চৌধুরী জাবেদ বলেন, ‘শিলাবৃষ্টিতে গোলাপগঞ্জবাসীর অপূরণীয় ক্ষয়ক্ষতি হয়েছে। যে ক্ষতি খুব সহজে কাটিয়ে উঠার মতো নয়। শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত মানুষকে প্রথম থেকে আমার সামর্থনুযায়ী সহযোগিতা করে আসছি। একজন সমাজসেবী হিসেবে আমার এ কার্যক্রম অব্যাহত থাকবে।’ তিনি আরো বলেন, ‘আজ গোলাপগঞ্জ সোসাইটি অব মিশিগান ইউএসএ ক্ষতিগ্রস্ত মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। এজন্য সংগঠনের সবাইকে ধন্যবাদ জানাই।

এ দুর্যোগময় সময় কাটিয়ে উঠতে সমাজের সকল বিত্তবানদের এসকল ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের পাশে এসে দাঁড়াতে হবে।’

Manual3 Ad Code

অনুষ্ঠানে সাবেক অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা আব্দুস সুবহানের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাংবাদিক ও অভিনেতা আব্দুল আজিজ বাবর, ব্যবসায়ী মো. আলী মঞ্জুর।
এছাড়াও উপস্থিত ছিলেন-সমাজসেবী মোরশেদুজ্জামান এরাফ, জুয়েল আহমদ, ছাত্রনেতা দিদারুল আলম দিদার, ফয়েজ আহমদ প্রমুখ।

Manual5 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ২৩৮ বার

Share Button

Callender

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930