- ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় সিসিক প্রশাসক
- সিলেটে বেসিক সেফটি অ্যান্ড সিকিউরিটি প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে সিসিক প্রশাসক
- ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সিলেটে জশনে জুলুস বুধবার
- নর্থ ইস্ট ইউনিভার্সিটিতে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাণিজ্য মন্ত্রীর সঙ্গে ইসকন নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ,জন্মাষ্টমী ও সম্প্রীতি নিয়ে আলোচনা
- মৌলভীবাজার বড়লেখা ডিগ্রি কলেজ ছাত্রশিবিরের সীরাত মাহফিল
- সিলেটে বিএমবিএফ-এর আইডি কার্ড বিতরণ
- সিটি কর্পোরেশনের কোন এলাকাই অনুন্নত থাকবে না : সিসিক প্রশাসক
- হাসান মার্কেটের স্থলে হবে অত্যাধুনিক সুপার মার্কেট : সিসিক প্রশাসক
- বরায়া উচ্চবিদ্যালয়ে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণ
» মো. জামিল ইকবাল সিলেটের একমাত্র গোল্ড ট্যাক্সকার্ড হোল্ডার নির্বাচিত
প্রকাশিত: ২০. ডিসেম্বর. ২০২৩ | বুধবার
ডেস্ক নিউজঃ
টানা ১০ বছর থেকে সিলেট বিভাগের সর্বোচ্চ করদাতা মো. জামিল ইকবাল এবার সারাদেশে ২য় এবং সিলেট বিভাগের একমাত্র গোল্ড ট্যাক্স কার্ড হোল্ডার নির্বাচিত হয়েছেন। ২০২২-২৩ কর বছরের ফার্ম ক্যাটাগরিতে তাকে এই সম্মাননায় ভূষিত করা হয়েছে।
সারাদেশে এই ক্যাটাগরিতে ১১ জনকে গোল্ড ট্যাক্স কার্ড প্রদান করা হবে। সিলেট বিভাগে একমাত্র তিনি এই সম্মান অর্জন করেছেন।
বুধবার (২০ ডিসেম্বর) ঢাকায় জাতীয় রাজস্ব বোর্ড আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানে তার এই কার্ড তুলে দেওয়া হবে।
গোল্ড ট্যাক্স কার্ড হোল্ডাররা সরকারি সুবিধার মধ্যে বিমানবন্দরে সিআইপি লাউঞ্জ ব্যবহার, তারকা হোটেল সহ সব আবাসিক হোটেলে বুকিং, নিজে, স্ত্রী ও নির্ভরশীল সন্তানের জন্য সরকারি হাসপাতালে কেবিন, আকাশ-রেল-নৌপথে সরকারি যানবাহনের টিকিট কাটায় অগ্রাধিকার এবং জাতীয়, সিটি করপোরেশন, পৌরসভাসহ স্থানীয় সরকার আয়োজিত অনুষ্ঠানের আমন্ত্রণপত্র পাবেন।
সিলেটের স্বনামধন্য ঠিকাদারী ব্যবসায়ী প্রতিষ্ঠান মেসার্স মো. জামিল ইকবাল এর কর্ণধার মোহাম্মদ জামিল ইকবাল দীর্ঘদিন থেকে সুনামের সহিত ঠিকাদারি ব্যবসা পরিচালনা করে আসছেন।
এছাড়াও মোহাম্মদ জামিল ইকবাল এনআরবি ব্যাংক লিমিটেড এর ভাইস চেয়ারম্যান, কনস্ট্রাকশন মেশিনারিজের আমদানিকারক, মধ্যপ্রাচ্যের দুবাইয়ের বিখ্যাত আলআনুদ পারফিউমের পার্টনার সহ আরো অনেক প্রতিষ্ঠিত ব্যবসার সাথে সংশ্লিষ্ট রয়েছেন।
সিলেটের বিয়ানীবাজার উপজেলার আখাখাজনা (বড় বাড়ি) এবং বর্তমানে সিলেট নগরীর শিবগঞ্জ এলাকার বোরহানবাগ (গোলাপবাগ) এর বাসিন্দা মরহুম আশহাক আহমেদ ও হবিবুন নেছা চৌধুরীর প্রথম পুত্র মো. জামিল ইকবাল এবং তার সহুদর মো. জাহেদ ইকবালকে নিয়ে দীর্ঘদিন ধরে সারাদেশে ব্যবসা পরিচালনা করে আসছেন।
এই সংবাদটি পড়া হয়েছে ২৩৬ বার
সর্বশেষ খবর
- ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় সিসিক প্রশাসক
- সিলেটে বেসিক সেফটি অ্যান্ড সিকিউরিটি প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে সিসিক প্রশাসক
- ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সিলেটে জশনে জুলুস বুধবার
- নর্থ ইস্ট ইউনিভার্সিটিতে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাণিজ্য মন্ত্রীর সঙ্গে ইসকন নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ,জন্মাষ্টমী ও সম্প্রীতি নিয়ে আলোচনা
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর