শিরোনামঃ-

» সিলেট মহানগর জামায়াতের সড়ক অবরোধ-মিছিল

প্রকাশিত: ১২. নভেম্বর. ২০২৩ | রবিবার

Manual2 Ad Code

নিরপেক্ষ কেয়ারটেকার সরকার ছাড়া নির্বাচনী তফসিল ঘোষণা জনগণ মেনে নিবেনা : সিলেট মহানগর জামায়াত

ডেস্ক নিউজঃ

Manual3 Ad Code

সিলেট মহানগর জামায়াত নেতৃবৃন্দ বলেছেন, ফ্যাসিবাদী সরকার তাদের আজ্ঞাবহ নির্বাচন কমিশনকে দিয়ে তফসিল ঘোষণার মধ্য দিয়ে আবারো পাতানো নির্বাচনের পথে হাটঁছে। নিরপেক্ষ কেয়ারটেকার সরকার ছাড়া তপশিল ঘোষণার মাধ্যমে দেশকে সংঘাতের দিকে ঠেলে দিলে এর পরিনতি ভালো হবেনা। অবিলম্বে আমীর জামায়াত ডা. শফিকুর রহমানসহ জাতীয় নেতৃবৃন্দকে মুক্তি দিন ও নিরপেক্ষ কেয়ারটেকার সরকার ব্যবস্থা পূনর্বহাল করুন।

Manual7 Ad Code

হামলা-মামলা, গ্রেফতার-নির্যাতন চালিয়ে চলমান গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন দমিয়ে রাখা যাবেনা। ফ্যাসিস্ট সরকারের পতন ও গণতন্ত্রের চূড়ান্ত বিজয় ছাড়া চলমান গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন চলবে।

রবিবার (১২ নভেম্বর) জামায়াত কেন্দ্র আহুত ৪র্থ ধাপের টানা ৪৮ ঘন্টার অবরোধের ১ম দিনে নগরীর দক্ষিণ সুরমা কদমতলী এলাকায় সিলেট মহানগর জামায়াতের উদ্যোগে সড়ক অবরোধ ও মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল পরবর্তী সমাবেশে বক্তারা উপরোক্ত কথা বলেন।

Manual1 Ad Code

অবরোধ ও মিছিলে উপস্থিত ছিলেন, সিলেট মহানগর জামায়াতের সেক্রেটারী মোহাম্মদ শাহজাহান আলী, দক্ষিণ সুরমা থানা আমীর মাওলানা মুজিবুর রহমান, সেক্রেটারী ফয়জুল ইসলাম জায়গীরদার ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সিলেট মহানগরী সেক্রেটারী শরীফ মাহমুদ প্রমূখ।

এছাড়াও রবিবার দিনভর সিলেট নগরীর সকল গুরুত্বপূর্ণ পয়েন্টে সিলেট মহানগরীর সকল সাংগঠনিক থানা জামায়াতের উদ্যোগে সড়ক অবরোধ ও মিছিল অনুষ্ঠিত হয়।

পৃথক অবরোধ ও মিছিল পরবর্তী সমাবেশে নেতৃবৃন্দ বলেন, ৩টি ধাপে সর্বাত্মক অবরোধের পর ৪র্থ ধাপের ১ম দিন সর্বাত্মক অবরোধ পালনের মাধ্যমে দেশবাসী ফ্যাসিস্ট সরকারকে প্রত্যাখ্যাণ করেছে। গণতন্ত্র ও ভোটাধিকার ফিরে পাওয়ার এই আন্দোলন বিজয় না হওয়া পর্যন্ত চলছে চলছে। অবিলম্বে নিরপেক্ষ কেয়ারটেকার সরকার পুনর্বহাল, আমীরে জামায়াত ডা. শফিকুর রহমনাসহ কারান্তরীণ সকল রাজবন্দীদের নিঃশর্ত মুক্তি দিতে হবে। সকল দলের অংশগ্রহণে অবাধ সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে নিরপেক্ষ কেয়ারটেকার সরকারের বিকল্প নেই।

Manual8 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ২৭৯ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930