- স্কলার্সহোম মেজরটিলা কলেজে শিক্ষক সভা অনুষ্ঠিত
- নাগরী নিউজের বিশ্বকাপ ম্যাচ প্রেডিকশনের পুরষ্কার বিতরণ
- সিলেটে সিএনজি ফিলিং স্টেশন এন্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশনের জরুরি সভা অনুষ্ঠিত
- সাংবাদিকতা শুধু পেশা নয়, এটি জনসেবা : বিভাগীয় কমিশনার
- আম্বরখানায় সিলেট আরবান কমিউনিটি ভলেন্টিয়ার গ্রুপের দূর্যোগ বিষয়ক মহড়া
- প্রতিবন্ধী শিক্ষার্থীদের নিয়ে জিডিএফ’র মৌসুমী ফল উৎসব অনুষ্ঠান
- সিলেটে চা-শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ
- যুব জাগরণের ডাক; ১৩ আগস্ট যুব জমিয়তের কেন্দ্রীয় কাউন্সিল
- সড়ক ও জনপথ বিভাগ এবং সিসিকের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে খন্দকার মুক্তাদির
- ডিএইচএমএস উত্তীর্ণদের মাঝে সনদ বিতরণ
» সিআইপি অনুষ্ঠানে প্রবাসীকল্যাণ মন্ত্রী ইমরান আহমদ সিআইপি হলেন যুক্তরাজ্য প্রবাসী আফিয়া আদমজী
প্রকাশিত: ৩০. ডিসেম্বর. ২০২৩ | শনিবার
ডেস্ক নিউজ্ঃ
বাংলাদেশে বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তি বা সিআইপি নির্বাচিত হয়েছেন ব্রিটিশ বাংলা কেমিক্যাল লিমিটেড শ্রীমঙ্গলের পরিচালক যুক্তরাজ্য প্রবাসী সিলেটের আফিয়া আদমজী। প্রবাসী দিবসে ৫৯ জনকে সিআইপি নির্বাচন করা হয়। এর বাইরে বিদেশে বাংলাদেশি পণ্যের আমদানিকারক হিসেবে আরও ১০ জনকে সিআইপি নির্বাচিত করা হয়েছে। অর্থাৎ ৬৯ জন সিআইপি নির্বাচিত হলেন।
শনিবার (৩০ ডিসেম্বর) জাতীয় প্রবাসী দিবস উদযাপন অনুষ্ঠানে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে নির্বাচিত সিআইপিদের হাতে আনুষ্ঠানিকভাবে সম্মাননা ও সিআইপি কার্ড তুলে দেওয়া হয়।
বাংলাদেশের শিল্প ক্ষেত্রে ‘সরাসরি বিনিয়োগকারী অনাবাসী বাংলাদেশী ক্যাটাগরি’তে এ বছর একমাত্র আফিয়া আদমজী সিআইপি পদক পান। তার হাতে পদক তুলে দেন প্রবাসীকল্যাণ মন্ত্রী ইমরান আহমদ এমপি।
সরকার ২০২৩ সালের জন্য ৫৯ জন প্রবাসী বাংলাদেশিকে রেমিট্যান্স ক্যাটাগরিতে সিআইপি ঘোষণা করে। আমেরিকা, ইউরোপ, অস্ট্রেলিয়া, আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে কমর্রত প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীর মধ্য থেকে আবেদনের ভিত্তিতে সিআইপি নির্বাচন করা হয়।
নির্বাচিত সিআইপিদের (এনআরবি) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে সরকার অনুমোদিত পরিচয়পত্র দেওয়া হয়। দেওয়া হয় গাড়ির স্টিকার। সিআইপি কার্ডের মেয়াদ থাকাকালীন তারা বাংলাদেশ সচিবালয়ে প্রবেশের জন্য প্রবেশপত্র পান এবং সরকার নিয়োজিত সংশ্লিষ্ট বিষয়ক নীতিনির্ধারণী কমিটিতে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হন।
সিআইপিরা দেশ-বিদেশে উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে অগ্রাধিকার পান। এছাড়া জাতীয় গুরুত্বপূর্ণ দিবসগুলোতে বিদেশে থাকা বাংলাদেশ মিশন আয়োজিত অনুষ্ঠানে আমন্ত্রণ পান তারা। সড়ক, বিমান, নদীপথে ভ্রমণে অগ্রাধিকার ভিত্তিতে টিকিট পাবেন। হোটেল- রস্তোরাঁ, হাসপাতাল চিকিৎসা ও আইনি সহায়তায় অগ্রাধিকার ভিত্তিতে সেবা পাবেন।
এই সংবাদটি পড়া হয়েছে ২৩৬ বার
সর্বশেষ খবর
- স্কলার্সহোম মেজরটিলা কলেজে শিক্ষক সভা অনুষ্ঠিত
- নাগরী নিউজের বিশ্বকাপ ম্যাচ প্রেডিকশনের পুরষ্কার বিতরণ
- সিলেটে সিএনজি ফিলিং স্টেশন এন্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশনের জরুরি সভা অনুষ্ঠিত
- সাংবাদিকতা শুধু পেশা নয়, এটি জনসেবা : বিভাগীয় কমিশনার
- আম্বরখানায় সিলেট আরবান কমিউনিটি ভলেন্টিয়ার গ্রুপের দূর্যোগ বিষয়ক মহড়া
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর