- সিটি কর্পোরেশনের কোন এলাকাই অনুন্নত থাকবে না : সিসিক প্রশাসক
- হাসান মার্কেটের স্থলে হবে অত্যাধুনিক সুপার মার্কেট : সিসিক প্রশাসক
- বরায়া উচ্চবিদ্যালয়ে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণ
- ফখরুল ইসলামের মাতার মৃত্যুতে সিলেট কয়লা আমদানিকারক গ্রুপ ও জেলা পাথর গ্রুপের শোক
- সিলেট মহানগর জামায়াতের উলামা বিভাগের গণসংযোগ
- সিলেটে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের বর্ণাঢ্য আনন্দ মিছিল
- চেতনা যুব পরিষদের সপ্তাহব্যাপী বৃক্ষরোপণের উদ্বোধন
- হাজী সোরমান আলীর স্মরণে জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন সিলেট-সুনামগঞ্জ শাখার শোকসভা ও দোয়া মাহফিল
- অগ্নিঝুঁকি মোকাবিলায় কলোনির মালিক ও কেয়ারটেকারদের মাঝে ফায়ার এক্সটিংগুইশার বিতরণ
- কানাইঘাট সড়কেরবাজার ইউনাইটেড স্কুল এন্ড কলেজের এসএসসি উত্তীর্ণ সংবর্ধনা
» কমরেড আবদুল হকের মৃত্যুবার্ষিকীতে বক্তারা
প্রকাশিত: ২২. ডিসেম্বর. ২০২৩ | শুক্রবার
ডেস্ক নিউজঃ
সাম্রাজ্যবাদী অন্যায় যুদ্ধের বিরুদ্ধে বিপ্লবী যুদ্ধকে অগ্রসর করে জাতীয় গণতান্ত্রিক বিপ্লব সফল করুন।
শুক্রবার (২২ ডিসেম্বর’২৩) কমিউনিস্ট বিপ্লবী নেতা কমরেড আবদুল হক এর-২৮-তম মৃত্যুবার্ষিকীতে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সিলেট জেলা শাখার উদ্যেগে বিকেল ৪টায় আলোচনা সভা অনুষ্টিত হয়। জেলা কমিটির সভাপতি এডভোকেট কুমার চন্দ্র রায় এর সভাপতিত্বে এবং সহ-সাধারণ সম্পাদক মো. ছাদেক মিয়ার সঞ্চালনায় কমরেড আবদুর হকের জীবনী ও তার রাজনৈতিক জীবনের উপর সংক্ষীপ্ত লিখিত প্রবন্ধ পাঠ করেন, এম.এ সালাম।
বক্তব্য রাখেন, এনডিএফ সিলেট জেলা শাখার সহ-সভাপতি অধ্যাপক আবুল ফজল, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সিলেট জেলা শাখার সভাপতি সুরুজ আলী, এনডিএফ জেলা কমিটির দপ্তর সম্পাদক রমজান আলী পটু, শাহপরান থানা কমিটির সহ-সভাপতি আলাউদ্দিন ঝাড়ু, জাতীয় ছাত্রদল শাবিপ্রবি শাখার সহ-সভাপতি সজিব আহমদ, সিলেট জেলা কমিটির আহবায়ক শুভ আজাদ (শান্ত), সিলেট জেলা প্রেস শ্রমিক ইউনিয়নের সভাপতি আবুল কালাম আজাদ সরকার, সিলেট জেলা স’মিল শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রুহুল আমিন, সিলেট সদর উপজেলা স’মিল শ্রমিক সংঘ (রেজি নং চট্ট:২৮৭৪)-এর সভাপতি হজর আলী, সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আনছার আলী, সিলেট রাইস মিল ট্রেডার্স শ্রমিক ইউনিয়নের সহ-সাধারণ সম্পাদক আবুল কালাম সহ প্রমূখ।
বক্তারা বলেন, কমরেড আবদুল হক সকল রূপের সুবিধাবাদ ও সংশোধনবাদের বিরুদ্ধে মার্কসবাদ-লেলিনবাদের আপোষহীন সংগ্রামের এক উজ্জ্বল প্রতীক। তাঁর নীতিনিষ্ঠতা, সর্বহারা চরিত্র, বিপ্লবী সাহস ও দৃঢ়তা, ব্যক্তিচিন্তা ব্যক্তিস্বার্থের ঊর্দ্ধে নিঃস্বার্থ নিবেদিত বিপ্লবী ভাবমানস, শ্রমিক কৃষক জনগণের মুক্তি সংগ্রামের উৎসর্গীকৃত প্রাণ, সহজ-সরল জীবনযাত্রা ও ত্যাগ-তিতিক্ষা এবং এদেশের জাতীয় গণতান্ত্রিক বিপ্লবী সংগ্রামের মহান দিক-নির্দেশনাকারী দৃষ্টান্ত।
আজ সমগ্র পুঁজিবাদী, সাম্রাজ্যবাদী বিশ্ব ব্যবস্থায় বিরাজ করছে এক মহাসংকট পরিস্থিতি। যে সংকটের ফলে পুঁজিবাদী সাম্রাজ্যবাদী বিশ্ব ব্যবস্থায় শ্রম ও পুঁজির দ্বন্দ তীব্র আকারে সামনে আসছে এবং আমাদের মতো নয়া-উপনিবেশিক আধাসামন্তবাদী দেশের সরকারগুলো সাম্রাজ্যবাদের ছত্রছায়ায় এক স্বৈরাচারী ব্যবস্থা কায়েম করে চলছে। জনগনের জীবন আজ যে কোন সময়ের চেয়ে বেশী সংকটাপন্ন।
দেশে সাম্রাজ্যবাদ ও তাঁর দালালদের দ্বিবিধ বেপরোয়া লুটপাটের ফলে সংখ্যাগরিষ্ঠ মানুষের জীবন আজ অনিশ্চিত, ন্যূনতম গণতান্ত্রিক ব্যবস্থা আজ নেই।
এছাড়াও নানা অজুহাতে জীবন-জীবীকার অপরিহার্য নিত্যপ্রয়োজনিয় জিনিসের দাম লাগামহীনভাবে বৃদ্ধি করে চলেছে। ডিজেল, কেরোসিন, বিদ্যুৎ, পানি, গ্যাসসহ সকল ধরনের জ্বালানির দাম বৃদ্ধি করায় জাতীয় ও জনজীবনের সংকট আরো গভীর হচ্ছে।
নয়াউপনিবেশিক আধাসামন্ততান্ত্রিক বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় এ যাবত অধিষ্টিত সকল সরকারই হচ্ছে সাম্রাজ্যবাদের দালাল সামন্ত আমলা মুৎসুদ্দি শ্রেণির স্বার্থরক্ষাকারী সরকার। তাঁরা কখনোই জনগণের কথা ভাববে না-এটাই স্বাভাবিক।
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ক্ষমতায় থাকা ও যাওয়ার প্রশ্নে ক্ষমতাসীন আওয়ামী লীগের নেত্বাত্বাধীন দালাল জোট সরকার ও প্রতিপক্ষ দালাল বিএনপি ও তাঁর পক্ষের জোট ও দল হরতাল-অবরোধের মধ্য দিয়ে দেশে যে দ্বন্ধ সংঘাতময় পরিস্থিতি সৃষ্টি করছে যার সাথে পাল্লা দিয়ে বাম নামধারী সংশোধনবাদী-সুবিধাবাদীরা জনগণের মূল শক্র সাম্রাজ্যবাদকে আড়াল করে দালালদের লেজুড়বৃত্তি করে চলছে।
বক্তারা বিশ্বব্যাপী সাম্রাজ্যবাদ তার সংকট থেকে মুক্তির পথ হিসেবে যুদ্ধকে সামনে আনছে। বাজার ও প্রভাব বলয় পূর্ণবণ্টনের প্রশ্নে সাম্রাজ্যবাদীরা জনগণের জীবনের তোয়াক্কা না করে যুদ্ধ উন্মাদনার মধ্য দিয়ে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে অগ্রসর হচ্ছে যার বহ্নি:প্রকাশ প্যালেষ্টাইন ও ইউক্রেন যুদ্ধ।
দেশে দেশে সাম্রাজ্যবাদী আগ্রাসন, যুদ্ধ উন্মাদনার বিরুদ্ধে গণ-প্রতিরোধ গড়ে তোলা এবং জাতীয়-জনস্বার্থ বিরোধী সকল অপতৎপরতার বিরুদ্ধে জাতীয় গণতান্ত্রিক রাষ্ট্র, সরকার ও সংবিধান প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ আন্দোলন-সংগ্রামের লক্ষ্যে সাম্রাজ্যবাদ, সামন্তবাদ, আমলা দালাল পুঁজি বিরোধী সকল দেশপ্রেমিক গণতান্ত্রিক শক্তির প্রতি উদাত্ত আহবান জানান।
উল্লেখ্য, কমরেড আবদুল হক ১৯২০ সালের ২৩ ডিসেম্বর যশোর জেলার সদর থানার খড়কিতে জন্মগ্রহণ করেন।
তিনি ছিলেন, সামন্ত পরিবারের সন্তান। অথচ সেই সামন্ত ব্যবস্থার বিরুদ্ধেই তিনি লড়াইয়ে নেমেছিলেন। বৃটিশ-পাকিস্তান ও বাংলাদেশ আমলে গড়ে উঠা হলওয়েল মনুমেন্ট ভাঙার আন্দোলন, হাট-তোলা বন্ধ আন্দোলন, খাপড়া ওয়ার্ড আন্দোলন, ১৯৬৯ এর গণঅভ্যুত্থান সহ ১৯৭১ পরবর্তী বাংলাদেশের বিপ্লবী আন্দোলনে তিনি প্রত্যক্ষভাবে গড়ে তোলে নেতৃত্বস্থানীয় ভূমিকা পালন করেন।
লেখক হিসেবে কমরেড আবদুল হক ক্ষুরধার লেখনীর অধিকারী ছিলেন। তাঁর প্রকাশিত গ্রন্থের সংখ্যা দশ।
এছাড়াও শতাধিক প্রবন্ধ তিনি রচনা করেন। ২২ ডিসেম্বর ১৯৯৫ শুক্রবার রাত ১০টা ৫ মিনিটে বার্ধক্যজনিত অসুস্থতায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর।
এই সংবাদটি পড়া হয়েছে ২২৫ বার
সর্বশেষ খবর
- সিটি কর্পোরেশনের কোন এলাকাই অনুন্নত থাকবে না : সিসিক প্রশাসক
- হাসান মার্কেটের স্থলে হবে অত্যাধুনিক সুপার মার্কেট : সিসিক প্রশাসক
- বরায়া উচ্চবিদ্যালয়ে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণ
- ফখরুল ইসলামের মাতার মৃত্যুতে সিলেট কয়লা আমদানিকারক গ্রুপ ও জেলা পাথর গ্রুপের শোক
- সিলেট মহানগর জামায়াতের উলামা বিভাগের গণসংযোগ
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর
- সিটি কর্পোরেশনের কোন এলাকাই অনুন্নত থাকবে না : সিসিক প্রশাসক
- হাসান মার্কেটের স্থলে হবে অত্যাধুনিক সুপার মার্কেট : সিসিক প্রশাসক
- বরায়া উচ্চবিদ্যালয়ে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণ
- ফখরুল ইসলামের মাতার মৃত্যুতে সিলেট কয়লা আমদানিকারক গ্রুপ ও জেলা পাথর গ্রুপের শোক
- সিলেট মহানগর জামায়াতের উলামা বিভাগের গণসংযোগ


