শিরোনামঃ-

» বিডিইআরএম’র উদ্যোগে বিশ্ব মানবিক মর্যাদা দিবস উপলক্ষে মানববন্ধন

প্রকাশিত: ০৫. ডিসেম্বর. ২০২৩ | মঙ্গলবার


Manual7 Ad Code

ডেস্ক নিউজঃ

Manual3 Ad Code

সিলেট জেলা শাখা দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলনের উদ্যোগে মঙ্গলবার (৫ ডিসেম্বর) বিশ্ব মানবিক মর্যাদা দিবস ও আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষ্যে নগরীর কোর্ট পয়েন্টে কেন্দ্রীয় কমিটির অংশ হিসেবে সকাল সাড়ে ১০টায় স্বপন কুমার ঋষি দাসের সভাপতিত্বে ও সহ-সভাপতি মতিলাল বালমিকীর পরিচালনায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

Manual7 Ad Code

মানববন্ধনে বক্তব্য রাখেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রিংকু বিশ্বাস, সদস্য শছিন্দ্র ঋষি, শ্যামল দাস, কুমদেনী ঋষি, নানকা রবি দাস, কনক রানী পাল, অনন্ত কুমার ঋষি।

মানববন্ধনে বক্তারা বলেন, জাতীয় সংসদে সাধারণ ও সংরক্ষিত আসনে দলিত জনগোষ্ঠীর সংখ্যানুপাতে প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে। জাত-পাত ও পেশাভিক্তিক বৈষম্য প্রতিরোধে জাতীয় সংসদে উপস্তাপিত বৈষম্য বিল-২০২২ অবিলম্বে পাশ করতে হবে।

Manual2 Ad Code

জাতীয় বাজেটে দলিত জনগোষ্ঠীর জন্য সুনির্দিষ্টভাবে সামাজিক নিরাপত্তা কর্মসূচীর আওতায় বরাদ্দ বাড়াতে হবে। সকল মহানগরী ও পৌরসভায় দলিত জনগোষ্ঠীর জন্য আবাসনের ব্যবস্থা করতে হবে এবং খাসজমি বরাদ্দের মাধ্যমে গ্রামীণ দলিতদের ভূমির অধিকার নিশ্চিত করতে হবে।

Manual3 Ad Code

মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা ও সিলেটের বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসকের নিকট জোরদাবী জানান।

এসময় উপস্থিত ছিলেন, নিয়রচান ঋষি, রবিন্দ্র ঋষি, উৎম ঋষি, বিজয় ঋষি, কান্তা রবি দাস, অমৃত লাল ঋষি, শেপালী ঋষি, সৌমিত্রা রানী ঋষি, গোলাপী ঋষি, পপি ঋষি, শিবু ঋষি, লিপি রানী দেব, জগদীশ চন্দ্র পাল, রাখালী দে, সাধনা রানী পাল, দেবেশ ঋষি প্রমুখ।

এই সংবাদটি পড়া হয়েছে ২২১ বার

Share Button

Callender

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31